জীবন ও কর্ম: উমর ইবনুল খাত্তাব - প্রথম খণ্ড
বই কালেকশন

Buy জীবন ও কর্ম: উমর ইবনুল খাত্তাব - প্রথম খণ্ড Online in Bangladesh

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি

4.48
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
  • Publisher: মাকতাবাতুল ফুরকান
  • Isbn: 9789849229186
  • Number Of Pages: 560
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 409৳ 80049% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"জীবন ও কর্ম: উমর ইবনুল খাত্তাব-১ম খণ্ড" বইয়ের পিছনের কভারের কথা: আমরা বর্তমানে এক বিশৃঙ্খল পৃথিবীতে বসবাস করছি। তবে তা উমর রা.-এর সমকালীন যুগের বিশৃঙ্খলতা থেকে বেশি নয়। উমর রা.-এর জীবন শুরু হয়েছিল। জাহেলিয়াতের যুগে এবং শেষ হয়েছিল ইসলামের স্বর্ণযুগে। শিক্ষা গ্রহণের জন্য ইসলামের দ্বিতীয় খলীফার জীবন-ইতিহাস এক অমূল্য সম্পদ। তিনি এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন যেগুলাে এর আগে কাউকে মােকাবেলা করতে হয়নি। আর তিনি এসব চ্যালেঞ্জ ইসলামের সঠিক মূল্যবােধ এবং শরীয়তের সীমারেখায় থেকেই সফলভাবে মােকাবেলা করতে সমর্থ হয়েছিলেন। যারা এ সমস্যাসঙ্কল পরিবেশে জাতিকে নেতত্ব দিতে চান তাদের জন্য এ গ্রন্থটিতে একজন আদর্শ মুসলিম নেতার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে যিনি তার অধীনস্থ সৈন্য, মহিলা, শিশু, অমুসলিম জাতি-গােষ্ঠি এবং এমনকি পশু-পাখিসহ সকলের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করতেন। উমর রা. এমন একজন সফল ও দূরদর্শী নেতা ছিলেন যিনি রাষ্ট্রের সকল বিষয়ে খোঁজখবর রাখতেন এবং যে কোনাে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সমাজের বিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতেন। অন্য সকলের জন্য এ গ্রন্থ ইসলামী ইতিহাসের এক চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশকে জানার পথকে উন্মুক্ত করবে। একই সাথে এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেও তুলে ধরবে যে, প্রাচুর্য কিংবা অর্থ-বিত্তের মাধ্যমে আমাদের শক্তি ও সাহস অর্জিত হয় না, বরং সেটি আসে আল্লাহর নিকট পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ এবং ইসলামের রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.48
(9 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
f.t****com
f.t****com ভেরিফাইড
22 Dec 2025

আমার পড়া অসাধারণ বইগুলির একটি।চমৎকার শৈলী, গোছানো বিবরন এবং ভাষাগত মাধুর্য বইটিকে অনন্যসাধারন করে তুলেছে।

