

Buy ছোটোদের ৩০ হাদিস Online in Bangladesh
লেখক: আলি আতিক আজ-জাহেরি
- Author: আলি আতিক আজ-জাহেরি
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 978-984-96584-7-4
- Number Of Pages: 68
- Language: বাংলা
- Edition: Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ কে, বলতে পারো?আচ্ছা আমি বলে দিই। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলেন আমাদের প্রিয়নবি মুহাম্মাদ (সা.)। তাঁর প্রত্যেকটি কথা যেন রূপকথার সেই পরশপাথর। যার ছোঁয়ায় সোনার মতো হয় মানুষের জীবন। প্রিয় নবিজির প্রত্যেকটি উপদেশ দুনিয়ায় ও আখিরাতে সফল হওয়ার মন্ত্র। অর্থাৎ, তাঁর কথা মেনে চললে আমরা দুনিয়া ও আখিরাতে সফল মানুষ হতে পারব।চলো তাহলে জেনে নিই প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার কিছু কথা ও উপদেশ!
রিভিউ ও রেটিং (Review & Rating)

বই টি চমৎকার
গতকাল গার্ডিয়ান পাবলিকেশন্স-এর আউটলেটে এই বইটি নেড়েচেড়ে দেখলাম। অত্যন্ত দারুণ একটি কাজ হয়েছে। প্রথমে হাদিসের মূল আরবি টেক্সট, অনুবাদ, নিচে বর্ণনাকারী সাহাবির পরিচয়, দ্বিতীয় পৃষ্ঠায় হাদিস থেকে প্রাপ্ত শিক্ষা। কী চমৎকার কাজ! বাচ্চাদের জন্য যারা বই কিনতে চান তারা চোখ বন্ধ করে এটাসহ শিশুতোষ আরও অনেকগুলো বই তাঁরা করেছেন সেগুলো নিতে পারেন।























