

Buy গল্পে গল্পে বিংশ শতাব্দী Online in Bangladesh
লেখক: আমিনুল ইসলাম
- Author: আমিনুল ইসলাম
- Publisher: শিরোনাম প্রকাশন
- Number Of Pages: 448
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
১৯০১ সালে যে লোকটি লাঙল-জোয়াল কাঁধে করে দু’মুঠো অন্নের সন্ধানে অষ্টপ্রহর ব্যস্ত ছিল, ২০২৫ সালে তার কোনো এক উত্তরপুরুষ হয়তো মহাকাশে পাড়ি দেওয়ার কথা ভাবছে। বিংশ শতাব্দীতে যে দেশটি পরাধীনতার গ্লানি টানছিল, একবিংশ শতাব্দীতে সেই দেশটি তার সাবেক সাম্রাজ্যবাদী প্রভুর দিকে স্পর্ধিত ভঙ্গিতে আঙুল তুলে কথা বলছে।মানবসভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীতে এত বেশি পরিবর্তন ঘটে গেছে যে একবিংশ শতাব্দীর সঙ্গে তার দুস্তর ব্যবধান। লেখক আমিনুল ইসলামের ভাষায় সেই পরিবর্তনের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে “গল্পে গল্পে বিংশ শতাব্দী” বইয়ে। তথ্যের ভারে ভারাক্রান্ত না হয়ে এই বইটি গল্প শোনাবে বিংশ শতাব্দীর সেই সব চাঞ্চল্যসৃষ্টিকারী ঘটনাবলী, যার জেরেই পরিবর্তিত হয়েছে আজকের একবিংশ শতাব্দী।এ বইটি শুধু ইতিহাসের খচখচানি নয়; এ বই হয়ে উঠবে সকল শ্রেণির পাঠকের জন্য উপভোগ্য এক দলিল। গল্পের আকারে উত্তেজনায় ঠাসা বিংশ শতাব্দীর যাবতীয় চরিত্র পাঠকের মানসপটে জীবন্ত হয়ে উঠবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটা অনেক সুন্দর

বইয়ের কোয়ালিটি অসাধারণ। এখন পড়ে দেখার পালা 💓

এই বই পড়ার আগে বেসিক টা একটু শক্ত করে নিয়েন। (ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি - অধ্যাপক নিহার কুমার সরকার আর ছোটদের ইতিহাস - আব্দুল হালিম এর লেখা) এই দুইটা বই পড়া শেষ করে এটা পড়তে পারেন, হ্যাপি রিডিং ❤️























