বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা
বই কালেকশন

Buy বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা Online in Bangladesh

লেখক: আবুল মনসুর আহমদ

4.64
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আবুল মনসুর আহমদ
  • Publisher: আহমদ পাবলিশিং হাউজ
  • Isbn: 9789841107239
  • Number Of Pages: 264
  • Language: বাংলা
  • Edition: 5th Printed, 2014
৳ 430৳ 50014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া: ‘বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা’ গ্রন্থে যে ৪২টি নিবন্ধ রহিয়াছে সেগুলির মধ্যে প্রথম ৩৯টি ১৯৭২ ও ৭৩ সালে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ইত্তেফাক’-এ প্রকাশিত হইয়াছে। আমার গুরু তখন অন্য কাগজে লিখিতেন। আমি সেই সময় ছিলাম ‘ইত্তেফাক’-এর সিনিয়র লিডার রাইটার ও কলামিস্ট (স্পষ্টভাষী)। আমিই তাঁহাকে ইত্তেফাক’-এ লিখিতে সম্মত করাই। গুরুশিষ্যের এমনি সম্পর্ক ছিল যে, শিষ্যের আবদার তিনি কখনও ফেলতে পারিতেন না। তিনি এতই উদার ছিলেন। এবং আমার উপর তাহার এতই বিশ্বাস ছিল যে, প্রয়ােজনবােধে তাঁহার লেখা সংশােধনের জেনারেল পাওয়ার-অব-এ্যাটর্নি তিনি আমাকে দিয়াছিলেন। অবশ্য সেই পাওয়ার আমার প্রয়ােগের কোন প্রশ্নই উঠে নাই, উঠিতে পারে না। এই গ্রন্থে প্রকাশিত ৪২-টি নিবন্ধ পাঁচ মিশালী হইলেও প্রত্যেকটির মূল বক্তব্য অভিন্ন। অর্থাৎ নানান দিকে উদ্ভূত জাতীয় সমস্যার সুষ্ঠু সমাধানেরই পথ-নির্দেশনা তিনি লেখাগুলিতে দিয়াছেন। অনেক বিষয়ে তিনি লেখা ও আলােচনা শুরু করিয়া উহাকে আগাইয়া যাইবার দায়িত্ব ন্যস্ত করিয়াছেন আমার ন্যায় অযােগ্য শিষ্যের উপর। আমি সাধ্যানুসারে সেই ইস্যুগুলিকে জাতির সামনে তুলিয়া ধরিতে চেষ্টা করিয়াছি। কতদূর সফল হইয়াছি ‘স্পষ্টভাষী’ ও ‘মর্দে মু'মীন’-এর পাঠকগণই তাহা বলিতে পারেন। দৃষ্টান্তস্বরূপ, পাট-এর কথাই বলি। প্রস্তাবিত জুট ইন্টারন্যাশনাল সম্পর্কে আট-নয় বছর আগে আমার গুরু যে-হুঁশিয়ারী উচ্চারণ করিয়া গিয়াছেন (এবং যাহা লইয়া আমি এবং মােহাম্মদ আখতার-উল-আলমও অনেক লিখিয়াছি) কোন কোন মহলের একগুঁয়েমিতে সাম্প্রতিক আন্তর্জাতিক পাট সম্মেলনের (জেনিভা) ব্যর্থতা তাহারই নির্ভুলতা প্রমাণ করে। এরূপ আরও বহু দৃষ্টান্ত দেখানাে যাইতে পারে কিন্তু ভূমিকাকে দৃষ্টান্ত ভারাক্রান্ত না-করিয়া বক্ষ্যমান বিষয়সমূহের বিচারের ভার আমি আমার গুরুর এই মূল্যবান গ্রন্থের বিজ্ঞ পাঠকদেরই জন্য রাখিয়া দিলাম। আজ ৩০শে মে (৮১) আমাদের। ‘এক নিদারুণ জাতীয় শােকের দিন। আজ এই গ্রন্থের ভূমিকা লিখিতে বসিয়া আমার গুরুকেই বার বার মনে পড়িতেছে। ‘আহমদ পাবলিশিং হাউস' এই গ্রন্থ প্রকাশের দায়িত্ব গ্রহণ করিয়া জাতির যুগ সন্ধিক্ষণে একটি অমূল্য অবদানই রাখিয়াছেন। আমার জান্নাতবাসী গুরুর এই অমূল্য গ্রন্থ জাতিকে অনেক বিষয়ে সঠিক পথ-নির্দেশনা দান করিবে এ বিষয়ে আমি নিশ্চিত। আহমদ পাবলিশিং হাউস-কে আমার শুভেচ্ছা ও মােবারকবাদ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Abul Bashar Raqib
Abul Bashar Raqib ভেরিফাইড
19 Oct 2021

