Buy গল্প বলার গল্প Online in Bangladesh
লেখক: তামান্না তিথি
- Author: তামান্না তিথি
- Publisher: মাতৃভাষা প্রকাশ
- Isbn: 9789843472236
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
গল্প শোনার দিনগুলো ভাবনাহীন সহজ জীবন মানেই শৈশব। যার শৈশব যত সরল ও আনন্দময়, ব্যক্তি হিসেবে সে তত নির্মল ও মানবিক। শৈশবে প্রিয়জনদের মমতা, কল্পনার বাধাহীন ছুটে চলার ক্ষমতা ব্যক্তিকে করে তোলে অনুভূতিপ্রবণ এবং সৃজনশীল। শৈশবের মধুর স্মৃতির সাথে জড়িয়ে আছে গল্প। কল্পনায় মেশা কত রকম কাণ্ডকারখানা চলতে থাকে আমাদের শিশুতোষ গল্পের রাজ্যে। যত বেশি কল্পনা, ততই যেন গল্পের মুগ্ধতা। সোনালি শৈশব আরও রঙিন এবং সম্পর্কগুলো আরো নিবিড় হয়ে ওঠে যখন গল্প বলিয়েরা হন নানু-দাদু, ঠাকুমা-দিদিমা বা মায়ের মতন অতি আপনজন। বাংলাদেশের গ্রামে অনেক লোককথা আছে, যা যুগ যুগ ধরে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। তেমনি কিছু গল্প বা কাহিনি সংকলন আমরা দেখতে পাই দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদারের ‘ঠাকুরমার ঝুলি’, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘টুনটুনির বই’, জসিম উদ্দীন-এর ‘বাঙালির হাসির গল্প’ এরকম কিছু বইতে। আবার অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, সুনির্মল বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কালজয়ী সাহিত্যিকরাও শিশুদের জন্য অনেক গল্প লিখে গেছেন। বাংলাদেশেও আছেন অনেক বড়ো মাপের শিশু সাহিত্যিক, যাঁদের গল্প-কবিতা কল্পলোকে নিয়ে যায় শিশুদের। শিশুতোষ সব গল্পেই প্রতিধ্বনিত হয় সত্য ও শুভের জয় এবং অসত্য বা অশুভের পরাজয়। অপরূপ রূপকথার গল্পগুলো যেমন আমাদের অসম্ভব সুন্দরের স্বপ্নরাজ্যে নিয়ে যায়, তেমনি নীতি শিক্ষার গল্পগুলো আনন্দের পাশাপাশি জগৎ ও জীবনের চিরন্তন সত্যেকে উপলব্ধি করতে শেখায়। গল্পের মাধ্যমে ভালো-মন্দ, উচিত-অনুচিতের শিক্ষা তাই আমাদের জীবনপাঠের অংশ। খ্রিষ্টপূর্ব ৬২০ খ্রিষ্টাব্দে গ্রিস দেশে ক্রীতদাস হিসেবে জন্ম নেওয়া নিরক্ষর কিন্তু বিচক্ষণ এমন একজন ব্যক্তি ছিলেন। জ্ঞান, বুদ্ধি ও বিনয়ী স্বভাবের জন্য মনিব তাঁকে দাসত্ব থেকে নিঃশর্ত মুক্তি দেন। মুক্ত হয়ে তিনি নদীর ধারে গাছতলায় বসে শিশুদের বিভিন্ন শিক্ষামূলক গল্প শোনাতেন। জীবনের নানা অভিজ্ঞতার আলোকে পশুপাখিকে রূপক করে নানা ধরনের উপভোগ্য গল্প মুখে মুখে তৈরি করতেন। যা সচেতন ও বিবেক সম্পন্ন করে তুলেছে সেকালের এবং একালের মানুষদেরও। শিশুদের প্রিয় এই গল্পকথক যাঁকে আমরা ঈশপ নামে চিনি, তাঁর নীতি-নৈতিকতা শেখানোর গল্পগুলো আজও সারা বিশ্বের অমূল্য সম্পদ। মজার ব্যাপার হলো নিরক্ষর ঈশপ শুধু গল্প বলে গেছেন, কখনো তাঁর গল্পগুলো নিজে লিখে যাননি। গ্রিক ও রোমান লেখকেরা ঈশপের উপ-কথাগুলোকে গদ্য কিংবা পদ্যে ধারাবাহিকভাবে লিখে গেছেন। অসামান্য গল্পকথক ঈশপ অমর হয়ে আছেন তাঁর অসংখ্য গল্প বলার মধ্য দিয়ে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অবশেষে এই বইয়ের প্রতীক্ষা শেষ হল। শুধু শিশু নয় বড়দের জন্যও যারা বাচিক চর্চার সাথে সম্পর্কিত তাদের জন্য এই বই অনেক বেশি প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। এই বই যেমন আনন্দের খোরাক যোগাবে তেমনি শেখারও আছে অনেক কিছু। এই বইয়ে গল্পের সাথে যেই ছবিগুলো আছে তা শিশুদের আঁকা যা এই বইটিকে শিশুদের নিজের করে ভাবতে সাহায্য করেছে। শিশুদের বই পড়ার অভ্যাস গড়তে এ ধরনের বই সংগ্রহে রাখা উচিত।

For children it is one of tne most interesting as well as learning book in the developing years of life....the stories are absorbing sometimes for their parents as well.Brings back a lot of memories from my childhood and they were quite wholesome to be honest.
যারা গল্প বলা শিখতে চান , বলার মতো মজার গল্প খোঁজেন ,তাদের জন্য ।






















