

Buy লস্ট ইসলামিক হিস্ট্রি - পেপারব্যাক Online in Bangladesh
লেখক: ফিরাস আল খতিব
- Author: ফিরাস আল খতিব
- Publisher: প্রচ্ছদ প্রকাশন
- Isbn: 9789849434709
- Number Of Pages: 286
- Language: বাংলা
- Edition: ১ম প্রকাশ : জুলাই, ২০১৯; ৬ষ্ঠ মুদ্রণ : মার্চ, ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইসলামের ইতিহাসের সামগ্রিক ও অখণ্ড চিত্র নিয়ে অনবদ্য বই ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেলার এ বইটির বাংলা অনুবাদ ‘লস্ট ইসলামিক হিস্ট্রি : ইসলামের হারানো ইতিহাস’। ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’র ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য। ইসলামের ছোঁয়ায় উদ্ভাসিত প্রায় সব জনপদের ইতিহাসের সাথে পাঠকের একটি সামগ্রিক সংযোগ ঘটিয়ে দেয়ার চেষ্টা আছে এ বইয়ে। পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত একটি জাতির দেড়হাজার বছরের ইতিহাস মাত্র শ’তিনেক পৃষ্ঠায় খুঁটিনাটিসহ সংকুলান অসম্ভব। এ কারণে লেখক ইতিহাসগ্রন্থের সন-তারিখভিত্তিক বয়ানের গতানুগতিক পদ্ধতি এড়িয়ে ঘটনাপ্রবাহের প্রধান স্রোতকে স্পর্শ করেছেন। রাসূলুল্লাহ সা.-এর জীবন, খোলাফায়ে রাশেদীনের শাসনকাল, উপমহাদেশের ইতিহাস ইত্যাদি যেসকল অধ্যায় আমাদের মোটামুটি পরিচিত, সেগুলোর ক্ষেত্রে বইটিকে কিছুটা অপূর্ণ মনে হতে পারে। কিন্তু পরবর্তী সময়ের বিবরণ এবং আফ্রিকা, আমেরিকা কিংবা দূরপ্রাচ্যের মুসলমানদের অজানা ইতিহাস পাঠকদের চমৎকৃত করবে। লস্ট ইসলামিক হিস্ট্রি’র আরেকটি অসাধারণ দিক হলো, ইতিহাসের ঘটনাপ্রবাহের স্পর্শকাতর ও মতবিরোধপূর্ণ বিষয়াদির বর্ণনায় ভারসাম্য। লেখক সেক্ষেত্রে প্রধান মতগুলোকে অল্পকথায় সামনে এনে একটি সমন্বিত বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। ইতিহাসের গৌরবোজ্জ্বল উদাহরণের পাশাপাশি তুলে এনেছেন বেদনাদায়ক উপাখ্যানও। তাই পাঠক যুগপৎ আনন্দ-বেদনায় সিক্ত হবেন। হীনমন্যতা দূরীকরণের পাশাপাশি পাবেন আত্মপর্যালোচনার সুযোগও।
রিভিউ ও রেটিং (Review & Rating)

A very well-furnished summary of the 1400 year Islamic History. If you wanna get a quick idea of past 1400 years of Muslim Ummah, go through this book.
আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাওয়ার জন্য ভালো একটি বই। বইয়ের বাইন্ডিং এবং পেজগুলোও ভালো।
অসম্ভব সুন্দর ও গোছানো একটি বই... অনেক সুন্দর করে সংক্ষেপে ইসলামের সার্বিক ইতিহাস তুলে আনা হয়েছে এই বই টি তে... যারা নূতন পাঠক তাদের জন্য বই টি বিশেষ ভাবে recommended
বইটির ভাষা খুব সহজ! তবে কিছুটা এলেমেলো লেগেছে মাঝের ইতিহাসগুলো! মাঝের ঘটনা গুলো জাতি ভেদে না বর্ণনা করে সময়ক্রম এ উপস্থাপন করলে আরও বেশি সহজ হতো।

লস্ট ইসলামি হিষ্ট্রি বইটা পড়ো রাসুল ( স) সম্পর্কে ভালো কিছু জানাতে পারলা বইটা সবার পড়া উচিত
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটা সার্চ দিলে একই বইয়ের দুইটা রেজাল্ট আসে।দুইটার দামেও ভিন্নতা আছে। এটা কেন?
পেপ্যারব্যাক এবং হার্ডকভার দুইধরণের বই, তাই দামে ভিন্নতা।
হার্ডকভার select করলে order back অপশন আসে।এটার কারন কী?
প্রিয় গ্রাহক, দুঃখিত, হার্ডকভার সংস্করণটি স্টকে নেই। ধন্যবাদ।
এখন স্টকে আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
এই বইটা সার্চ দিলে একই বইয়ের দুইটা রেজাল্ট আসে।দুইটার দামেও ভিন্নতা আছে। এটা কেন?
পেপ্যারব্যাক এবং হার্ডকভার দুইধরণের বই, তাই দামে ভিন্নতা।