880****891
880****891 ভেরিফাইড
05 Sep 2025

অসাধারণ একজন মানুষ অসাধারণ তার জীবন কর্ম

Md Rakib Hasan
Md Rakib Hasan ভেরিফাইড
19 Nov 2023

========= কাহিনী সংক্ষেপ ========== ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল এবং বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মাদ (সাঃ) কর্তৃক মনোনীত ইসলামের প্রথম খলিফা আবু বকর আস-সিদ্দীক (রাঃ) এর মৃত্যুর পর সমগ্র মুসলিম জাহানের ২য় খলিফা হিসেবে নির্বাচিত হন উমর ইবনুল খাত্তাব (রাঃ)। যিনি কুরাইশদের কথামতো রাসুল (সাঃ) কে হত্যা করার জন্য বের হলেও আল্লাহর অশেষ রহমতে ও রাসুল (সাঃ) এর দোয়ায় উল্টো ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন! তিনিই প্রথম প্রকাশ্যে ইসলাম প্রচারের উদ্যোগ নেন এবং এজন্য অনেক কষ্ট-নির্যাতন সহ্য করেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্যে হিজরতের উদ্দ্যেশে তরবারি তুলে, কাঁধে তীর-ধনুক আর হাতে লাঠি নিয়ে কাবার দিকে রওনা হন। রাসুল (সাঃ) এর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার একজন যোগ্য সহচর হিসেবে ছিলেন। ইসলামের প্রতি অনন্য দৃঢ়তার জন্য প্রথম খলিফা আবু বকর আস-সিদ্দীক (রাঃ) এর মৃত্যুর পর তাকে ২য় খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। তার শাসনামলে ইসলামের উল্লেখযোগ্য বিস্তৃতি লাভ করে। ইসলামিক রাষ্ট্রব্যবস্থার পূর্নাঙ্গ ভিত্তিপ্রস্তর মূলত তার আমলেই রচিত হয়। শক্তিশালী আর্থিক ব্যবস্থা ও স্বাধীন বিচারব্যবস্থা তার শাসনামল থেকেই একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে ইসলামের আলো। ========= পাঠ প্রতিক্রিয়া ========== এই খুলাফায়ে রাশেদীন সিরিজের আবু বকর আস-সিদ্দীক (রাঃ) এর পর উমর (রাঃ) এর জীবনীগ্রন্থের এটি ১ম খন্ড। এই বইতে উমর (রাঃ) এর জন্ম, বংশ পরিচয়, ইসলাম গ্রহণ, রাসুল (সাঃ) এর নিকট জ্ঞান আহরণ, রাসুল (সাঃ) এর মৃত্যু পরবর্তী সময়ে আবু বকর (রাঃ) কে ইসলামের সকল কাজে সহযোগীতা প্রদান, পরবর্তীতে খলিফা মনোনীত হওয়া, ইসলামের সেবার জন্য পূর্ণ আত্মনিয়োগ করা, ইসলামের বিস্তৃতি, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক জীবনে ইসলামের পূর্নাঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপন ইত্যাদি বিশদ ও বিস্তারিত আকারে তুলে ধরা হয়েছে। এসমস্ত যাবতীয় গুরুত্ত্বপূর্ণ ঘটনাবলী বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে উক্ত বইয়ে বিবৃত করা হয়েছে। প্রায় সকল ঘটনা বিস্তারিত বর্ণনা করার পাশাপাশি সেসব ঘটনার ইসলামের দৃষ্টিকোন থেকে সুক্ষ্মভাবে বিশ্লেষণও করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। ইসলামের স্বর্ণালী ইতিহাস সম্পর্কে জানতে ও গবেষণার কাজে বিশ্লেষণ করতে যারা আগ্রহী তাদের জন্য অবশ্য পাঠ্য একটি বই। বিশ্লেষণজনিত সঙ্গত কারণেই বিভিন্ন ঘটনা বইয়ের বিভিন্ন জায়গায় একাধিকবার উল্লেখ করার জন্য আমার মতো সাধারণ পাঠকের কাছে কিছুটা বইটি নিরস লাগলেও লাগতে পারে। তবে আবার সেটা বইয়ের প্রকৃতিগত কারণে প্রয়োজনীয়ও ছিলো। বইয়ের অনুবাদের ভাষা, কাহিনীর বর্ণনাশৈলী আমার কাছে দারুণ লেগেছে। সকল মুসলিমদের জন্য ও খলিফাদের সময়কালের যাবতীয় বিষয়ের খুঁটিনাটি জানার জন্য বইটি পাঠ করা আবশ্যক বলে মনে করি। প্রোডাকশনঃ কভার ডিজাইন, বইয়ের বাইন্ডিং, ফন্ট সাইজ, পৃষ্ঠার কোয়লিটি দারুণ ছিলো। বানান ভুল কিছু চোখে পড়েছে। ব্যক্তিগত রেটিংঃ ৮.৫/১০।

Mohammad Ahsan Habib
Mohammad Ahsan Habib ভেরিফাইড
22 Jun 2022

khub vlo boi

Hm Noman
Hm Noman ভেরিফাইড
17 Feb 2023

নিতে আগ্রহী

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি হর্ডকভার করা

উত্তর

জি, হার্ডকভার ভার্সন।

প্রশ্ন

বইটি হর্ডকভার করা

উত্তর

জি, হার্ডকভার ভার্সন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)