কাকাবাবু ও মরণফাঁদ
বই কালেকশন

Buy কাকাবাবু ও মরণফাঁদ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788177562170
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2012
৳ 475৳ 5005% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rejoy
Rejoy ভেরিফাইড
09 Jul 2021

দারুন আর প্রচুর থ্রিলিং একটা গল্প। প্রতিটা পাতায় পাতায় উত্তেজনা,নতুনত্ব। জাস্ট দারুন

Rahat
Rahat ভেরিফাইড
16 Jan 2020

নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় যেই বিষয়েই হাত দিয়েছেন সেটাতেই সোনা ফলিয়ে ছেড়েছেন। কি কবিতা কি উপন্যাস। এমনকি থ্রিলাল ধর্মী লেখায়ও যে তিনি সিদ্ধহস্ত এই কাকাবাবু ও মরণফাঁদ বইটিই তার প্রমান। যতই পড়ছিলাম ততই তার গভীরে ঢুকে যাচ্ছিলাম। সুনীল যে পাঠককে বইয়ের ভিতরে ধরে রাখার লেখক সেটাতো সবাই'ই জানে। কাকাবাবু ও মরফাঁদ ও তেমনই একটা বই। আপনি শেষ না করার আগ পর্যন্ত শান্তি পাবেন না। আবার শেষ পর্যন্ত না পড়া পর্যন্ত বুঝবেন না কী হতে যাচ্ছে।

Antor vincent cruze
Antor vincent cruze ভেরিফাইড
26 Nov 2019

কাকাবাবু এর কাহিনী আলাদা করে বলার কিছুই নেই।তাই বইটির সামগ্রিক অবস্থার একটা ছোট রিভিউ দিলাম। বইঃকাকাবাবু ও মরণফাঁদ মূল্যঃ২২৫টাকা মাত্র লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়। প্রকাশকঃআনন্দ প্রকাশনী,ভারত। বইয়ের পৃষ্টা- ১০/১০ বই বাইন্ডিং-১০/১০ রকমারি সবসময়ের মত অরিজিনাল কপি ডেলিভার করে। তাই বই এর দাম দেখে হকচকিয়ে যাওয়ার কিছুই নেই।যেহেতু ভারত থেকে আমদানি কৃত শুল্ক কর বাদ দিয়ে রকমারির লাভ নেই বললেই চলে।তবে আনন্দ প্রকাশনীর বইয়ের বাইন্ডিং এর তুলনা নেই বললেই চলে।বইটির সাধারণ মলাটের নিচে ক্লথ কাভার দেওয়া আছে!তাই আমার ব্যাক্তিগত মত অনুযায়ী বইয়ের মান অনেক ভালো। অসাধারণ স্নায়ু নিয়ন্ত্রণে দ্বারা কাকাবাবুর রহস্য সমাধান। এরকম মূহুর্তে পড়লে আমি, আপনি সবাই ঘাবড়ে গিয়ে ভুল করবো।তবে তিনি ভুল করেন না।তাই তো তিনি কাকাবাবু।নিজের গায়ে বোমা লাগানো থাকলেও নিজেকে কিভাবে এতটা শান্ত রাখা যায় কাকাবাবুকে না পড়লে সেটা জানার কোন উপায় নেই।

