ফাজায়েলে ছাদাকাত
বই কালেকশন

Buy ফাজায়েলে ছাদাকাত Online in Bangladesh

লেখক: মাওলানা মোঃ সাখাওয়াত উল্লাহ

3.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা মোঃ সাখাওয়াত উল্লাহ
  • Publisher: তাবলীগী কুতুবখানা
  • Isbn: 9848212178
  • Number Of Pages: 504
  • Language: বাংলা
  • Edition: Edition, 2021
৳ 286৳ 44035% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
100%
Rahman
Rahman ভেরিফাইড
13 Nov 2021

(১) ফাজায়েলে হজ্জ বইয়ের ২২৪ থেকে ২৩১ পৃষ্ঠা রাসুল (সাঃ) এর কবর থেকে সাহায্য চাওয়া এবং সাড়া দেওয়ার কয়েকটি ঘটনা আছে, যা বিশ্বাস করা ইমাম আবু হানিফা (রঃ) এর মতে শিরকে আকবর। (ইমাম আবু হানিফা, আল ফিকহ উল আকবর, পৃষ্ঠা ২০৩-২০৪, দুয়া, ডাকা বা প্রার্থনা অনুচ্ছেদ, অনুবাদ ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর)। তাবলীগ জামাতের ভাইদের এই তথ্য টি যাচাই করার অনুরোধ জানাই। (২) ফাজায়েলে আমাল বইয়ের ৪৪১ পৃষ্ঠায় বুজুর্গরা গায়েবের জ্ঞান রাখে বলে ঘটনা আছে, যা বিশ্বাস করা ইমাম আবু হানিফা (রঃ) এর মতে শিরকে আকবর। (ইমাম আবু হানিফা, আল ফিকহ উল আকবর, পৃষ্ঠা ১৯৩-১৯৫, ইল্ম উল গায়েব বিষয়ক শিরক অনুচ্ছেদ, অনুবাদ ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর)। (৩) ইসলামে জঙ্গিবাদ নিষিদ্ধ এবং ভোট-রাজনীতি করে ক্ষমতায় গিয়ে জোর করে ইসলামের অনুশাসন টিকিয়ে রাখা যায় না। যার ফল দেখছি আমরা তুরুস্কে, যেখানে গণতান্ত্রিক উপায়ে মদ হালাল করা হয়েছে। তাবলীগ জামাতের ভাইদের মসজিদ ভিত্তিক সামাজিক দাওয়াতি কাজকে সম্মান করি, কিন্তু শিরক এবং বিদআত থেকে সাবধান থাকার অনুরোধ করি। জাল হাদিস থেকে দূরে থাকার অনুরোধ করি। (৪) তাবলীগ জামাতের ভাইদেরকে ইমাম আবু হানিফা (রঃ) এর আকীদার বই "আল ফিকহ উল আকবর" পড়ার জন্য একান্ত অনুরোধ জানাই। (বিশেষ করে পৃষ্ঠা ১৪৮-১৫২, ১৫৯-১৬০, ১৬৪-১৬৬, ১৯২-২০০, ২০২-২০৪, ২০৯-২১৪, ২১৭-২১৮, ২৩৬-২৩৮, ২৪১-২৪৩, ২৫৩-২৫৪, ২৯৪-২৯৫, ৩০০-৩০১, ৩০৯, ৩২৪, ৩৩০-৩৩২, ৪৩৫) (৫) তাবলীগ জামাতের দুই গ্রুপের মারামারি-রক্তারক্তি দেখে কষ্ট লাগে। সহনশীল হওয়ার অনুরোধ করি। মারামারি এবং জঙ্গিবাদ থেকে দূরে থাকতে ডঃ খোন্দকার জাহাঙ্গীর (রঃ) এর "ইসলামের নামে জঙ্গিবাদ" বইটি পড়ার অনুরোধ জানাই। (৬) একজন মুমিনের জন্য সবচেয়ে নিরাপদ আকীদা হল সালফে সালেহীনদের আকীদা। অর্থাৎ কুরআন-সুন্নাহ এর সম্পূর্ণ নির্ভরশীল আকীদা, সাহাবী আজমাঈন এবং ইমাম আবু হানিফা (র), ইমাম মালেক (রঃ), ইমাম শাফেয়ী (রঃ), ইমাম আহমাদ বিন হামবল (রঃ) এর আকীদা। দার্শনিক-মানবীয় যুক্তি ভিত্তিক আকীদা (মাতুরিদি, আশ'আরী, ইত্যাদি) গ্রহণ করলে ভুল পথে যাওয়ার আশংকা থাকতেও পারে। (৭) একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ হল তার ঈমান, তার আকীদা বিশ্বাস। এজন্য ইমাম আবু হানিফা (রঃ) তার আকীদার বইয়ের নাম রেখেছেন "আল ফিকহ উল আকবর" অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিকহ। (৮) আকীদাতে এখতেলাফ গ্রহণযোগ্য না, কারণ আকীদাতে এখতেলাফ হলে শিরক এবং কুফুরের মতো মারাত্মক গুনাহ হতে পারে। ইমাম ইবনু তাইমিয়্যা (রঃ) বলেন, "আল্লাহর বিশেষ রহমত আকীদার নীতিমালাতে চার ইমামের মধ্যে কোন বিরোধ নেই।" (ইমাম ইবনু তাইমিয়্যা, কিতাবুল ঈমান, দারুত তিবা'আতিল মুহাম্মাদিয়াহ, টীকাঃ মুহাম্মাদ আল-হিরাস, পৃষ্ঠাঃ ৩৫০, ৩৫১) মহান আল্লাহ তায়ালা বলেন الَّذِينَ آمَنُواْ وَلَمْ يَلْبِسُواْ إِيمَانَهُم بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمُ الأَمْنُ وَهُم مُّهْتَدُونَ "যারা ঈমান আনে এবং ঈমানের সাথে জুলুম (শিরক) মিশ্রিত করে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হিদায়তপ্রাপ্ত (সুরা আন'আম, আয়াত : ৮২) । اِتَّبِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ وَ لَا تَتَّبِعُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِیَآءَ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ "তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল হয়েছে (কুরআন ও সুন্নাহ)। আর তাকে (আল্লাহ্‌কে ) বাদ দিয়ে কোন আওলিয়া -বুজুর্গ (অলি / আওলিয়া / মাওলানা) এর কথা মেনে চলো না । " (সূরা আল আরাফ, আয়াত নং ৩) اِنَّ اللّٰهَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِهٖ وَ یَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ۚ وَ مَنۡ یُّشۡرِکۡ بِاللّٰهِ فَقَدِ افۡتَرٰۤی اِثۡمًا عَظِیۡمًا নিশ্চয় আল্লাহ তাঁর সাথে অংশীদার (শিরক) করার অপরাধ ক্ষমা করেন না। এ ছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন।" (সুরা নিসা, আয়াত নং ৪৮ ) কোন ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ সবচেয়ে ভালো জানেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)