গ্রোয়িং থ্রু স্ট্রাগল
বই কালেকশন

Buy গ্রোয়িং থ্রু স্ট্রাগল Online in Bangladesh

লেখক: ঝংকার মাহবুব

4.84
(34 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ঝংকার মাহবুব
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849852094
  • Number Of Pages: 152
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 349৳ 40013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

যে মানুষটা এসএসসিতে ডাব্বা মারে (এখনকার হিসেবে জিপিএ ৩.৭), কোন কলেজে চান্স না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে, অনেক কাহিনি করে একটা কলেজে ভর্তির সুযোগ পায়, কিন্তু সঙ্গদোষে চলে আসে। তাকে কলেজ থেকে বের করে দেয়ার উপক্রম হয়; পরে ক্রেজি লেভেলের পড়ালেখা করে সেই কলেজেই সে ফার্স্ট হয়ে যায়। কিছুদিন ভালো যাওয়ার পরে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় কোচিং করতে এসে আবারও বিপদে পড়ে। আত্মীয়দের লাঞ্ছনার শিকার হয়। টাকাপয়সা এবং থাকার জায়গার অভাবে টিকতে না পেরে একসময় হার্ডওয়্যার দোকানে কাজ করে। বেনামে টিউশনি করে। তারপরেও কাঁঠালের আঠার মতো লেগে থাকে। যে-কোচিং সেন্টারের স্টুডেন্ট ছিল সেই কোচিং সেন্টারেই টিচার হওয়ার সুযোগ আদায় করে। কিউরিয়াস হয়ে ভার্সিটি শেষ করার আগেই বিজনেস শুরু করে। সেখানে প্রতারণার শিকার হয়। শেষ পর্যন্ত বিজনেস থেকে লেজ গুটিয়ে চলে যায় শীতের কামড় খাওয়া দেশে। সেই দেশে গিয়েও আসতে থাকে একটার পরে একটা স্ট্রাগল। বিশেষ করে মাস্টার্সের অ্যাডমিশন, স্কলারশিপ, ভিসা পাওয়া নিয়ে স্ট্রাগল। ইন্টার্ন করার পারমিশন পাওয়ার স্ট্রাগল। ফুলটাইম চাকরি পাওয়ার পরেও পাঁচ মাসের মাথায় সেই চাকরি হারিয়ে ২৮ দিনের মধ্যে অন্য আরেকটা নতুন চাকরি পাওয়ার ক্রেজি লেভেলের স্ট্রাগল। এইভাবে পার্সোনাল, ফাইনান্সিয়াল এবং প্রফেশনাল লাইফের বাধা, কষ্ট, লাঞ্ছনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতার বিপরীতে হাল ছেড়ে না দিয়ে টিকে থাকার, সেটেল হওয়ার, চ্যালেঞ্জ নেয়ার, এগিয়ে যাওয়ার একটা জার্নি উঠে আসছে এই বইতে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.84
(34 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
10%
3
5%
2
0%
1
0%
Isha Khan
Isha Khan ভেরিফাইড
18 Dec 2024

what a roller costar journey..

md niaj mahmud
md niaj mahmud ভেরিফাইড
23 Nov 2024

loved the book

Jehad Husein
Jehad Husein ভেরিফাইড
09 Aug 2024

এই বইটা পড়ে আপনি জানতে পারবেন ঝংকার মাহবুব এর জীবনে অনেক স্ট্যাগলের মধ্যে যাওয়ার পরও সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে। আপনি জানতে পারবেন কিভাবে অনেক বাধা সত্ত্বেও সামনের দিকে নিজেকে পুশ করতে হয়। আমার বইটা পড়ে খুব ভালো লেগে বা খুব ভালো বইটা তা বলব না। তবে ভালো, পড়লে কাজে আসবে। আমি ঝংকার মাহবুব ভাইকে social media তে ফলো করি 2 বছর+ তাছাড়া তার রিচার্জ ইউয়োর ডাউন ব্যাটারি পড়েছি যেটা অবশ্য এই বই এর থেকে এগিয়ে রাখবো। এখানেই এই বইটা কেনা।

Suyel haque
Suyel haque ভেরিফাইড
02 Jul 2024

Joss

Ibrahim Pavel
Ibrahim Pavel ভেরিফাইড
09 Mar 2024

বই রিভিউ: "Growing Through স্ট্রাগল (হাল না ছাড়া এক জীবনের জার্নি)" - Jhankar Mahbub বইটির মূল ভাব: • জীবনের কঠিন সময়গুলোকে মোকাবেলা করার উপায় • ফোকাসড থাকার গুরুত্ব • পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা • সমস্যার অজুহাত না দেখিয়ে কাজের প্রতি মনোযোগ • কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন বইটির বিশেষ দিক: • বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা • হতাশাজনক পরিস্থিতিতেও হাল না ছাড়ার অনুপ্রেরণা • সহজ সরল ভাষায় লেখা, যা সকলের কাছে বোধগম্য • জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা বইটির কিছু উল্লেখযোগ্য দিক: • লেখকের জীবনের সংগ্রামের বিবরণ, যা পাঠকদের অনুপ্রাণিত করতে পারে • কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব বজায় রাখার গুরুত্ব • সফলতার জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য্যের প্রয়োজনীয়তা • জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় এই বই পড়ার সময় সবচেয়ে বেশি মনে পড়ছিলো ২০২২ এ সেকেন্ড টাইম মেডিকেলে এক্সাম দেওয়ার পর ও চান্স না পাওয়ার পর ঢাকায় এসে স্ট্রাগল এর কথা,যখন লজ্জায় বাসা থেকে টাকা চাইতে পারতাম না,হেঁটে গন্তব্যে চলে যাওয়ার ঘটনা সহ দু:সময়ের স্মৃতিগুলো। পরিশেষে: "Growing Through স্ট্রাগল (হাল না ছাড়া এক জীবনের জার্নি)" হলো একটি অনুপ্রেরণামূলক বই যা পাঠকদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করতে পারে। বইটিতে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা পাওয়া যায়। যারা জীবনে হতাশ হয়ে পড়েছেন এবং তাদের জীবনে আলো খুঁজছেন তাদের জন্য এই বইটি একটি ভালো পছন্দ হতে পারে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)