খালিদ ইবনুল ওয়ালিদ রা.
বই কালেকশন

Buy খালিদ ইবনুল ওয়ালিদ রা. Online in Bangladesh

লেখক: ইলিয়াস আশরাফ

4.75
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইলিয়াস আশরাফ
  • Publisher: হাসানাহ পাবলিকেশন
  • Isbn: 9789849675600
  • Number Of Pages: 464
  • Language: বাংলা
  • Edition: 1st published, 2022
৳ 540৳ 90040% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

খালিদ ইবনুল ওয়ালিদ রা.। একটি নাম। একটি ইতিহাস। ইসলামী ইতিহাসের আকাশে উজ্জ্বল অনন্য এক নক্ষত্র। যার বীরত্বে অভিভূত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ‘সাইফুল্লাহিল মাসলুল (তথা আল্লাহর উন্মুক্ত তরবারি) উপাধিতে ভূষিত করেছেন। তাঁর নেতৃত্বে মুসলিম বীর যোদ্ধারা ইসলামের আহ্বান ও আবেদন ছড়িয়ে দিতে, মাজলুমদের সাহায্য করতে এবং জালিমদের উদ্ধত হাত ভেঙে দিতে ছুটে গিয়েছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। রোম, পারস্য ও বাইজান্টাইনের বিপুল সংখ্যক সেনাবাহিনীর বহর অসহায় পরাজয়ে নাস্তানাবুদ হয়েছে খালিদ রা.-এর নেতৃত্বাধীন গুটিকতক মুসলিম যুদ্ধার সামনে। এই মহান বীর তথা খালিদ বিন ওয়ালিদ রাদি.-এর পূর্ণাঙ্গ জীবনী, বিশেষ করে তার সমর-জীবনের বিস্তারিত বিবরণ উঠে এসেছে ‘সাইফুল্লাহিল মাসলুল;খালিদ ইবনুল ওয়ালিদ রাদি.’ নামক গ্রন্থটিতে। সাথে সাথে গ্রন্থটিতে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে খালিদ রাদি. এর সমসাময়িক আমর ইবনুল আস, আবু উবাইদাহ ইবনুল জাররাহ, মুসান্না ইবনে হারেসা রাদি. সহ আরো কয়েকজন মুসলিম বীর সেনাপতির সংক্ষিপ্ত জীবনী। বইটি আপনাকে নিয়ে যাবে ইসলামী ইতিহাসের বিজয়গাথার স্বর্ণীল দিনে। তাপিত হৃদয়ে অনুভব হবে, যেনো স্বশরীরে ঝাঁপিয়ে পড়ছেন উত্তাল রণাঙ্গনে, আরবি অশ্বের ক্ষুরের আঘাতে উত্তপ্ত ধূলিকণায় আচ্ছাদিত হচ্ছে শত্রু-শিবির। সুতরাং আল্লাহর উন্মুক্ত তরবারির বিস্তারিত জীবনকথায় আপনাকে স্বাগতম।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
 ‍ahsan jamil
‍ahsan jamil ভেরিফাইড
25 Jun 2022

আমি এই বইটা প্রকাশিত হবে ঘোষণা আসার আগেও খালিদ বিন ওয়ালিদ রা. কে নিয়ে লেখা কয়েকটা বই পড়েছিলাম। ঐ বইগুলোর সূচীপত্র, লেখকের লক্ষ্য, উদ্দেশ্য, লেখার মান, বইয়ের অন্যান্য দিকগুলো মিলিয়ে সর্বোপরি সামান্য সন্তুষ্টও হতে পারিনি। জীবনের প্রয়োজনে তেমন বলার মতো রসদ সে বইগুলোতে উপস্থিত ছিলো না বললেই চলে! হাসানাহ পাবলিকেশনের খালিদ বিন ওয়ালিদ রা. এর সামরিক জীবন নিয়ে লেখা বইটার সংক্ষিপ্ত পিডিএফ পড়ে বহু আগের আক্ষেপ গুছিয়েছি। এ বইয়ের পেইজ সেটিং এবং সূচীপত্র বেশ মুগ্ধ করেছে। বইটির শুরুর দিকে এ মহাবীর সাহাবীর কিছু অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে পাঠকদেরকে বইপাঠে আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়েছে। সেই সাথে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহের কারণে বইটির গ্রহণযোগ্যতা পাঠকমহলে বহুলাংশে বাড়বে বলে আমার বিশ্বাস। একজন বোদ্ধা ইতিহাস পাঠক সূচীপত্র যেমন করে সাজালে পছন্দ করবে এই বইটি ঠিক সেভাবেই সাজানো হয়েছে। শুরুতে খালিদ বিন ওয়ালিদ রা. এর জন্ম, শৈশব, উহুদ যুদ্ধে কি ভূমিকা রেখেছেন ইত্যাদি বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। দ্বিতীয় অধ্যায়ে ওনার ইসলামগ্রহণ এবং কিছু যুদ্ধে অংশগ্রহণের বর্ণনা এসেছে। তৃতীয় অধ্যায়ে মুরতাদ ও ভন্ডনবীদের দমনের ঘটনা বিবৃত হয়েছে। চতুর্থ অধ্যায়ে বিভিন্ন যুদ্ধে বিজয়ী হওয়ার সুখময় মুহূর্ত তুলে ধরা হয়েছে। পঞ্চম অধ্যায়ে ওমর রা. কেন তাকে সেনাপতির পদ থেকে অপসারণ করছিলেন সে ঘটনা আলোচনায় সংযোজিত হয়েছে। বইয়ের একেবারে শেষদিকে কুদস ও আন্তাকিয়া বিজয় এবং এই মহানায়কের জীবনাবসানের মুহুর্ত চিত্রিত হয়েছে। পুরো বইটা কেমন হবে সে বিষয়টা সূচীপত্রে চোখ বুলালে টের পাওয়া যাবে। আর লেখার মান কেমন সেটা বুঝতে কষ্ট করে আমার মতো সংক্ষিপ্ত পিডিএফ ফাইলে একনজরে চোখ বুলালে যথেষ্ট হবে। লিখেছেন আশরাফুল আলম

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Khalid ibnul walid boi ta kobe paoa jabe? Ektu taratari janale valo hoy.

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

Khalid ibnul walid boi ta kobe paoa jabe? Ektu taratari janale valo hoy.

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)