গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খণ্ড)
বই কালেকশন

Buy গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খণ্ড) Online in Bangladesh

লেখক: মুহাম্মদ শামীমুল বারী

4.58
(18 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহাম্মদ শামীমুল বারী
  • Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
  • Isbn: 9789848254639
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 450৳ 450
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার বায়না ধরে, কখনোও-বা কিছু পড়তে চায়। তখন আপনি কী করেন? কী গল্প শুনিয়ে দেন? আচ্ছা, তাদের হাতে কি রূপকথার কোনো গল্পের বই তুলে দেওয়া কথা ভাবছেন? তাহলে নিশ্চিত থাকুন- মনের অজান্তেই শিশুর মনে শিরক ও কুফরের বীজ বপন করে দিচ্ছেন। অথচ, পবিত্র কুরআনেই রয়েছে অসংখ্য চমৎকার কাহিনি, ভ্রমণ বৃত্তান্ত, পৃথিবীর সেরা ব্যক্তিদের জীবনী, মন্দ লোকদের করুণ ইতিহাস, শিক্ষামূলক ঘটনা, সঠিক পথে পরিচালিত করার দিক-নির্দেশনা, দুআ ও প্রার্থনা। এসবই আমাদের আলোর পথ দেখিয়ে দিতে পারে। কুরআনুল কারিমের অনুপম কাহিনিগুলো পড়ে আমাদের শিশুরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। শিশু-মনে বিশ্বাসের পরশ বুলিয়ে দিতেই ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ। এ সিরিজ শিশুদের জন্য দারুণ এক উপহার। এ সিরিজ পড়ে শিশুরা সাহসী, আত্মবিশ্বাসী, সত্যবাদী এবং মা-বাবার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.58
(18 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
NAYEEM MUKTADIR
NAYEEM MUKTADIR ভেরিফাইড
24 Feb 2025

good book

Montasir Mamun
Montasir Mamun ভেরিফাইড
13 Feb 2025

কাদের জন্য এই বই? ----------------------------- ছবিওয়ালা, কালারফুল এই বইগুলো মূলত ছোটদের পড়ার উপযোগী করে লেখা। সুন্দর ছবি ও কালারফুল, কোয়ালিটিসম্পন্ন পেজগুলো আসলেই তাদের আকর্ষন করে। অল্প ভাষায় সহজবোধ্যভাবে লেখা বইটি হতে পারে আপনার শিশুর একটি অন্যতম প্রিয় বই। বইগুলো সম্পর্কেঃ ---------------------- আল কুর আনের কিছু ঘটনা গল্প আকারে ছোটদের জন্য উপস্থাপন করা হয়েছে এই সিরিজে। মোট ৫ টি বইয়ের মাধ্যমে আল কুরআনকে ভাললাগার, ভালবাসার একটা উপলক্ষ্য করা হয়েছে। বইগুলোর সারমর্মঃ ইবরাহীম (আঃ) ও পাখিগুলো আল্লাহর নবী ইবরাহীম (আঃ) একবার আল্লাহর কাছে আবদার করলেন তিনি দেখতে চান আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ এক কারন জানতে চাইলে তিনি বলেন তিনি মনের প্রশান্তির জন্য এটা চান। আল্লাহ তাকে ৪ টি পাখি পোষ মানিয়ে তাদের কে জবাই করে আলাদা করে মিশিয়ে বিভিন্ন পাহাড়ে রেখে এসে ডাক দিতে বলেন। তখন সেই মৃত পাখিগুলো জীবিত হয়ে তাঁর কাছে ফিরে আসে। ইয়াসরিবের অধিবাসীরা মদীনায় আগে গোত্রদের মধ্যে মারামারি, যুদ্ধ লেগেই থাকতো। এর পিছনে ইন্ধন দিত ইয়াহুদীরা। তারা তাদের নানা ছোটখাট বিষয়ে স্পর্শকাতর করে তুলতো। মুহাম্মাদ (স) মদীনায় দায়িত্ব গ্রহন করার পর গোত্রের বিভেদ ভুলে তাদেরকে একত্র হবার জন্য উৎসাহী করে তোলেন। গড়ে তোলেন সম্প্রীতি। মৃত্যুপুরীতে একশো বছর এক ব্যক্তি একটি বিরান অঞ্চলে গিয়ে মনে করে আল্লাহ কিভাবে মানুষকে আবার জীবিত করবেন? এই বিরান অঞ্চল কিভাবে আবার তাঁর আগের অবস্থা ফিরে পাবে। আল্লাহ তাকে এটা নিজ চোখে দেখানোর জন্য মনস্থির করলেন ও তাকে দেখালেন কিভাবে গাধা মৃত্যু থেকে আবার ফিরে এলো। চোখে দেখে তিনি পরে বিশ্বাস করলেন। কারুনের ধন বনী ইসরাঈল এর মধ্যে কারুন নামে একজন ধনবান ব্যক্তি ছিল। সে ছিল মুসা (আঃ) এর আমলের এবং ফেরাউনের একজন সহকারী ও সহযোগী। তার এত ধনসম্পদ ছিল যে ট্রেজার হাউজের চাবিগুলো বহন করতেই কয়েকজন লোক লাগতো। সে ছিল অহংকারী, নিষ্ঠুর। তাকে দাওয়াত দেয়া হলেও সে সত্যের পথে, ন্যায়ের পথে আসে না। অনেকে তাকে হিংসা করলেও জ্ঞানীরা তাকে নির্বোধ ভাবতো ও করুনার দৃষ্টিতে দেখতো। নবী মুসা সাথেও সে খারাপ আচরন করেছিল। আল্লাহ তাকে শাস্তি দেন তার অহংকারের কারনে। তাঁর সম্পদসহ তাকে মাটি গ্রাস করে নেয়। তাই এ থেকে শিক্ষা নেয়ার আছে যে শুকরিয়া আদায় করতে হয় এবং অহংকার করা যাবে না। গুহাবাসী যুবকেরা আল্লাহর উপর ঈমান আনা কিছু যুবক অমুসলিম অত্যাচারী শাসক এর অত্যাচার থেকে দূরে চলে গিয়ে এক পাহাড়ে একটি কুকুরসহ আশ্রয় নেন। আল্লাহ তাদের অনেক বছর ঘুমিয়ে রাখেন এবং ঘুম থেকে উঠে বাজারে খাবার কিনতে গেলে পুরানো মুদ্রা দেখে তাদেরকে তাদের শাসকের কাছে নিয়ে যাওয়া হয়। তারা জানতে পারে যে আগের অত্যাচারী শাসক মারা গেছে এখন বিশ্বাসী, ন্যায়পরায়ন শাসক ক্ষমতায়। পরে সেই গুহার কাছে সবাই যায় এবং আল্লাহর নিদর্শন দেখে সবাই। ♣ মন্তব্য: ---------------- ছোটদের গল্প, ছবি দেখা ও আনন্দের মাধ্যমে জানার ক্ষেত্রে এই বইগুলো সহায়ক হবে। ছোটদের নিয়ে এমন বই আরো বেশি বেশি করে দরকার। ছবি দেখে গল্পের মধ্যে তারা ভালভাবে ঢুকতে পারে। সহজে মনে রাখতে পারে। খেলার একটা অংশ হিসাবে নেয় তারা। তাদের চরিত্র গঠনে, নীতি নৈতিকতার বিকাশ ঘটাতে এমন বই পড়তে দিন।

