

Buy হাদীসের গল্পগুচ্ছ Online in Bangladesh
লেখক: মোহাম্মদ আবিদ আলী
- Author: মোহাম্মদ আবিদ আলী
- Publisher: দিব্যপ্রকাশ
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
গীবতের ভয়াবহতা আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, আরবরা সফরে গেলে একে অপরের খিদমত করত। আবুবকর ও ওমর (রাঃ)-এর সাথে একজন লোক ছিল যে তাদের খিদমত করত। তারা ঘুমিয়ে পড়লেন। অতঃপর জাগ্রত হলে লক্ষ করলেন যে, সে তাদের জন্য খাবার প্রস্ত্তত করেনি (বরং ঘুমিয়ে আছে)। ফলে একজন তার অপর সাথীকে বললেন, এতো তোমাদের নবী (ছাঃ)-এর ন্যায় ঘুমায়। অন্য বর্ণনায় আছে তোমাদের বাড়িতে ঘুমানোর ন্যায় ঘুমায় (অর্থাৎ অধিক ঘুমায় এমন ব্যক্তি)। দাম্পত্য জীবন মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রীর মধ্যে সুম্পর্কের মাধ্যমে এ জীবন মধুময় হয়ে ওঠে। আবার দু’জনের মাঝে মনোমালিন্য ও ভুল বোঝাবুঝিতে এ জীবন দুঃখ-যাতনায় ভরে যায়। হাফছাহ (রাঃ) কর্তৃক আয়েশা (রাঃ)-এর কাছে নবী করীম (ছাঃ)-এর কথা ফাঁস করে দেয়ার কারণে রাসূল (ছাঃ) পত্নীগণের কাছে এক মাস না যাওয়ার শপথ করেন। সে সম্পর্কেই নিম্নোক্ত হাদীছ।- আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি বহুদিন ধরে উৎসুক ছিলাম যে, আমি ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করব, রাসূলুল্লাহ (ছাঃ)-এর স্ত্রীগণের মধ্যে কোন দু’জনের ব্যাপারে আল্লাহ তা‘আলা এ আয়াত অবতীর্ণ করেছেন, ‘তোমার দু’জন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে আস (তবে তা তোমাদের জন্য উত্তম), তোমাদের অন্তর (অন্যায়ের দিকে) ঝুঁকে পড়েছে’ (আত-তাহরীম ৬৬/৪) এমন অসংখ্য হাদিক উল্লেখ্য আছে বইটি তে । আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ভাইবোন বা সন্তানদেরকে আর মিথ্যা ও কাফের সংস্কৃতির কল্পকাহিনী শুনিয়ে বড় করতে হবে না। দিব্য প্রকাশ কতৃক প্রকাশিত হয়েছে ছোটদের জন্য বিনোদন এবং শিহ্মমুলক বই “হাদীসের গল্প”। হাদীস থেকে সংগৃহীত শিহ্মামুলক সত্য ঘটনাগুলি সংকলিত করে সন্নিবেশিত করা হয়েছে এই বইটিতে।























