জীবনের ওপারে
বই কালেকশন

Buy জীবনের ওপারে Online in Bangladesh

লেখক: ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ.

4.62
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ.
  • Publisher: রুহামা পাবলিকেশন
  • Number Of Pages: 408
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 401৳ 53425% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মরণের কথা । কবর পথের যাত্রী হয়েও আমাদের যাবতীয় চিন্তা ও কর্ম আবর্তিত হয় এই তুচ্ছ দুনিয়াকে ঘিরে । সর্বাঙ্গে গাফিলতির চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি । আল্লাহ না করুন, এই অপ্রস্তুত অবস্থায়ই যদি চলে আসে মৃত্যুর ডাক—কী করুণ পরিণতিই না হবে আমাদের !প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম ইশবিলি রহ. রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি মুসলিম ভাই-বোনদের জন্য এক অমূল্য উপহার । শাইখ এখানে পরম মমতায় পাঠককে মৃত্যু ও মৃত্যুপরবর্তী জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন । তাঁর অনুপম ভাষাভঙ্গী ও সাবলিল উপস্থাপনা যে কারও হৃদয় ছুঁয়ে যাবে । বইটি পড়তে পড়তে মনের অজান্তেই পাঠকের হৃদয়ে জেগে উঠবে মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত ও হাশরের ভয়াবহ দৃশ্যগুলোর কথা, মিজান ও পুলসিরাতের অকল্পনীয় আশঙ্কার কথা—যা তাকে আখিরাতের প্রতি মনোযোগী করে তুলবে আর মৃত্যুর প্রতি তার গতানুগতিক বিশ্বাসকে করে তুলবে সত্যিকারের কর্মোদ্দীপক উপলব্ধি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.62
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
ant****com
ant****com ভেরিফাইড
13 Jun 2025

best

afzal hossain fuwad
afzal hossain fuwad ভেরিফাইড
24 Jun 2022

Satisfied

M Nazmul Aris
M Nazmul Aris ভেরিফাইড
04 Apr 2021

good

মোঃ নাহিদ হাসান (সজিব)
মোঃ নাহিদ হাসান (সজিব) ভেরিফাইড
06 Jul 2020

ইমাম আবু মুহাম্মাদ  আব্দুল হক আল-ইশবিলি রহ.। সম্পূর্ণ নামের শেষের অংশটুকু আমার কাছে খুবই আকর্ষণীয়, ইশবিলি। যা বর্তমানের স্পেনের সেভিয়া (Seville)। যখন আইবেরিয়ান পেনিনসুলা মুসলমানদের অধীনে ছিলো এরকম হাজার হাজার জ্ঞানী - গুণীদের জন্ম হয়েছিলো তখন। আহা ইশবিল! আহা কর্ডোবা!! আহা আলহামরা!!! আহা আন্দালুস!!!! বইটা আমার জন্য অনেক কাঙ্ক্ষিত এক বই৷ অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম৷ অনুবাদের ভাষাও অত্যন্ত সাবলীল ইসলামী সভ্যতার গৌরবময় সময়ের এরকম সোনা আর বেশী বেশী অনুবাদ করা উচিৎ। আমি খুবই মুগ্ধ আর আচ্ছন্ন হয়ে আছি বইটা পড়ে৷ জন্ম-মৃত্যু-বারজাখ-হাশর-জান্নাত-জাহান্নাম। এর এক অনবদ্য যাত্রা। মুসলিম-অমুসলিম, বিশ্বাসী-অবিশ্বাসী প্রতিটি মানুষকেই এই যাত্রায় সামিল হতেই হবে। হবেই! কিন্তু এরপর? আল্লাহ তাঁর সর্বশ্রেষ্ঠ বান্দা ও রাসূলের (সা.) মাধ্যমে তা আমাদের জানিয়ে দিয়েছেন। আর সেসবই খুঁজে এনে লেখক এক মলাটে সংকলন করেছেন। প্রতিটা বিষয়েই অজস্র রেফারেন্স। আর লেখকের নসীহা। বইটা পড়ার পর মৃত্যু নিয়ে অন্যভাবে ভাবনা আসছে। ভয়ও লাগছে, আশাও আছে। ভাবুন তো কেমন হবে সে মুহূর্তটি যখন আমরা আমাদের রবকে সরাসরি দেখবো?

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)