

Buy ইনসাফের গল্পমালা Online in Bangladesh
লেখক: মানসুর আলী আরাবী
- Author: মানসুর আলী আরাবী
- Publisher: রাহনুমা প্রকাশনী
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
কিশোরদের হৃদয়ে ইনসাফ ও ঈমানের আলো জ্বালাতে এক অনন্য সঙ্গী--'ইনসাফের গল্পমালা'!.বর্তমান সময়টা কেমন যেন! চারদিকে দেখা যায় অন্যায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর নৈতিকতার অভাব। ইনসাফ বা ন্যায়বিচার শুধু যেন বইয়ের পাতায় আর আদর্শ মানুষের গল্পেই কেবল বেঁচে আছে।.অথচ এই ইনসাফই ছিল সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে বড় গুণ, যা তাদেরকে করেছিল সত্যিকার অর্থে মহান।.এই অন্ধকার সময়ে কিশোরদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে ‘ইনসাফের গল্পমালা’ বইটি। এটি কেবল গল্পের বই নয় বরং একটি চরিত্র গঠনের এক অনন্য পাঠশালা।.বইটিতে রয়েছে নবিজি সা.-এর দয়া, সহযোগিতা ও ইনসাফের গল্প। আছে হজরত আবু বকর রাজি.-এর ন্যায়ের দৃষ্টান্ত, হজরত উমর রাজি.-এর সুবিচার ও দায়িত্ববোধ, আছে হজরত আলি রাজি.-এর ইনসাফের ঘটনা।.ইনসাফের গল্পমালা বইয়ের সবগুলো গল্পই ছোট ছোট ও সহজ ভাষায় লেখা। তবে প্রতিটা গল্পেই আছে বড় শিক্ষা, যা বাস্তবমুখী এবং হৃদয়স্পর্শী।.এই বইয়ের শিক্ষা দিয়ে আপনার সন্তান ঈমান, ইনসাফ ও মানবিকতা নিয়ে গড়ে উঠতে পারবে। জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি অবস্থানে ইনসাফকে গভীরভাবে উপলব্ধি করতে পারবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমি কিশোরদের জন্য কিনেছি।। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ,, সুন্দর দীল জাগানিয়া একটি বই। বাচ্চাদের জন্য খুব উপকারী, প্রেরনাদায়ী বই আলহামদুলিল্লাহ। ভালো বই,বাচ্চারা খুব ই মজা করে গল্পগুলো পড়বে ইনশাআল্লাহ।























