খুশূ-খুযূ
বই কালেকশন

Buy খুশূ-খুযূ Online in Bangladesh

লেখক: মাসউদুর রহমান

4.71
(141 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাসউদুর রহমান , ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Isbn: 9789843445971
  • Number Of Pages: 88
  • Language: বাংলা
  • Edition: ১ম প্রকাশ, ২০১৮
৳ 109৳ 14525% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘খুশূ-খুযূ’ বইয়ের সূচিপত্রঃপ্রকাশকের কথা ৯অনুবাদকের কথা ১১ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)জন্ম ও পরিচয় ১৩শিক্ষা জীবন ১৪তাঁর সম্পর্কে শায়খগণের মন্তব্য ১৪উস্তাঙ্গণের নাম তাঁর হাতে গড়া প্রসিদ্ধ কিছু ছাত্রদের নাম ১৭প্রথম অধ্যায়সলাত আল্লাহপ্রেমীদের জন্য চোখের শীতলতা ২১জমিনের সাথে কলবের উপমা ২৩কলব (হৃদয়) কখন শুকিয়ে যায় ২৪অঙ্গসমূহের ব্যবহারে মানুষের প্রকারভেদ ২৫প্রত্যেকটির উপমা ২৬সলাতের রহস্য ২৮সলাতের মধ্যবর্তী সময়ে বান্দার উদাসীনতা ৩০অজু সম্পর্কে কিছু কথা ৩০সলাতের পূর্ণতা যখন মসজিদে ৩১‘আল্লাহু আকবার' বলা একটি ইবাদত ৩২সানা পড়া একটি ইবাদত ৩২......নবীর উপর দরূদ পড়ার রহস্য ৬১আযানের সুন্নাতসমূহ ৬২দ্বিতীয় অধ্যায়সলাতের রহস্য ৬৫সলাতে মনোযোগের তিনটি ধাপ ৬৫সলাতের প্রতিটি কর্মে মনোযোগ বাড়ানোর উপায় ৬৬‘ইসলাম’ শব্দ নিয়ে কিছু কথা ৬৮খুশুখুজুর উপকারিতা ৬৯সলাতের উপকারিতা/লক্ষ্য ৭০তৃতীয় অধ্যায়গান-বাজনা এবং সলাতের মাঝে ৭৫চতুর্থ অধ্যায়সাহাবিগণ ও পরবর্তীদের রুচিবোধ ৭৭ধ সাহাবিগণের শ্রবণ ৭৮পঞ্চম অধ্যায়গান-বাজনার সূক্ষ্ম একটি বিষয় ৮৪ফিরে আসা ৮৪কলবের প্রকার ৮৫লেখক পরিচিতিঃইমাম ইবনুল কাইয়ুম আল-জাওযিয়্যাহ। ইসলামি দুনিয়ার এক অত্যুজ্জ্বল দেদীপ্যমান নক্ষত্র। ইলমের এক মহা সমুদ্র। বহু বছর আগে তাঁর দৈহিক মৃত্যু হয়েছে, কিন্তু ইসলামের জ্ঞানরাজ্যে তাঁর বিপুল অবদান তাঁকে সুরাইয়া তারকার মতো সমুজ্জ্বল করে রেখেছে।জন্ম ও পরিচয়ইবনুল কাইয়ুম আল-জাওযিয়্যাহ (রাহিমাহুল্লাহ) ৬৯১ হিজরী সনের সফর মাসের সাত তারিখে জন্মগ্রহণ করেন। জন্মস্থান সিরায়ার দামেস্ক। তাঁর আসল নাম মুহাম্মাদ। উপনাম আবু আব্দিল্লাহ। উপাধি শামসুদ্দিন (দীনের রবি)। পিতার নাম আবু বকর। দাদা আইয়ুব ইবনে সাদ। তবে তিনি ‘ইবনুল কাইয়ুম আল-জাওযিয়্যাহ’ নামেই অধিক প্রসিদ্ধি লাভ করেন। অনেকে শুধু “ইবনুল কাইয়ুম’ বলেও সম্বোধন করে থাকেন।এই নামে প্রসিদ্ধির কারণ হলো, তাঁর সম্মানিত পিতা আবু বকর বিন আইয়ুব তৎকালে দামেস্কের ‘মাদ্রাসাতুয জাওযিয়্যাহর অন্যতম ব্যবস্থাপক ছিলেন। দীর্ঘদিন সেখানে অধ্যাপনার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ফলে সেসময় তাকে ‘কাইয়ুম আল-জাওযি’ নামে ডাকা হতো। পরবর্তী সময়ে তাঁরই সন্তান মুহাম্মাদ রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়ুম আল-জাওযিয়্যাহ’ (কাইয়ুম আল-জাওযিয়্যাহ’র ছেলে) নামেই অধিক পরিচিতি লাভ করেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(141 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
Mohammad Mahmudur Rahman Khan
Mohammad Mahmudur Rahman Khan ভেরিফাইড
12 Jun 2026

