

Buy কল্পিত কারাবাস Online in Bangladesh
লেখক: মুহাম্মাদ হোসাইন
- Author: মুহাম্মাদ হোসাইন
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 72
- Language: বাংলা
- Edition: 2nd Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ছোট শিশুদের চরিত্র নষ্ট হচ্ছে। বুড়ো মানুষগুলো লুকিয়ে লুকিয়ে অশ্লীলতায় ডুব দিচ্ছে। পর্দানশীন নারীরা দুশ্চরিত্র হচ্ছে। নেককার চোখনিচু মানুষটা রাত কাটাচ্ছে পাপাচারে। যাকেরীন-শাকেরীন বারেবার হোঁচট খাচ্ছেন। চোখের গুনাহে ডুবে যাচ্ছেন। বাড়ছে ধর্ষণ! বাড়ছে কলুষতা। নুরানি দিলগুলো কালো হয়ে যাচ্ছে। আমাদের কিছুই করার নেই। টুকটাক সাবধানতা আর তাওবা, এর বেশি কিছুই করার নেই। সয়ে যেতেই হবে। বৃদ্ধ পিতার হাতে স্মার্টফোন। অবুঝ নানির হাতে স্মার্টফোন। কচি শিশুর হাতেও স্মার্টফোন। এ থেকে মুক্তি নেই। কিছু বলাও যাচ্ছে না। থামানো সম্ভব না। ইন্টারনেট বড্ড জরুরি আমাদের। এ ছাড়া আর চলছে না। খুব উপকারী। আহা, এ যেন কারাবাস। কল্পিত কারাবাস। স্মার্টফোন ও ইন্টারনেটের মোহজাল নিয়ে গভীরভাবে ভাবা ও এর নিয়ন্ত্রণ থেকে বের হওয়ার পথ খুঁজতেই এই বই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি পুরো পড়ে শেষ করলাম। এই আসক্তি হতে বাচার জন্য যারা ইউটিউবে ভিডিও দেখেছেন সবগুলো ভিডিওয়ের কার্যকরী সারসংক্ষেপ এখানে আছে। বই নিতে পারেন। লস হবে না আশা করছি, ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ , আমি এই বইটা কিছুদিন আগে শেষ করেছি ।এই বই পড়ে আমার চিন্তার অনেক পরিবর্তন হয়েছে। আমার ব্যক্তিগত জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে। এখানে লেখক ইন্টারনেট ও স্যোশাল মিডিয়ার আসক্তি সুন্দরভাবে উপস্থান করেছেন। ছোট, বড়, বৃদ্ধ সবাইকে নিয়ে ভেবেছেন। ইন্টারনেট ও স্যোশাল মিডিয়ার আসক্তির কয়েকটা বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে তার থেকে সমাধানের উপায় দেখিয়েছেন। আমরা যদি লেখকের দেখানো সমাধান পথ অনুসরন করি তাহলে বাস্তব জীবনে আমরা অনেক লাভবান হবো যা লেখক তার বইয়ে শেষ অংশে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।





















