যে নারী উত্তম নারী
বই কালেকশন

Buy যে নারী উত্তম নারী Online in Bangladesh

লেখক: আবু বিলাল সাইয়িদ মুবারক মিসরি

4.87
(13 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আবু বিলাল সাইয়িদ মুবারক মিসরি , আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-মুকবিল
  • Publisher: আয়ান প্রকাশন
  • Isbn: 9789849655572
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: ইসলামি বইমেলা-২০২২
৳ 125৳ 25050% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

নারীরা হল মায়ের জাতি। একজন আদর্শ মা আদর্শ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন সন্তান জন্মলাভের পর থেকে মাতৃক্রোড়ে বসবাস করতে থাকে। তখন থেকেই শুরু হয়ে যায় সন্তানের শিক্ষা দীক্ষা। মাতৃক্রোড়ে থাকাবস্থাতেই শিশু শিখতে থাকে। স্বভাবতই শিশুরা মায়ের অনুকরণ করে। যে নারী যত বেশি সম্ভ্রান্ত এবং উত্তম আখলাকের অধিকারী থাকে সে নারী ততবেশি তার সন্তানদেরকে আখলাক ও চরিত্রের শিক্ষা দান করে। ফলে আদর্শ নারীর সন্তান স্বাভাবিকভাবেই আদর্শ সন্তান হয়ে থাকে। ইসলাম মানবতার ধর্ম, সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম ধর্মে সকলেই সমান। ইসলাম নারীকে দিয়েছে তার আসল মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা। যে মর্যাদা ইসলামের পূর্বে কোনো জাতি গোষ্ঠি কিংবা ধর্ম ও মতবাদ দিতে পারেনি। সোনালী যুগের মায়েরা ছিলেন আদর্শবান নারী। তারা সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতেন। তাদেরকে শ্রেষ্ঠ আলেম ও সৈনিকে পরিণত করতেন। কিন্তু বড় আফসোসের বিষয় হল, উম্মতের মায়েরা আজ সেসব বীর সেনানী ও শ্রেষ্ঠ আলেমদের প্রস্তুত করতে পারছে না। উম্মাহর প্রয়োজন আজ সেসব মায়েদের; যারা নিজেদের সন্তানকে ওয়াকফ করে দেবে লিওয়াজহিল্লাহ। সেই সব মায়েদের জাগিয়ে দিতে, তাদের কর্ণকুহরে রাসুলের মূল্যবান বাণীগুলোকে গেঁথে দিতে আমার এ ছোট্র প্রয়াস।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.87
(13 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
MD. KARIM ULLAH
MD. KARIM ULLAH ভেরিফাইড
25 Oct 2025

নারীদের সংশোধনের জন্য উত্তম একটি বই।

Maruf Hasan
Maruf Hasan ভেরিফাইড
20 Oct 2024

আমার দেখা মেয়েদের জন্য অন্যতম একটি বই । আদর্শ মেয়ে হওয়ার অনুপ্রেরণা । বইটি বাড়িওয়ালিকে হাদিয়া, দিয়েছিলাম, তারও অনেক পছন্দ হয়েছে

