

Buy হাইয়া আলাস সালাহ Online in Bangladesh
লেখক: শাইখ আবু আব্দিল আযিয মুনির আল-জাযায়িরি
- Author: শাইখ আবু আব্দিল আযিয মুনির আল-জাযায়িরি
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 110
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"হাইয়া আলাস সালাহ" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ হৃদয় যখন পাপসাগরে নিমজ্জিত, জীবন যখন থমকে দাঁড়ায় হতাশার বালুচরে কিংবা ক্লান্তি এসে ভিড় করে মনের আঙিনায়, তখন মুয়াজ্জিনের এক চিলতে বিনীত আহ্বান—হাইয়া আলাস সালাহ—আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, ভেতর থেকে যেন বলতে চায়, ‘এসাে কল্যাণের পথে, এসাে এক সুন্দর আগামীর পথে। প্রতিদিনকার একাগ্র সালাতে শুকিয়ে যেতে শুরু করে হৃদয়ের সব ক্ষত৷ চোখের সমুখে চিরচেনা পৃথিবী উন্মােচিত হয় নতুন রূপে৷ মহান স্রষ্টার প্রতি আশা-ভরসা বেড়ে যায় বহুগুণে। শূন্যতার জীর্ণ অনুভূতি ঢেকে যায় সবুজ কোমল ঘাসে৷ কষ্টের নীলাভ জলরাশি বাষ্প হয়ে উড়ে যায় ঐ দূর আকাশে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ!
Good

আলহামদুলিল্লাহ অর্ডার দেয়ার ২০ঘন্টার মধ্যে বইটি হাতে পেলাম।তবে ভাইটি ভেতরে আসেনি তাই আমিই মেইন রোডে গিয়ে আনলাম।
"হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ.... " -এসো কল্যাণের পথে, এসো সুন্দর এক আগামীর পথে.... জীবনে কতবার হবে বলুন তো আমারা মুয়াজ্জিনের এই ডাককে অগ্রাহ্য করে গেছি..... আমার মতো অগ্রাহ্যকারীদের জন্য বইটি একটি দুর্দান্ত বই হতে যাচ্ছে......





