PROSSONO
PROSSONO ভেরিফাইড
21 Sep 2017

#রকমারী_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #রিভিউ_৪ ধরুন, আপনি একসাথে অনেক বিপদে আটকে পড়েছেন। আপনি কি করবেন তখন? কেউ কেউ হয়ত মাথা গরম করবেন, কেউ হয়ত বিপদ থেকে উদ্ধার পাবার চেষ্টা করার সময়ই পাবেন না আবার কেউ কেউ আছেন যারা বিপদে মাথা ঠান্ডা রেখে সব ধরনের বিপদের মোকাবিলা করবেন। যিনি মাথা ঠান্ডা রেখে একসাথে চেপে ধরা বিপদের মোকাবিলা করবেন বুঝতে হবে তিনি নিশ্চয়ই অনেক বুদ্ধিমান, তার সহ্য ক্ষমতা অনেক সাথে প্রচন্ড সাহস আর বিশ্লেষণশক্তি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কলম এইবার কাকাবাবুকে এমন এক পরীক্ষার মুখোমুখি করিয়েছেন যেখানে কাকাবাবুকে দেখাতে হয়েছে প্রচন্ড সাহস, ধৈর্য্য আর বুদ্ধির পরিচয় কারণ কাকাবাবু এইবার এমন সব বিপদে একবারে পড়েছেন যে বিপদে পড়লে যেকোন সাধারণ মানুষ ঘাবড়ে যেতে বাধ্য। সন্তু আর জোজোর কলেজ ছুটি থাকায় কাকাবাবু সহ তারা আসে সন্তুর মামার বাড়ি গোবিন্দপুরের টাকি গ্রামে। এখানে শুধু সন্তুর ছোটমামাই থাকেন। সন্তুর মামা প্রস্তাব দেন গ্রামের স্কুলের মেরামতের জন্য টাকা জোগাড়ের প্রয়াসে একটা থিয়েটার করা হবে যেখানে শুধু ছোটররাই অভিনয় করবে। অনেক ভেবে বের করা হয় সুকুমার রায়ের ' লক্ষ্মণের শক্তিশেল' নাটকটাই করা হবে। আর পরিচালক হবেন কাকাবাবু। জোজো পায় হনুমান আর সন্তু পায় জাম্বুবানের পার্ট। স্থানীয় সার্কেল পুলিশ অফিসার নিখিল মাহান্তোর ছেলে সুকোমলকে দেয়া হয় রামের পার্ট। রির্হাসেল খুব ভালোমতই চলছিল কিন্তু একদিন সুকোমল রির্হাসেলে আসার পথে কিডন্যাপ হয়। কিডন্যাপের কেস নিয়ে কাকাবাবু ঘাটাঘাটি করতেই পরিচয় হয় স্থানীয় মাছ ব্যবসায়ী গগন সাহার সাথে। তারপর আসে নিখিল মাহান্তোর কাছে চিঠি ৫ লাখ টাকা নিয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে। পরিচয় দেয় শঙ্খচূড় নামে। কাকাবাবু শঙ্খচূড় কে অনুসন্ধান করতে গিয়ে কিডন্যাপ হন আর তাকে শঙ্খচূড়ের আস্তানায় নিয়ে যাওয়া হয়। এদিকে সন্তু নকল টাকা নিয়ে সুকোমলকে উদ্ধার করতে গিয়ে যাকে নিয়ে ফিরে আসে সে অন্য ছেলে। সন্তু আর নিখিল মাহাতো তখন খুঁজতে খুঁজতে সন্ধান পায় বিশাই সামন্তের। কিন্তু সন্তু আর নিখিল বিশাইকে খুঁজতে গিয়ে পড়ে যায় বড় বিপদে। অপরদিকে শঙ্খচূড় কাকাবাবুর শরীরের বোমা বেঁধে তাকে পাঠায় রয়র্টাস বিল্ডিংএ হোম সেক্রেটারির থেকে ইলেকট্রনিক নোটবুক আনতে যেটা শঙ্খচূড়ের এক লোকের থেকে পুলিশ উদ্ধার করেছিল যেখানে সাংকেতিক ভাষায় কিছু লিখা আছে। কাকাবাবু হোম সেক্রেটারির থেকে জিনিসটা নিয়ে শঙ্খচূড়ের লোকের হাতে ধরা না দিয়ে লাফ দেয় পাশের পুকুরে আর শরীর থেকে বোমা খুলে ফেলে। পুলিশের হেফাজতে থেকে কাকাবাবু সেই সাংকেতিক ভাষা উদ্ধার করে বিস্ময়ে হতবাক হয়ে যায়। সাথে শঙ্খচূড়ের কুকুর টবি আর পুলিশকে নিয়ে শঙ্খচূড়ের আস্তানার খোজে যেতে থাকে। শঙ্খচূড়ের আস্তানার খোঁজ পেতেই দেখে সেখানে আগুন জ্বলছে কিন্তু শঙ্খচূড়ের কুকুর টবি কিছু একটার দেখা পেয়ে সেখানে ছুটে যায়। এরপর কি হয়। কাকাবাবুরা কি সত্যি ধুরন্দর শঙ্খচূড়ের খোঁজ পায় আর এদিকে সন্তু আর নিখিল কি নিজেরা বিপদ থেকে উদ্ধার পায় আর সাথে সুকোমলকেও কি উদ্ধার করা যায় এতসব উত্তর জানতে পড়ে ফেলতে হবে টান টান উত্তেজনার ' কাকাবাবু ও মরন ফাঁদ ' বইটি। এই বইটা পড়তে গিয়ে বস্তুতই অনেক আত্মপ্রসাদ লাভ করেছি। প্রতি পাতায় পাতায় নিশ্বাস আটকানো থ্রিল আর কাকাবাবুর একের পর এক বিপদে জড়িয়ে পড়া দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। কাকাবাবুর এই গল্পটা আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। #বইয়ের_নাম : কাকাবাবু ও মরণফাঁদ লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূপুর

নূপুর

৳ 160৳ 160
5.00(2)
কিনুন