

Buy এক এগারো (বাংলাদেশ ২০০৭-২০০৮) Online in Bangladesh
লেখক: মহিউদ্দিন আহমদ
- Author: মহিউদ্দিন আহমদ
- Publisher: প্রথমা প্রকাশন
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"এক এগারো" বইয়ের ফ্ল্যাপের লেখা: ১১ জানুয়ারি ২০০৭। বিকেলে বঙ্গভবনে মঞ্চস্থ হলো রুদ্ধশ্বাস নাটক। হঠাৎই বদলে গেল দেশের হালচাল। ক্ষমতায় এলো সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। লাইনচ্যুত গাড়ি ফের লাইনে তুলে দেয়ার ঘোষণা দিয়ে সরকার হাত দিলো অনেকগুলো কাজে, যা প্রশংসা ও নিন্দা দুটোই কুড়িয়েছে। উথাল-পাথাল এই দুই বছর ছিলো ঘটনাবহুল। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো এ অধ্যায়। ১১ জানুয়ারির পালাবদলের ক্ষণটির নাম হলো ওয়ান-ইলাভেন বা এক-এগারো। প্রশ্ন হল - এই সেনা হস্তক্ষেপ কি বিরাজমান রাজনৈতিক সংকটের অনিবার্য পরিণতি, নাকি এর পেছনে ছিলো অনেক দিনের পরিকল্পনা? কর্তৃত্ববাদী রাজনীতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিক্রিয়া, নাকি ষড়যন্ত্র? লেখকের অনুসন্ধানী গবেষণায় ঐ সময়ের একটি সুরতহালের চেষ্টা করা হয়েছে এই বইয়ে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Bangladesh er political landscape bujhar jonno ei boi pora must
ভাল।আমার খুবই ভাল লেগেছে। অনেক কিছু শেখার আছে বইটি থেকে
Are there any book that tells 1/11 history like a story and put the efforts to interview central characters? This is history telling as good as it gets.
এক এগারোর অজানা তথ্য প্রথমা প্রকাশিত গবেষক মহিউদ্দিন আহমদের সাড়াজাগানো “এক এগারো, বাংলাদেশ ২০০৭-২০০৮”। ৫৫৯ পৃষ্টার বিশাল বইটি পড়ছি আর মুগ্ধ হচ্ছি। কত অজানা তথ্য আর এক এগারোর নেপথ্য কাহিনী। সেনা প্রধান মইন ইউ আহমেদ, ডিজিএফআইয়ের দুই পরাক্রমশালী পরিচালক ব্রি. জেনারেল এটিএম আমিন আর চেৌধুরী ফজলুল বারী। লেখকের সাথে কথা বলেছেন খোলামেলা। সাক্ষাতকারে প্রকাশ করেছেন এক এগারোর অনেক অজানা তথ্য। মহামূল্যবান তথ্যবহুল বইটি প্রকাশের জন্যে লেখক মহিউদ্দিন আহমেদ এবং প্রথমাকে অনেক অভিনন্দন।


Its a good book to know a few about 1/11 which was a route change of Bangladesh politics. But there may be a lot of scenario still in back which not published till now.
প্রশ্ন ও উত্তর (Q/A)
Bangladesh er political landscape bujhar jonno ei boi pora must
Thank you.
Bangladesh er political landscape bujhar jonno ei boi pora must
Thank you.






















