

Buy চলো করে দেখাই! Online in Bangladesh
লেখক: এমদাদুল হক হৃদয়
- এটা বুঝতে চাইলে, এখানে থেকে সময় নষ্ট না করে, পুরো বইটা পড়ে ফেলাই ভালো!
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমরা প্রত্যেকেই চাই, নিজের চেষ্টায় জীবনে কিছু করে দেখাতে!এই নিয়ে পৃথিবীর নানা প্রান্তে হয়ে গেছে কত গবেষণা, ঘটে গেছে কত গল্প!যুক্তরাষষ্ট্রের কোন এক বিশ্ববিদ্যালয়ে বসে কোন এক অধ্যাপক এমন গবেষণা করেছেন, যা থেকে পাওয়া ডাটা আর সেই ডাটার এনালাইসিস হয়তো আমার কিংবা আপনার জীবনেই সবচেয়ে বেশি উপযোগী হতে পারে!চেনা ভাবনাগুলোকে একটু অন্যরকম করে ভাবলেই হয়তো এগিয়ে যাওয়ার পথটা আরেকটু সহজ হয়ে উঠতে পারে!এমন অনেক প্রমাণিত বিষয় আছে, যা নিয়ে চর্চা হয়না বলে, আড্ডা হয়না বলে হয়তো আমাদের সেটা উপলব্ধি করা হয়ে উঠছে না, নিজের জীবনে এপ্লাই করা হয়ে উঠছে না!“চলো করে দেখাই” বইটা মূলত পাঠকদের সাথে একটা আড্ডা!এই আড্ডার উদ্দেশ্য কী? কী এই আড্ডাটার উপলব্ধি?এটা বুঝতে চাইলে, এখানে থেকে সময় নষ্ট না করে, পুরো বইটা পড়ে ফেলাই ভালো!
রিভিউ ও রেটিং (Review & Rating)
বরাবরই আমার ধারণা ছিল, নন ফিকশন বই মানেই কঠিন কথা, বোরিং লেখনি, তিতা পরামর্শ এমনই হবার কথা। কিন্তু নন ফিকশনও যে ইন্টারেস্টিং ওয়েতে ক্যাজুয়ালি রিপ্রেজেন্ট করা যায়, সেটা এই বইটা পড়ে বুঝেছি। লেখকের এই মুন্সিয়ানা লেখনীর প্রতি শ্রদ্ধা এবং এমন আরো বই পাওয়ার প্রত্যাশা রইলো।
সেল্ফ হেল্প ক্যাটাগরির বই আমার ভালো লেগেছে এই বইটা। আমার জীবনে প্রথমবার আমি টানা একটা বই ২ বার পড়লাম শুরুটা বেশ দারুন হয়েছিল শুধু শুরু বলবনা, মাঝ পর্যন্ত ডিসেন্ট মোটিভেশন টাইপ গল্প ছিল। আহ! মধু।।। পড়া শেষ করে একেবারে তব্দা মেরে বসে ছিলাম খানিকক্ষণ। কি পড়লাম! হৃদয় ভাই এই বইয়ে আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার করেছে। প্রোডাক্টিভ হওয়া নিয়ে সেল্ফ হেল্প বই পড়ার আগ্রহ থাকলে বইটা যথেষ্ট ভালো বলা যায় আমাদের দেশে যেসব প্রেরণাদায়কবই প্রচলিত আছে তার অধিকাংশই ভিন্নদেশের কর্পোরেট জগৎ কেন্দ্রিক বা বিদেশি লেখক এর লেখা। যেকারণে সেসব অনুবাদ বই পড়ে নিজের মাঝে অনুধাবন হয়না । কারণ এক গাছের বাকল অন্য গাছে লাগবেনা। বেশীরভাগ ফর্মুলা এপ্লাই করতে গেলে তাদের কালচার আর আমাদের কালচার এক হয়না।কিন্তু এই বইটা সম্পূর্ণই স্বাতন্ত্র্য। এটা আমাদের বই ,আমাদের জন্যই লেখা। সহজ ভাষায় বইটি লিখা হয়েছে অনুধাবন করার জন্য চমৎকার কিছু ছোট গল্প আছে যে গুলি খুবি অনুপ্রেরনা দেয়। বইটি নিশ্চিত আপনার মাঝে কিছু ভাবনা তৈরি করবে।বার বার পড়ার মতো একটি বই। এই বছর অবশ্য পাঠ্যর তালিকায় রাখতে অনুরোধ করবো।
"চলো করে দেখাই" বইটি শুরু দিক থেকে কিছুটা পড়লাম। আমি এটা উপলব্ধি করছি যে, বাস্তবতা থেকে নিজেকে এতো দিন অনেক উদাসীন রেখেছি। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এখন অব্দি আমি বেঁচে আছি এবং নতুন সম্ভাবনার স্বপ্ন গুনছি। আশা করা যায়, বাকিটা পড়লে কিছু করে দেখানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

আহা মানুষের জীবন কত রহস্য, কত চ্যালেঞ্জ, কত আশা কত হতাশার মিশেল!কখনো সফলতার আনন্দে ভরে ওঠে আবার কখনো হতাশার চিত্র ফুটে ওঠে। অথচ আমরা সবাই প্রবলভাবে সম্ভাবনাময় কিন্তু যথাযথ তথ্য জ্ঞান পরিশ্রম এবং উৎসাহের অভাবে আমাদের অবস্থার কোন পরিবর্তন হয় না। আমরা বিষাদময় হতাশা পূর্ণ জীবন যাপন করে থাকি। কিন্তু এমদাদুল হক হৃদয় ভাইয়ের চল করে দেখাই! বইটি পড়ে জীবনের চরম হতাশায়ও আপনার কনফিডেন্স ফিরে পাবেন আপনি আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন





















