

Buy ইমাম শামিল ও চেচনিয়া-ককেশাসের ইতিহাস Online in Bangladesh
লেখক: আবদুর রশীদ তারাপাশী
- Author: আবদুর রশীদ তারাপাশী
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849769163
- Number Of Pages: 256
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
এখানে গল্প রয়েছে আকাশছোঁয়া দুর্ভেদ্য পর্বতমালা ও দুর্গম প্রকৃতির। গল্প রয়েছে একটি চির অদম্য জাতির। যাঁদের নাম এখনো রুশদের অন্তরে ধরায় ভূমিকম্পের কাঁপন। যাঁদের ইতিহাস সোনায় মোড়ানো। যাঁরা কোনোদিন নিজেদের ভূখণ্ডে সহ্য করেনি কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে। চোখে চোখ রেখে কথা বলেছে সকল অপশক্তির বিরুদ্ধে। যাঁরা বার বার পর্যুদস্ত হয়েছে; কিন্তু ফিনিক্স পাখির মতো ফের জেগে উঠেছে ধ্বংসের ছাই থেকে। যাঁদের ইতিহাস লেখা রয়েছে রক্ত ও আগুনের জ্বলজ্বলে অক্ষরে।যে ইতিহাস হতাশায় নিমজ্জিত উম্মাহর জন্য পথের দিশা। যে ইতিহাসের কয়েকজন মহানায়ক হলেন শায়খ মানসুর, ইমাম শামিল, শহিদ জেনারেল জওহর দুদায়েভ, আসলান মাসখাদভ, শামিল বাসায়েভ আর আমির খাত্তাবের মতো অগ্নিপুরুষ। তাঁদেরই সোনালি ইতিহাস নিয়ে রচিত গ্রন্থটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
যে ইতিহাস হতাশায় নিমজ্জিত উম্মাহর জন্য পথের দিশা। যে ইতিহাসের কয়েকজন মহানায়ক হলেন শায়খ মানসুর, ইমাম শামিল, শহিদ জেনারেল জওহর দুদায়েভ, আসলান মাসখাদভ, শামিল বাসায়েভ আর আমির খাত্তাবের মতো অগ্নিপুরুষ। তাঁদেরই সোনালি ইতিহাস নিয়ে রচিত এ বই।
ইমাম শামিল ও চেচনিয়া-ককেশাসের ইতিহাস~ ইতিহাস কেবল বীরদেরই স্মরণে রাখে। যারা শত্রুদের সকল পরিস্থিতিতে দমিয়ে দিতে পারে৷ যারা এক আল্লাহর বলে বলিয়ান হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে জয় আনতে পারে। এমন সব মহাবীরদের নিয়েই এই বইটি রচিত। তাদের সম্পর্কে জানতে এই বইটি অবশ্যপাঠ্য।

ককেশাস পর্বতমালার এক অকুতোভয় চেচেন সৈনিক। যিনি একাই রুশ সেনাদের চোখের ঘুম হারাম করে দিয়েছিলেন । উনার সম্পর্কে আগে দুয়েকটা ডকুমেন্টারি দেখলেও স্বতন্ত্র বই আকারে উনাকে জানার কোনো সুযোগ পাইনি। এই সুযোগটি করে দেয়ায় লেখক তারাপাশী সাহেবকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আল্লাহ উনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন।
ঈমাম শামিলের জীবনী থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ককেশাসের ইতিহাস জানার জন্য মুফিদ কিতাব। এই অঞ্চলের ইতিহাস যারা জানতে চান তারা অবশ্যই নিজের পাঠ্য তালিকায় এই বইটা রাখবেন।

ইমাম শামিল। বিশ্বের প্রথম সফল গেরিলা যোদ্ধা। যার যুদ্ধকৌশল অনুসরণ করতেন চে গুয়েভারা। ইমাম শামিল ও চেচনিয়া-ককেশাসের ইতিহাস জানতে হলে বইটি পড়া দরকার।























