

Buy গ্রানাডা ও উত্তর আফ্রিকার মুসলিম রাজ্যসমূহের ইতিহাস Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849769194
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
এটি আন্দালুস ও উত্তর আফ্রিকার মুসলিমদের ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এতে মুসলিমদের হাতে উত্তর আফ্রিকা ও আন্দালুসের বিজয় থেকে নিয়ে একেবারে পতন পর্যন্ত আলোচনা করা হয়েছে। মুওয়াহহিদ সাম্রাজ্যের পতনের পর কীভাবে আন্দালুসের গ্রানাডার মুসলিম রাজ্যের পতন ঘটে এবং সেখানকার মুসলিমদের কী করুণ পরিণতি হয়েছিল, তার বিস্তারিত বিবরণে রচিত হয়েছে। পাশাপাশি তাতে উত্তর আফ্রিকার অন্যান্য মুসলিম রাজ্যগুলোর উত্থান-পতনের ইতিহাস বিবৃত হয়েছে। যেমন : বনু মারিন, ওয়াত্তাসিয়া, সাদিয়া, বনু আবদুল ওয়াদ ও হাফসি রাজ্য। গ্রন্থটি পাঠ করলে চোখের পানি আটকে রাখা যায় না। কী দোর্দণ্ড প্রতাপের সঙ্গে মুসলিমরা বিশাল আন্দালুস আর উত্তর আফ্রিকা শাসন করলেন, সেই মুসলিমদের উত্তরসূরিদের করুণ মুহূর্তে আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। শাসকদের দুনিয়ার প্রতি আসক্তি, ভোগবিলাস, অন্তর্দ্বন্দ্ব আর ভ্রাতৃঘাতী লড়াই মুসলিমদের সব শক্তি নিঃশেষ করে দেয়; কাফির-ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ের সময় কোথায়। গ্রন্থটিতে যেভাবে কয়েকজন মহান মুজাহিদের আলোচনা স্থান পেয়েছে, তেমনি কয়েকজন বীর সুলতানের আলোচনা করা হয়েছে। আছে তাঁদের সুশাসন, ইনসাফ, বদান্যতার কথা। আলোচনা করা হয়েছে কয়েকজন শাসকের জুলুম আর বেইমানির কথাও। কীভাবে ধীরে ধীরে প্রতিটি রাজ্যের বিলুপ্তি ঘটে, তার আলোচনাও অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এটি উত্তর আফ্রিকার ইসলামি ইতিহাসবিষয়ক গ্রন্থ। গ্রন্থটি মুওয়াহহিদ সাম্রাজ্যের পতনপরবর্তী গ্রানাডার মুসলিম সাম্রাজ্যের পতন এবং উত্তর আফ্রিকার অন্যান্য মুসলিম রাজ্যের উত্থান-পতনের ইতিহাস নিয়ে রচিত। এ গ্রন্থে আন্দালুস ও উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত ক্ষুদ্র রাজ্যগুলোর আলোচনা করা হয়েছে। আন্দালুসের গ্রানাডা রাজ্য এবং খ্রিষ্টশক্তির বিরুদ্ধে এ রাজ্যের শক্ত প্রতিরোধের ইতিহাস আলোচিত হয়েছে। আন্দালুসের মুসলিমদের সহায়তায় মরক্কোর মারিনি শাসকদের অবদানের কথাও তুলে ধরা হয়েছে। গ্রানাডার পতন ও 'মাহাকিমূত তাফতিশ' নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। বিশ্লেষণ করা হয়েছে আন্দালুসের পতনের কারণসমূহ। আরও আলোচনা করা হয়েছে মরক্কোর মারিনি রাজ্য নিয়ে। তুলে ধরা হয়েছে মারিনিদের মানহাজ ও উত্তর আফ্রিকায় ঐক্য গঠনে তাদের প্রচেষ্টার কথা। আলোচনা করা হয়েছে মারিনি রাজ্যের পতন ও ওয়াত্তাসি রাজ্যের প্রতিষ্ঠা এবং ওয়াত্তাসিদের বিতাড়িত করে সাদিয়াদের রাজ্যদখলের ইতিহাস।

উত্তর আফ্রিকায় ও যে এতোটা মুসলিম সাম্রাজ্য ছিল তা তো জানতামই না... এখন এই বিষয়ে বেশ কিছু তথ্য মলাটবদ্ধ হয়ে সামনে আসায় জানাটা সহজ হয়ে গেল। আল্লাহ বইয়ের লেখক-প্রকাশক সকলকে উত্তম প্রতিদান দান করুন।আমিন
করুণ সেই সময়ের কথা পড়ে খুব মন খারাপ হয়েছে। অসাধারণ বই।

বইটি পড়ে চোখের কোণে অশ্রু জমে গেল।

আমাদের কান্নার ইতিহাস।