aya****com
aya****com ভেরিফাইড
24 Sep 2023

"নারী" আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। একজন নারীর জীবনকে সহজ ও নির্ঝঞ্ঝাট করে দিয়েছে ইসলাম। তাকে এমন কোনো দায়িত্ব দেয়া হয়নি, যা তার সাধ্যাতীত। মাত্র চারটি কাজ সঠিকভাবে করলে একজন নারী জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন আমাদের রাসূল ﷺ! কিন্তু জান্নাতে যাওয়ার এত সহজ পন্থা বাতলে দেয়ার পরও কেন অধিকাংশ নারীই জাহান্নামী হবে? কারণ একটাই! আল্লাহর দেয়া সহজ জীবনবিধানের প্রতি বিমুখ হয়ে নারী আজ পশ্চিমাদের নষ্ট জীবনব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। কখনো হয়তো জানারও চেষ্টা করা হয় না, ইসলাম নারীদের কেমন লাইফস্টাইলে উদ্বুদ্ধ করে...? ◾বইয়ের বিষয়বস্তুঃ আবু বিলাল সাইয়িদ মুবারক মিসরি এবং শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল-মুকবিল এর নারীবিষয়ক দুইটি চমৎকার বইয়ের সমন্বয়ে সংকলিত হয়েছে হয়েছে ❝যে নারী উত্তম নারী❞ বইটি। বইয়ের নাম দেখেই অনেকটা আঁচ করা যায় বইটা কি নিয়ে লেখা। নারীদের প্রতি মোট ৮৩টি নাসীহাহ্ খুব গোছানো ভাবে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে, যার বেশিরভাগই রাসূল ﷺ এর হাদিস থেকে নেয়া। সবশেষে আছে নারীর ফিতনা, পর্দার বিধান ও নববী যুগে নারীদের অবদানের কথা, যা বইটিকে করেছে আরো পরিপূর্ণ। ◾নিজস্ব অনুভূতিঃ নারীবিষয়ক অনেক বই-ই আছে। কিন্তু কোনোটাতে হয়তো একটু বেশিই মোটিভেশনাল কথাবার্তার আড়ালে মূলকথাটা হারিয়ে যায়, কোনোটা হয়তো রসকষহীন কিংবা কোনোটা অধিক মূল্যের কারণে কেনা হয়না। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে ব্যাপারটা পরিমিত মনে হয়েছে। কুরআনের আয়াত, হাদিস তো আছেই, সহজভাবে বোঝানোর জন্য প্রয়োজনীয় হৃদয়গ্রাহী নাসীহাও আছে, তবে তা খুব দীর্ঘ নয়। এতে স্বল্প পরিসরে অনেক বিষয় উঠে আসতে পেরেছে। ◾বইটি কেন পড়বেনঃ আমাদের হয়তো মনে হতে পারে, রাসূল ﷺ এর হাদিসগুলো তো আমরা জানিই! কিন্তু বইয়ের সূচিপত্র দেখলে বুঝতে পারবেন, এখানে বিয়ে, ইলম অর্জন, বই পড়া, গান শোনা, টাইম ম্যানেজমেন্টসহ আরো অনেক সমসাময়িক বিষয় উঠে এসেছে। তাই একজন উত্তম নারী হতে হলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন তা এক পলকে দেখে নিতে বইটা কার্যকর ভূমিকা রাখবে। হাতের কাছে রাখার মতো একটি বই। তাছাড়া এখনকার প্রযুক্তির যুগে বইপড়ুয়া না হলে কেউ বড়সড় বই পড়তে আগ্রহী হয় না। তাই এই বইটি হতে পারে কোনো বোনের জন্য উত্তম হাদিয়া। বইটির নাম দেখে সেও হয়তো উত্তম নারী হওয়ার বাসনা মনে পোষণ করবে। মোটামুটি ছোট পরিসরে নারীদের জন্য বিশাল এক নাসীহার একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে বইটিকে। 🔹বই পরিচিতিঃ যে নারী উত্তম নারী লেখক : আবু বিলাল সাইয়িদ মুবারক মিসরি, শাইখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-মুকবিল অনুবাদক : মুহিব্বুল্লাহ খন্দকার প্রকাশনীঃ আয়ান প্রকাশন পৃষ্ঠা : ১২৮ মুদ্রিত মূল্য : ২৫০৳ রিভিউ কার্টেসীঃ আমাতুর রহমান #রকমারি_ইসলামি_বই_বুক_রিভিউ_প্রতিযোগিতা

