ইসলামের ইতিহাসে যুদ্ধ
বই কালেকশন

Buy ইসলামের ইতিহাসে যুদ্ধ Online in Bangladesh

লেখক: সাদিক ফারহান

4.16
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাদিক ফারহান
  • Publisher: মাকতাবাতুল আসলাফ
  • Isbn: 9789849406655
  • Number Of Pages: 568
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 459৳ 60024% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

চলুন আপনাকে নিয়ে যাই এক রোমাঞ্চকর অভিযানে, পদে পদে যার রোমাঞ্চ-শিহরণ… কখনো তরবারির ঝনঝনানি কিংবা তীরের নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ। চলতে চলতে দেখতে পাবেন মরুর বুকে ছুটন্ত ঘোড়ার পদপিষ্ট ধূলিঝড়; তার পিঠে তপ্ত রোদে ঘাম ঝরানো মরুসেনা… শোনা যাবে তেজদ্বীপ্ত কণ্ঠে বীর সেনাপতির জ্বালাময়ী ভাষণ অথবা পত্র মারফত আমিরুল মুমিনীনের গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা। কখনোবা ছুটতে হবে পানিপথে… সামনে থাকবে অকূল দরিয়ার নাম-না-জানা বিপদের ঘনঘটা… কী আসতে ভয় পাচ্ছেন? ভয় পেলে চলবে না।এই যাত্রায় আমরা সাক্ষী হবো ইতিহাসের, সাম্রাজ্যের মোড় পাল্টে দেয়া ঘটনাপ্রবাহের, যুদ্ধ-সন্ধির… কিংবা দূর্ভেদ্য কোনো দূর্গের পতনের। আগেই বলে রাখছি, মস্ত বড় রণহস্তীর পাল ধেয়ে আসলে কিন্তু ঘাবড়ানো যাবে না। হেরাক্লিয়াসের বিপুল আয়োজন, রুস্তমের কৌশল, চেঙ্গিসের বর্বরতা, তৈমুরের ধূর্ততা সব ছুটিয়ে-কাটিয়ে কখনো পাড়ি দিতে হবে উহুদ থেকে সিন্ধু, জিব্রালটার থেকে ইস্তাম্বুল, খাইবার থেকে জর্ডান, রামাল্লা থেকে কাদিসিয়া…কী? ভয় পেয়ে যাচ্ছেন? আগে শুনুন না, সফরসঙ্গী হিসেবে কারা কারা থাকছেন?এই কাফেলায় কখনো সাথে থাকছেন সাদ ইবনু আবি ওয়াক্কাস, খালিদ বিল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা কখনো তারিক বিন যিয়াদ, আলপ আরসালান, সালাহুদ্দিন আইয়ুবি… কখনোবা সাইফুদ্দিন কুতুয, ইউসুফ বিন তাশফিন, মুহাম্মাদ আল-ফাতিহ… রহিমাহুমুল্লাহ। আচ্ছা, কখনো কি কল্পনায়ও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের অভিযানের সঙ্গী হয়েছেন? আর ভাবতে পারছেন না, তাইতো? জলদি প্রস্তুত হয়ে নিন। কাফেলা এই রওয়ানা হলো বলে…. জি, পাঠক। মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিতব্য ‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ বইটি পড়তে পড়তে এভাবেই হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। রোমাঞ্চকর এ সফরখানা সাজিয়েছেন বইয়ের সংকলক মুহতারাম সাদিক ফারহান। দক্ষ হাতে সম্পাদনা করেছেন মুহতারাম ইমরান রাইহান।যে যুদ্ধসমূহের বিবরণ রয়েছে –• নববি যুগ1. বদর যুদ্ধ2. উহুদ যুদ্ধ3. খন্দক যুদ্ধ4. হুদাইবিয়ার যুগান্তকারী সন্ধি5. খাইবার যুদ্ধ6. মক্কা বিজয়7. হুনাইনের যুদ্ধ8. মুতার যুদ্ধ9. তাবুকের যুদ্ধ• খিলাফতে রাশিদা10. যাতুস সালাসিল11. ওয়ালাজার যুদ্ধ12. আইন আত-তামর যুদ্ধ13. দাওমাতুল জান্দাল যুদ্ধ14. আজনাদাইন যুদ্ধ15. সেতুর যুদ্ধ16. বুওয়াইবের যুদ্ধ17. কাদিসিয়ার যুদ্ধ18. দামেশক বিজয়19. ইয়ারমুকের যুদ্ধ20. নাহাওয়ান্দ যুদ্ধ• উমাইয়া খিলাফত21. দেবল এবং সিন্ধু বিজয়22. ওয়াদি বারবাতের যুদ্ধ23. টুরসের যুদ্ধ• আব্বাসি খিলাফত24. তালাস নদীর যুদ্ধ25. আম্মুরিয়ার যুদ্ধ26. সোমনাথ অভিযান27. মানজিকার্টের যুদ্ধ• আন্দালুসের যুগ28. যাল্লাকার যুদ্ধ29. আর্কের যুদ্ধ30. লাস নাভাস ডি টলোসা• আইয়ুবি যুগ31. হিত্তিনের যুদ্ধ32. বাইতুল মাকদিস বিজয়• মামলুক যুগ33. আইন জালুতের যুদ্ধ34. অ্যাক্রে বিজয়• উসমানি যুগ35. কসোভো যুদ্ধ36. নিকোপলিসের যুদ্ধ37. আঙ্কারার যুদ্ধ ও তৈমুর লং38. ভার্নার যুদ্ধ39. কন্সটান্টিনোপল বিজয়40. মোহাক্সের যুদ্ধ41. লেপান্টের যুদ্ধ42. ওয়াদি-আল-মাখাযিন যুদ্ধ43. ভিয়েনার যুদ্ধ44. ফ্রেজারের আক্রমণ এবং রশিদের যুদ্ধ45. নাভারিনোর যুদ্ধ

