

Buy ইমাম শাফিয়ি (রা.) জীবন ও কর্ম Online in Bangladesh
লেখক: আকরাম হোসাইন
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
জ্ঞানের রাজ্যে ডুব দেবার এক নিরন্তর অভিযান, এক অদম্য জীবনের গল্প। কখনো কেবল একটি হাদিসের জন্য তারা ছুটে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে, কখনো-বা রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন কোনো একটি আয়াতের নিগূঢ় অর্থ উদ্ভাবনে। তারা ছিলেন প্রাণবন্ত। সদা উৎফুল্ল। তাদের রাতগুলো ছিল ইবাদতময়। দিনগুলো কর্মমুখর। কুরআনের সাথে তাদের যেন গভীর এক মিতালি। নিঃসন্দেহে তারা সুন্নাহর অতন্দ্র প্রহরী। সত্যের এক প্রকৃত বন্ধু। মিথ্যার ঘোরতম শত্রু। তারা আমাদের মহান ইমাম। আমাদের পূর্বসূরি। সেই মানুষগুলো, যারা আলোকিত করে গেছেন আঁধারকালো পথ; দেখিয়েছেন সহজ-সরল পন্থা। আমাদের জন্য জ্ঞানরাজ্যের সকল দ্বার উন্মুক্ত করে যাওয়া সেই মহান মানুষগুলোর জীবনী আমরা মলাটবদ্ধ করেছি ‘ইমাম সিরিজ’-এ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ইমাম শাফেয়ী রহ. এমন একজন ইমাম যিনি একই সাথে ইমাম মালেক রহ. এর ছাত্র এবং ইমাম আহমদ রহ. এর শিক্ষক। তাছাড়া হানাফি ইমামদের থেকেও তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন। যার ফলে ফিকহের দিক দিয়ে তাকে অন্যতম শ্রেষ্ঠ ইমাম বলা যায়। বইটিতে তার জীবনী বেশ ভালোভাবেই তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

The quality of this book is awesome. and I think it will give me a lot of information about Imam Shafi (Ra.).
Nice

পড়ে ভালো লাগলো।





