Ruponti Shahrin
Ruponti Shahrin ভেরিফাইড
25 Nov 2022

ন অক্ষর দিয়ে যেমন নারী বোঝায়, তেমনি নাজুক বলেও অভিধানে একটি শব্দ রয়েছে। পুরুষের জন্য নারী উত্তম সঙ্গীনী, স্ত্রী, বন্ধু -এমন বহু বিশেষণে বিশেষিত হলেও, নারী নিজেই যে বিষয়টি নিয়ে চিন্তিত তা হলো, সে পুরুষের জন্য ফিত'না। মারা'ত্মক বিশেষণ। সামান্য ভুল জানাশোনা বা জ্ঞানের সংকীর্ণ পরিধির জন্য কোন নারী উত্তম তা অজানায় রয়ে যায়। নারীকে বুঝে ওঠার জন্য তার সঙ্গ জরুরিকথা নয়। শরিয়তের বিধিবিধানে কোন নারীকে উত্তম বলা হয়েছে, তা উপলব্ধির জন্যও চাই সময়। সময় নিয়ে আমরা কজনকে বোঝার চেষ্টা তদবির করি? তাই আলিমদের গ্রন্থে রয়েছে সমাধান। নারী নিজেকেও আজ চেনে না। কোন পথ তাকে সঠিক পথের দিশা দেখাবে তা জানে না। পরিবার গঠনেও তাই তার ভূমিকা তার কাছে ভার। অজান্তেই সে পুরুষের সাথে নিজের তুলনায় মত্ত। অথচ জাতিগতভাবে তার সুন্দর পরিচয়টি তুলে ধরেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। সে কথা জানতে হবে পুরো বিশ্বকে। তবেই না সে নারী আলোকিত হয়ে উঠবে উত্তম নারীতে।

Sazzad Hossain
Sazzad Hossain ভেরিফাইড
25 Nov 2022

ইসলামে নারীর মর্যাদা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এ যুগের নারীরা ভুলেই গিয়েছে যে তাদের গর্ভে জন্ম নিয়েছে শক্তিমান, দীপ্ত্যমান, তেজস্বী পুরুষ। আর এমন সন্তানের মা হতে, এমন পুরুষের স্ত্রী হতে অবশ্যই একজন মায়ের, নারীর দরকার অনেক গুণাবলী। দরকার চর্চা করা উত্তম আচরণ ও স্বভাবের। চক্ষুশীতলকারীণী হতে গেলে দরকার তাকওয়ার পরম চর্চা। বক্ষ্যমান বইটি তিনভাগে বিভক্ত। দুইজন শায়েখের লিখনী এখানে অনুদিত হয়েছে। প্রথমে ৩৩টি সুকথা ও পরের ভাগে ৫০টি সুকথার বিন্যাস এসেছে। তবে এগুলো মূলত একজন নারীর উত্তম নারী – চক্ষুশীতলকারিণী হয়ে উঠার পাথেয় বলা যেতে পারে। শেষটায় নারীর পর্দা ও ফিতনা নিয়ে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক আলোচনা এসেছে। উত্তম নারী হতে হলে এগুলো জানার বিকল্প নেই। এটিকে একটি প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক গাইডবইই বললে বেশি বলা হবে না। বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি দিকঃ বিস্তারিত দালিলিক ও প্রক্ষাপট যুক্ত আলোচনা খুব ভাল লেগেছে। এটা লিখার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। শর্টপিডিএফ পড়ে মন্তব্যঃ শর্টপিডিএফ এ ১৮টি পৃষ্ঠা দেয়া আছে। এতে খুব ভাল করে যে কেউ একটা প্রাথমিক ধারণা পেয়ে যায় কি আছে বইয়ে, আর কি নেই। এটা পুরো বইটা পড়ার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এককথায় অসাধারণ একটি বই। সূচিপত্রই বলে দিচ্ছে কি কি বিষয় আছে আর কেমন হতে পারে আলোচনা। বই সম্পর্কেঃ বই- যে নারী উত্তম নারী মূল- আবু বিলাল সাইয়িদ মুবারক মিসরি শাইখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-মুকবিল অনুবাদ- মুহিব্বুল্লাহ খন্দকার হাফি. ভাষা সম্পাদনা- মুহাম্মাদ সাজেদুল ইসলাম মুদ্রিত মূল্য- ২৫০৳ পৃষ্ঠা সংখ্যা- ১২৮ বাইন্ডিং- পেপারব্যাক

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)