

Buy উপদেশ ও গল্পে ইসলামি শিষ্টাচার Online in Bangladesh
লেখক: মুশাররাত জেবীন
- Author: মুশাররাত জেবীন
- Publisher: সুকূন পাবলিকেশন
- Isbn: 9789849868811
- Number Of Pages: 44
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য নির্দেশাবলি আছে। ছোটবেলা থেকেই শিশুদের ইসলামি শিষ্টাচার শেখানো খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা একজন আদর্শ মুসলমান হিসেবে বড় হয়ে উঠতে পারে। এই বইয়ের মাধ্যমে শিশুদের শেখানো হবে কীভাবে তারা ইসলামের নির্দেশনা অনুযায়ী তাদের দৈনন্দিন জীবনে শিষ্টাচার, নৈতিকতা ও আচার-ব্যবহার গড়ে তুলতে পারে।“উপদেশ ও গল্পে ইসলামি শিষ্টাচার” বইটির প্রতিটি অধ্যায়ই খুব সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে, যাতে শিশুদের মনে এটি ভালোভাবে গেঁথে যায়। বইটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা গল্প ও আকর্ষণীয় ছবির মাধ্যমে সহজেই ইসলামি শিষ্টাচার গুলো শিখতে পারে এবং ইসলামের সৌন্দর্য তাদের জীবনকে সুন্দর করতে পারে।বইটিতে রয়েছে ইসলামি শিষ্টাচার নিয়ে উপদেশ এবং সেই উপদেশ এর শিক্ষা একটি করে গল্প, যা বাচ্চাদেরকে ইসলামি শিষ্টাচার গুলো সহজ ভাবে বুঝতে ও অন্তরের ধারন করতে শিখাবে। এবং গল্পের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা ছবি গুলো বাচ্চাদের গল্পের শিক্ষা গুলো আরো ভাবে বুঝতে সাহায্য করবে ইন শা আল্লাহ।এই বইটি শুধু পড়ার জন্য নয়, বরং শিশুদের সুন্দর চরিত্র গঠন করে আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠতে একটি চমৎকার সহায়ক হবে। শিগগিরই প্রকাশিত হচ্ছে! আপনার ছোট্ট সোনামণির জন্য এই উপহারটি হাতছাড়া করবেন না।
রিভিউ ও রেটিং (Review & Rating)

শিশু কিশোরদেরকে ইসলামি শিষ্টাচার শেখাতে এই বইটি অতুলনীয়। গল্পের ছলে শিশুরা খুব সহজেই শিষ্টাচার শিখতে পারবে বলে আমার বিশ্বাস। শুধু শিশুরা নয়, বড়রাও বইটি থেকে উপকৃত হবেন ইন শা আল্লাহ্।
Alhamdulillah, nice stories for children. I hope, it will build the children with good manners.
It is a wonderful book for children, Alhumdulliah. Thank you so much to respected writer.
This is a wonderful book for children. Through short, engaging stories , it beautifully teaches Islamic manner in a very simple and heartfelt way.
জীবন অনেক সুন্দর।তাই এই সুন্দর জীবনকে শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও অনেক সুন্দর করে গড়ে তোলা প্রয়োজন। জীবনকে এই দুই জিন্দেগীর উপযোগী করে তোলার জন্য প্রয়োজন হল ইসলামিক জিন্দেগী ও শিষ্টাচার সম্পর্কে জানা এবং সুন্নতের অনুসরণ করা। আর এটা যদি একটা ছোট্ট বাচ্চাকে ছোট্টবেলা থেকেই শেখানো যায়, তাহল তার জিন্দেগিটা দ্বীনের আলোয় আলোকিত হবে। ইনশাআল্লাহ। তাই জীবন কে সুন্দর ও দ্বীনের আলোকিত করার জন্য আমার কাছে ব্যক্তিগত ভাবে, " উপদেশ ও গল্পে ইসলামি শিষ্টাচার " বইটি বেশ উপযোগী মনে হয়েছে । কারণ, এই বইটি থেকে বাচ্চারা সহজে ইসলামিক আদব আখলাকের শিক্ষাগুলো গল্পের মাধ্যমে শিখতে পারবে। এবং তাদের কিছু সুন্নতের আমলও হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে, বর্তমান বাচ্চারা বেশিরভাগ ডিভাইসে আসক্ত হয়। একজন মা যদি এই ধরনের বই তার বাচ্চাকে পড়ান তাহলে বাচ্চার সুন্দর আখলাকের শিক্ষাও হলো এবং বাচ্চার সাথে একটা সুন্দর আদুরে সময়ও কাটানো হলো। এতে বাচ্চার গল্পের প্রতি আগ্রহ বেড়ে যাবে, মা এবং বাচ্চার মধ্যে সুন্দর বন্ডিং তৈরি হবে এবং সেই সাথে বাচ্চার মধ্যে আল্লাহ এবং তাঁর রাসূলকে জানার আগ্রহ বেড়ে যাবে।। ইনশাআল্লাহ। আরেকটি বিষয় এই বইটার ভাষা শৈলী এতটা সুন্দর মাশাআল্লাহ! একটা বাচ্চার ভাষাকে অনেক মাধুর্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে। সেই সাথে আমার কাছে মনে হয়েছে, যে এই বইটা বড়দের ভাষা ঠিক করতেও সাহায্য করবে। কিছু মানুষ আছে যাদের কথা শুনে আমরা বলি মুখে কোন মধু নাই। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে, এই বইটা যদি বারবার বারবার একটু সময় নিয়ে পড়া যায় , তাহলে তার ভাষাও আদুরে আদুরে হবে। ইনশাআল্লাহ। আর এই আদুরে আদুরে ভাষা একজন স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো মধুময় করে তুলে।।। অবশেষে লেখিকা মুশাররাত জেবিনকে অনেক অনেক জাযাকিল্লাহ। আমাদেরকে এতো অল্প কথায় এতো উপকারী সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য ।।























