গোলকধাঁধায় কাকাবাবু (সন্ত কাকাবাবু সিরিজ)
বই কালেকশন

Buy গোলকধাঁধায় কাকাবাবু (সন্ত কাকাবাবু সিরিজ) Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.64
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9789350402542
  • Number Of Pages: 123
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2013
৳ 700৳ 700
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Juhayer Fahim Pranto
Juhayer Fahim Pranto ভেরিফাইড
12 May 2021

গোয়েন্দাকাহিনী/থ্রিলার জাতীয় বই যাদের পছন্দ তাদের booklist এ "গোলকধাঁধায় কাকাবাবু" বইটি নিঃসন্দেহে সবার উপরের সারিতেই থাকা উচিত বলে আমি মনে করি। এ বইটি যেমন কিশোর/যুবকদের জন্য রোমাঞ্চকর, ঠিক তেমনই বয়ঃজ্যোষ্ঠ ব্যক্তিবর্গও পড়ে মজা পেতে পারে কারণ কাকাবাবু তাঁদেরই বয়সী কি না!!

Apurba Mazumder Nikkan
Apurba Mazumder Nikkan ভেরিফাইড
04 Jul 2020

বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটা পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন। কিন্তু অসাধারণ তাঁর মনোবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়--তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। কাকাবাবু খুবই প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতিকেই ভালোবাসেন মন ভরে। কিন্তু সব সময় তাঁর ক্ষমা করার গুণটির জন্য নাজেহাল হতে হয় ওঁকে। সকালবেলা হাঁটতে বের হলে কাকাবাবুর এক মজার দৃশ্য চোখে পড়ে, একটা লোক অ্যালসেশিয়ান কুকুরের সাথে কুকুরের ভাষায় কথা বলছে! ক্রমে নিবারণ নামের অদ্ভুত লোকটির ধন্দে জড়িয়ে যান কাকাবাবু। প্রতিশোধ জিপিসটা কী এতই নির্মম? কী হবে কাকাবাবু-সন্তুর? আর জোজোরই এবার খবর কী? শেষে কী রহস্যভেদ করতে পারবেন তিনি? এসব জানতে হলে পড়ে ফেলতে হবে বইটি। মাত্র 2 ঘণ্টায় টানা উত্তেজনায় গোয়েন্দা অ্যাডভেঞ্চার সিরিজ যেন মাতিয়ে রাখে মনটাকে!

Eramul Islam
Eramul Islam ভেরিফাইড
11 Nov 2019

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের প্রতিটা গল্পই যে কোন পাঠক পাঠিকার ভাল লাগতে বাধ্য।আর গোলকধাঁধায় কাকাবাবু এই সিরিজের একটি অনন্য সংযোজন।বরাবরের মতো Adventure এ ভরপুর এক বই।অসাধারন!

Mahbuba Supti
Mahbuba Supti ভেরিফাইড
03 Jul 2017

সকালবেলা হাটঁতে বের হয়েছেন কাকাবাবু। সকালবেলার এই সময়টাতে কাকাবাবু কখনো কারো সাথে কথা বলেন না, কোন ধরনের ঝামেলায় জড়াতে চান না। সন্তু কাকাবাবুর ভাইপো সাঁতার কেটে বাড়ি ফিরছে। পথে দেখলো এক আজব ঘটনা। এক লোক কুকুরের সাথে কথা বলছে। তাও আবার কুকুরের ভাষায়। এ কি সম্ভব? হ্যাঁ সে কুকুরের সাথে কুকুরের ভাষায় কথা বলতে পারে। কিন্তু শুধুমাত্র অ্যালসেশিয়ান কুকুরের সাথে। সন্তু নিজে এই ঘটনা দেখে কাকাবাবুকেও দেখালো। দু জনই বিস্ময়ে হতবাক। যাই হোক, বাড়িতে ঢুকে দরজায় বেল বাজাতেই পিছন থেকে ডেকে উঠলো নিবারণ। হ্যাঁ ওই লোকটা, যে কুকুরের সাথে কুকুরের ভাষায় কথা বলে। কাকাবাবুকে বলল, তার নাকি ভীষণ বিপদ। ঘরে ঢুকানোর পর কাকাবাবু নিবারণের থেকে সব শুনলো। ঘটনা শুনে তো পুরাই অবাক। কাকাবাবু ভেবে পেলেন না, কবে তিনি কোন কুকুরওয়ালার ক্ষতি করেছে যে তাকে মারার জন্য এ্যালসেশিয়ান ট্রেনিং দিচ্ছে। আর নিবারণকেই এর দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু নিবারণ এ কাজ করতে পারবে না। কাকাবাবু কিছু বলার আগেই সন্তু আর জোজো এই কাজের দায়িত্ব নিয়ে নিলো। এই রহস্যের সমাধান হতে না হতে ঘটলো আরেক কাহিনী। কে বা কারা কাকাবাবুকে ধরে নিয়ে গেছে রাচী। তারাও কাকাবাবুকে মারতে চায়। কিন্তু কেন? কাকাবাবুর উপর এত রাগ কেন? কুকুর লেলিয়ে দিয়ে মারতে চায় এক দল! আর আরেক দল তো উঠিয়েই নিয়ে গেলো! কি হয় শেষ পর্যন্ত কাকাবাবুর?

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

koto page?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইয়ে সর্বমোট ১২৩ পৃষ্ঠা রয়েছে। ধন্যবাদ।

প্রশ্ন

বইটা কি আর পাওয়া যাবে এখন?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৬০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

বইটা কি এখন পাওয়া যাবে??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

koto page?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইয়ে সর্বমোট ১২৩ পৃষ্ঠা রয়েছে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূপুর

নূপুর

৳ 160৳ 160
5.00(2)
কিনুন