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.16
(10 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
10%
3
10%
2
0%
1
0%
Mahmuda khanam
Mahmuda khanam ভেরিফাইড
14 Oct 2024

এই বইটা অনেক ভালো আমি বইটি একজনকে হাদিয়া দিয়েছি এবং আমার কাছে আরও দুই কপি বই আছে l এইখানে ইসলামের সমস্ত যুদ্ধের কথাই বলা হয়েছে l ইনশাল্লাহ এই বইটি যারা পড়বেন বা বুঝবেনl তারা ইসলামের একটা বিশাল সংখ্যক ইতিহাস জানতে পারবেন l

Imran Hossain Futon
Imran Hossain Futon ভেরিফাইড
24 Jul 2024

বইটির লিখিনি নিয়ে কিছু বলার নেই। ঘটনার ধারা, সাবলীল ভাষা ও অল্প কথায় তথ্যপূর্ণ লিখনী আমার ভালো লেগেছে। বইটির বাইন্ডিং খুব একটা মজবুত না। আর পেজ এর মান আরেকটু ভালো করা যেতো।

Fuad Hasan
Fuad Hasan ভেরিফাইড
23 Oct 2022

বেশিরভাগ রিভিউদাতারাই আবেগি হয়ে পজিটিভ রিভিউ দিয়েছেন।অনেক আশা নিয়ে বইটি কিনেছিলাম।ইতিহাসকে সাধারণ মানুষের নিকট সুখপাঠ্য করতে হলে অবশ্যই গল্পের ভঙ্গিমায় বর্ণনা করতে হবে।অথচ লেখকের বর্ণনার ভঙ্গি অনেকটাই একাডেমিক বইয়ের মতো।এছাড়া লেখক সরাসরি মূল বিষয়ের উপর আলোকপাত করতে পারতেন।অথচ এমন অনেক বিষয়ই টেনে এনেছেন যা কিনা দরকারই ছিলনা। লেখকের বর্ণনার ভঙ্গিও বেশ জটিল।

Alal Ahmed
Alal Ahmed ভেরিফাইড
20 Aug 2022

অনেক আশা নিয়ে বইটি কিনেছিলাম কিন্তু আমি হতাশ। কারণ বইয়ের ভাষা অনেক জায়গায় দুর্বল এবং কিছু বানান ভুলও আছে। এ ধরনের বইতে ঘটনার বরনোনা আরও ভালোভাবে হওয়া উচিত।

Abdullah Al Hridoy
Abdullah Al Hridoy ভেরিফাইড
24 Sep 2021

আলহামদুলিল্লাহ। আনেক ভালো বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)