

Buy কবীরা গুনাহ Online in Bangladesh
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
- Author: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
- Publisher: বাংলাদেশ ইসলামিক সেন্টার
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
"কবীরা গুনাহ" বইটির সূচিপত্র:অনুবাদকের কথা ৩গ্রন্থকার পরিচিতি ৪কবীরা গুনাহ কী ৫১. শিরক করা ৬২. হত্যা করা ৯৩. জাদু করা ১০৪. নামাযে শৈথিল্য প্রদর্শন ১২৫. যাকাত না দেয়া ২২৬. বিনা ওযরে রমযানের রোযা ভংগ করা ২৫৭. সামর্থ্য থাকা সত্বেও হজ্জ না করা ২৬৮. আত্মহত্যা করা ২৬৯. পিতামাতার অবাধ্য হওয়া ২৮১০. রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা ৩৫১১. ব্যভিচার করা ৩৮১২. সমকাম ও যৌনবিকার ৪৪১৩. সুদের আদান প্রদান ৪৭১৪. ইয়াতীমের ওপর যুলুম করা ৫০১৫. আাহ ও রাসূলের ওপর মিথ্যা আরোপ করা ৫৫১৬. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন ৫৬১৭. শাসক কর্তৃক শাসিতের ওপর যুলুম ৫৭১৮. অহংকার করা ৬০১৯. মিথ্যা সাক্ষ্য দান ৬৩২০. মদ্যপান ৬৪২১. জুয়া খেলা ৬৯২২. সতী নারীর বিরুদ্ধে অপবাদ রটনা ৭১২৩. রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা ৭৩২৪. চুরি করা ৭৬২৫. ডাকাতি করা ৭৭২৬. মিথ্যা শপথ করা ৭৯২৭. যুলুম করা ৮১২৮. জোরপূর্বক চাঁদা আদায় করা ৯১২৯. হারাম খাওয়া ও হারাম উপার্জন করা ৯৩৩০. মিথ্যা বলা ৯৬৩১, বিচার কার্যে অসততা ও দুর্নীতি ৯৯৩২. ঘুষ খাওয়া ১০০৩৩. নারীর সাথে পুরুষের এবং পুরুষের সাথে নারীর সাদৃশ্যপূর্ণ বেশভূষা ১০১৩৪. নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয় দান ১০২
রিভিউ ও রেটিং (Review & Rating)

“কবীরা গুনাহ” একটি উপকারী ইসলামিক বই যেখানে বড় গুনাহগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এবং সেগুলো থেকে বাঁচার বাস্তব উপায়ও তুলে ধরা হয়েছে।


Alhamdulillah khuboi dorkari boi
Usefulbook

Must read book

"কবীরা গুনাহ" সামাজিকভাবে সাধারণত মানুষ এমন অনেক কিছুই করে থাকে যা অত্যন্ত গুরুতর গুনাহ অথচ তা তারা জানে না। তাই, সাধারণ মুসলমানদের গোমরাহী ও পথভ্রষ্টতা এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মৌলিক যে সমস্ত বিষয়সমূহ জানা থাকা দরকার সে সমস্ত বিষয়সমূহ নিয়েই ‘কিতাবুল কাবায়ের’ বা 'কবীরা গুনাহ' রচিত। ইমাম শামসুদ্দীন মুহাম্মদ বিন উসমান আযযাহাবী (র) তাঁর বিশ্ববিখ্যাত ‘কিতাবুল কাবায়ের’ গ্রন্থে ৭০টি কবীরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন যা সকল মতাবলম্বীদের কাছে সর্বসম্মতভাবেই কবীরা গুনাহ। কুরআন ও হাদীসের বর্ণনায় যেসব বিষয় সুস্পষ্টভাবে নিষিদ্ধ সেগুলোই কবীরা গুনাহ। তবে, কবীরা গুনাহের মধ্যে একটি অন্যটির চেয়ে গুরুতর ও হালকা এমন তারতম্য রয়েছে। ইমাম আযযাহাবী তাঁর এ গ্রন্থে হাদীসে উল্লিখিত সাতটি ধ্বংসাত্মক ও সর্বনাশা গুনাহ- শিরক করা, যাদু করা, অবৈধভাবে কাউকে হত্যা করা, ইয়াতীমের সম্পদ আত্মসাত করা, সুদের আদান-প্রদান করা, যুদ্ধক্ষেত্র থেকে পালানো, সতী নারীর ওপর অপবাদ দেয়া- সম্পর্কে আলোচনা করেছেন। আবার, উদ্বৃত্ত পানি অন্যকে না দেয়া, ওয়াদা পালন না করা, ছবি আঁকা, ওজনে কম দেয়া, কোন সাহাবীকে গালি দেয়া ইত্যাদি গুনাহ সম্পর্কেও আলোচনা করেছেন। গ্রন্থ রচনায় লেখক কুরআনের পর্যাপ্ত আয়াত ও হাদীস প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। কোথাও লেখক তাঁর নিজস্ব উপদেশমূলক গদ্য ও কবিতা সন্নিবেশন করেছেন। আবার, কোথাও তিনি বিভিন্ন মনীষীদের বক্তব্য, বুযুর্গ ব্যক্তিগণের অভিজ্ঞতা ও স্বপ্নে দেখা ঘটনাসমূহের উল্লেখ করেছেন। মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলে এবং তওবা করলে কবীরা গুনাহও মাফ করে দেন। আবার, সগীরা গুনাহও বারংবার করতে থাকলে তা কবীরা গুনাহ হয়ে যায়। উল্লেখ্য, লেখক এ গ্রন্থে গুনাহ সম্পর্কে আলোচনার পাশাপাশি গুনাহ থেকে বাঁচার উপায় ও করণীয় সম্পর্কেও বর্ণনা করেছেন। ইসলামের চর্চাকারীদের কাছে তাই এ বিখ্যাত গ্রন্থটি মৌলিক ও নির্ভুল গ্রন্থ হিসেবে সমাদৃত হয়ে আসছে। আরবী ভাষায় রচিত ‘কিতাবুল কাবায়ের’ গ্রন্থের বাংলায় অনুবাদ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার এবং বাংলায় অনুবাদ করেছেন হাফেজ মাওঃ আকরাম ফারুক। ‘কিতাবুল কাবায়ের’ গ্রন্থটির বাংলা নামকরণ করা হয়েছে “কবীরা গুনাহ”। সাঈদুর রহমান গ্রামঃ লাখপুর, পোঃ তালজাঙ্গা থানাঃ তাড়াইল, জেলাঃ কিশোরগঞ্জ