Umme Salma
Umme Salma ভেরিফাইড
14 Oct 2024

আমার ভাগ্নেকে গিফট করেছিলাম ছবি দেখে দেখে সে পড়তে আগ্রহী হয়েছিলো তবে গল্প লেখাটা কম ছিলো। আরেকটু কুরআনের আলোকে গল্পটাতে লেখা বাড়ালে বাচ্চাদের জানার পরিধি বাড়তো ইন শা আল্লহ

Nafiul Islam
Nafiul Islam ভেরিফাইড
16 Dec 2023

বইগুলোর ভাষা এতটা সাবলীল এবং শিশুসুলভ, যেকোন বাচ্চা পছন্দ করবে। বইয়ের ফন্ট চয়েজ এবং ক্রিয়েটিভ এলিমেন্টস গার্ডিয়ানের অন্যান্য বইয়ের মতই সেরা। আমার ছোটবোনের জন্য নিয়েছি, বেশ পছন্দ করেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে লেখকের সাবলীল প্রকাশভঙ্গী। রুপকথার উদ্ভট গল্প আর সংশয়বাদীদের উদ্ভট চিন্তার কুরুচীপূর্ন গল্পের বিপরীতে কুরআনের গল্পগুলো এত রোমাঞ্চকর ভাবে বর্তমান প্রজন্মের শিশুদের কাছে পৌছে দেয়ার জন্য গার্ডিয়ান টিম এবং লেখককে ধন্যবাদ দিতেই হয়। মহান রাব্বুল আলা'মিন সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

Md. Nazmul Huda
Md. Nazmul Huda ভেরিফাইড
25 Nov 2023

শিশুতোষ লেখক জনাব শামীমুল বারী দারুণ এক সিরিজ করছেন, শুকরান। আমরা শিশুমনে বিশ্বাসের বীজ বুনে দেবো ইনশাআল্লাহ্‌। কুরআনুল কারিমে বর্ণিত ঘটনাগুলোর শিশুতোষ উপস্থাপনা পাবেন গল্পে গল্পে কুরআন সিরিজ ১-৫-এ । আপনার শিশুর মননে কুরআনের গল্প গেঁথে দিতে তার হাতে তুলে দিন গল্পে গল্পে কুরআন সিরিজের বইগুলো...

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইগুলো কত পৃষ্টা করে?

উত্তর

মোট ১২০ পেইজ।

প্রশ্ন

এখানে মোট কয়টি বই? এক এক টি বইয়ে কয়টি পৃষ্ঠা রয়েছে?

উত্তর

মোট ৫টি বই। প্রতিটি বইয়ে পৃষ্ঠা সংখ্যা ২৪।

প্রশ্ন

মোট কত পৃষ্ঠার বই এটি

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 120। ধন্যবাদ।

প্রশ্ন

বইগুলো কত পৃষ্টা করে?

উত্তর

মোট ১২০ পেইজ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)