ফেলুদা সমগ্র (১ ও ২ একত্রে)(বক্স সেট)
বই কালেকশন

Buy ফেলুদা সমগ্র (১ ও ২ একত্রে)(বক্স সেট) Online in Bangladesh

লেখক: সত্যজিৎ রায়

4.42
(31 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সত্যজিৎ রায়
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788177564808
  • Number Of Pages: 1418
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2005
৳ 4400৳ 4400
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

'ফেলুদা সমগ্র' বইয়ের ফ্লাপের লেখাসব বয়সী, সব পাঠকের প্রিয় গােয়েন্দা ফেলুদার রহস্য রােমাঞ্চ অ্যাডভেঞ্চার। গােয়েন্দা গল্প বাংলায় কম লেখা হয়নি, কিন্তু এমন টানটান, মেদবিহীন গল্প বিরল। ফেলুদার রহস্য কাহিনীর কোনওটাতেই আড়ষ্টতা নেই। নেই কোনও বাহুল্য। একটা বাড়তি শব্দও খুঁজে পাওয়া ভার। গল্পজুড়ে ছবির পর ছবি ফুটে ওঠে। ফেলুদার একটা পােশাকি নাম আছে—প্রদোষ মিত্র। কিন্তু ফেলু মিত্তির নামেই তার সমস্ত খ্যাতি। রহস্যের জট খুলতে ফেলুদার জুড়ি নেই। তার সহকারী তোপসে নিজের জবানিতে যেসব গল্প লিখেছে তার মধ্যে ফেলুদার চরিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে স্ব-মহিমায়। গল্পের শুরুতে তিনি নিজেকে রহস্যের আড়ালে। লুকিয়ে রাখলেও শেষ মুহূর্তে সাফল্যের শীর্ষ স্পর্শ করেন। সব সময়ই তিনি তদন্তের গলিঘুজি কিংবা গােলকধাঁধা পেরিয়ে বিশ্বাসযােগ্যভাবে ফঁস করে দেন। যাবতীয় রহস্য-জাল কোনও বাধাই ফেলুদার কাছে বড় নয়। গােয়েন্দা ফেলুদার অ্যাডভেঞ্চারে তৃতীয় যিনি অপরিহার্য, তিনি লালমােহন গাঙ্গুলী। জটায়ু’ ছদ্মনামে তিনি অদ্ভুত সব রহস্য-উপন্যাস লেখেন। তােপসের গল্পে বর্ণিত রহস্যের দুর্দান্ত ঘনঘটা ও মগজের। ব্যায়ামের ফাকে ফাকে, অনাবিল হাসি ও সরসতার আশ্চর্য দরজাটা খুলে দেয় লালমােহনবাবুর অতি সরল সাবলীল উপস্থিতি। শুধু তাে গল্প নয়, ফেলুদার গল্প-উপন্যাসে যেসব জায়গায় রহস্য ঘনিয়েছে, সে দেশে কিংবা বিদেশে যেখানেই হােক, সেখানকার নিখুঁত ইতিহাস ও ভূগােলের বর্ণনা পাঠকদের চমকে দেয়। কোথাও এতটুকু ভুলচুক নেই। স্থান-কাল-পাত্র সম্পর্কে ফেলুদার জ্ঞান তাে গভীর বিস্ময় জাগায়! সব মিলিয়ে গােয়েন্দা ফেলু মিত্তিরকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সাধ্য কারও নেই। ফেলুদা, তােসে আর লালমােহনবাবুকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের প্রতিটি অ্যাডভেঞ্চার-অভিযান অবশ্যই পড়তে হবে। এই পড়ার কাজটি যাতে আরও সহজসাধ্য হয় তারজন্য পাঠকদের হাতে এবার দু খণ্ডে ফেলুদা সমগ্র।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.42
(31 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Shimanto Paul
Shimanto Paul ভেরিফাইড
30 Jan 2026

বাংলা সাহিত্যের সত্যজিৎ রায় এবং ফেলুদার মতো আর কেউ নেই। যদিও বা তিনি শার্লক হোমস হতে অনুপ্রানিত হয়েও এতটা মৌলিকতা খুব কম দেখা যায়। সত্যজিৎ রায়ের ফেলুদা ছাড়া বাংলা সাহিত্যের গোয়েন্দা কাহিনী পড়া সম্ভব নয় । আমার মনে হয় প্রত্যেকটি মানুষ যে পছন্দ করে এবং গোয়েন্দা কাহিনীর প্রতি যাদের অনুরাগ রয়েছে সকলের অন্তত একবার হলেও ফেলুদা পড়া উচিত।

Anup kumar Roy
Anup kumar Roy ভেরিফাইড
12 Apr 2024

বাঙ্গালীদের মধ্যে ফেলুদা ছাড়া রহস্যের গল্পই জমে ওঠেনা। অসাধারন একটি বই।😍😍😍🥰🥰🥰❤️❤️❤️

880****698
880****698 ভেরিফাইড
27 Mar 2024

এই বইটা না পড়লে হয়তো বুঝতাম না! এডভেঞ্চার, গোয়েন্দা রহস্য এগুলো কি জিনিস? পরিশেষে একটা কথাই বলব বইটি অসাধারণ 👌

Sumaiya Islam
Sumaiya Islam ভেরিফাইড
07 Mar 2024

এক কথায় অসাধারণ। ফেলুদা, তপেশ, জটায়ু চরিত্রগুলো মনে গেঁধে গেছে। অর্ডার করার পরেরদিনই হাতে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ! গোয়েন্দা সিরিজের বইগুলোর মধ্যে ফেলুদা লোকগুলোর একটি। 🥰✨📚

Mariam
Mariam ভেরিফাইড
21 Dec 2021

Very interesting

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Are the two volumes in one cover, or individual?

উত্তর

Individual part .

প্রশ্ন

শুধু ২য় খন্ড দরকার। শুধু এটা দেয়া যাবে?

উত্তর

দুঃখিত, বইটি বক্স সেট। আলাদা পাওয়া যায় না।

প্রশ্ন

Eta ki available

উত্তর

দুঃখিত, স্টক এ নেই।

প্রশ্ন

Is this available now?

উত্তর

available, not in stock

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূপুর

নূপুর

৳ 160৳ 160
5.00(2)
কিনুন