ছোট একটা বই। কিন্তু, নামাজকে নিয়ে গভীর ভাবে চিন্তা করার খোড়াক যোগায়। নামাজের শুরু থেকে শেষ, তাকবির থেকে তাসলিম পর্যন্ত প্রতিটি কাজের পেছনে যে গভীর ইবাদাতের রূপ নিহিত, সেই রূপকে চিনতে সাহায্য করে এই বইটি।

Md Ibrahim Khalil
Md Ibrahim Khalil ভেরিফাইড
08 Jul 2025

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং একটি কার্যকারী বই প্রতিটি মুসলিম ভাইয়ের উচিত বইটা প্রথমে নিজে পড়া এবং নিজের উপর প্রয়োগ করা দ্বিতীয়ত ইসলামের খেদমতের উদ্দেশ্য অন্য ভাইকে হাদিয়া দেওয়া অথবা অন্তত তার আশেপাশের মানুষদেরকে বইটা পড়তে উৎসাহ দেয়া।

H. M. Irfan Emu
H. M. Irfan Emu ভেরিফাইড
16 Oct 2024

খুশু নামাজের প্রাণ। খুশু খুজুহীন নামজ হলো দায়সারা গোছের কাজের মতো। নামজ পড়ছেন অথচ মনোযোগ অন্যদিকে। এই নামাজ কীভাবে আপনাকে নাজাত দান করবে? সফল ব্যক্তি তারাই যারা আল্লাহর নিয়ামতের কদর করতে পারেন। নামাজ যে মুসলিমদের জন্য কত বড় একটি নিয়ামত তা আমরা ভাবিই না। আল্লাহ বলেছেন, "নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে।" (সুরা আনকাবুত : আয়াত ৪৫) নামাজ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জিকির ও সেরা নেয়ামত। যারাই নিজেদের নামাজি হিসেবে প্রতিষ্ঠা করেছে মহান আল্লাহ সেসকল বান্দাদের অশ্লীলতা, পাপাচার, অন্ধ ভোগ-বিলাস ও ক্ষণস্থায়ী মন্দকাজ থেকে বিরত রেখে পুত-পবিত্র জীবন দান করেন। নামাজ সম্পর্কে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি কথা বলেছেন, "নিশ্চয়ই আমার কাছে সবচেয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাযত করলো আর যত্নের সঙ্গে নামাজ আদায় করলো; সে তার দ্বীনকে হেফাজত করলো। আর যে নামাজ আদায়ে অবহেলা করলো; সে (দ্বীনের) অন্যান্য সব বিষয়ে আরও বেশি অবহেলা করলো।" (মুয়াত্তা মালেক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক) নামাজ শুধু মানুষের দুনিয়ার জীবনকে পবিত্র ও উন্নতই করে না বরং আদর্শ জীবনের অধিকারী করে দেয় নামাজ। চরিত্রকে কুপ্রবৃত্তিমুক্ত করে। আর নামাজির জন্য জান্নাতের দরজা থাকে উন্মুক্ত। আর এই নামজে আর মনোযোগ থাকে না। যেনো কখনও এই ভুল না হয়, যেন আমরা নামাজের মিষ্টটা অনুভব করতে পারি। তার উপায়সমূহ চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে বইটিতে। বইটি সকলের পড়া উচিত।

Md Ashikur Rahaman
Md Ashikur Rahaman ভেরিফাইড
25 Apr 2024

বইটা একবার পড়ে রেখে দেওয়ার নয়। বারবার পড়ার জিনিস। আলহামদুলিল্লাহ, সালাতের নতুন স্বাদ পেয়েছি!.... প্রতি সপ্তাহে একবার করে পড়া উচিত!

Ihtesham Reza Alvee
Ihtesham Reza Alvee ভেরিফাইড
14 Mar 2024

আলহামদুলিল্লাহ, বইটি পড়ে নামাযের খুশু-খুযুতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। যাদের নামাজ পড়লে মন অন্য জায়গায় চলে যায়, নামাযের নির্যাস পেতে এই বইটি অনেক সাহায্য করতে পারে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)