খুব ভাল বই. সুন্দর লেখার ধরন

A.K.M. Atiqur Rahman
A.K.M. Atiqur Rahman ভেরিফাইড
28 Jun 2021

good

Misbah Uddin Numan
Misbah Uddin Numan ভেরিফাইড
26 Nov 2019

‘বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা’ লেখকঃ আবুল মনসুর আহমদ সত্তরের দশকে- আমাদের স্বাধীনতা অর্জনের এক/দেড় বছরের মধ্যেই আবুল মনসুর আহমদ উপলব্ধি করতে পেরেছিলেন যে, বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম আওয়ামী লীগ সরকারের আধিপত্যবান্ধব নীতি-বৈশিষ্ট্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডকে তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা হওয়া সত্বেও স্বাধীনতা রক্ষার্থে স্রোতের বিপরীতে লড়েছেন। যে স্বাধীনতা অর্জনের জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছে, সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছে, সে স্বাধীনতাকে আওয়ামী রাজনীতি ও তল্পিবাহক শাসকেরা কিভাবে বিপন্ন করে তুলেছিল, তার সুস্পষ্ট অভিব্যক্তি এই বইয়ের প্রত্যেকটি প্রবন্ধে ফুটিয়ে তুলেছেন। এই বইয়ের মূল প্রতিপাদ্য ছিল, আওয়ামী সরকারের আমলে যেভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দেশকে ভারতীয় স্বার্থের ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল, লেখাগুলো ছিল এরই স্বরূপ উন্মোচন। সমকালীন সমাজ ও রাজনীতির ক্ষেত্রেও আবুল মনসুর আহমদের লেখা খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ মনে হয়। কারণ বাঙালি চরিত্রের অন্তর্ভেদী অবলোকন, বাঙালির সমাজ ও রাজনীতির প্রতি এমন সুতীক্ষ্ম দৃষ্টি আবুল মনসুর আহমদ ছাড়া খুব কম লেখকই দিয়েছেন। আবুল মনসুর আহমদ পূর্ব বাংলার সমাজ-রাজনীতি ও মানুষকে দেখেছেন কৌতুহলী দৃষ্টিতে। ব্যক্তি আবুল মনসুর আহমদ যেমন সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক ও আইনজ্ঞ ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত ছিলেন, তেমনি তার সৃষ্টিশীল কাজের পরিধিও ছিল বহুমাত্রিক। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার ভূমিকা ছিলো পথিকৃতের মতো। তার দৃষ্টিতে রাষ্ট্রীয় পরাধীনতা দৃষ্টিগ্রাহ্য। কিন্তু কৃষ্টিক বা সাংস্কৃতিক পরাধীনতা ধরাছোঁয়া ও দৃষ্টির ঊর্ধ্বে। তিনি বলতেন আমরা রাষ্ট্রীয় পরাধীনতার বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম করেছি। অর্থনৈতিক পরাধীনতার বিরুদ্ধে কেউ কেউ সমাজবাদী হয়েছেন। কিন্তু সাংস্কৃতিক স্বাধীনতার জন্য আমাদের কোন চেতনার লক্ষণই দেখা যায় না। দূরদৃষ্টিসম্প্ন রাজনীতিক ও লেখক আবুল মনসুর আহমদ লিখিত ‘বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা’ নামক মূল্যবান বইটির জন্য তিনি চির-স্মরণীয় হয়ে থাকবেন।

Raju
Raju ভেরিফাইড
29 Jul 2015

বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ অনেক লিখেছেন । তিনি রাজনীতি নিয়ে লিখেছেন। জীবনস্মৃতি নিয়ে লিখেছেন। গবেষণা গ্রন্থ লিখেছেন। ব্যঙ্গ-বিদ্রপাত্মক বই লিখেছেন। তার এমন আর একটি বাইয়ের নাম বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা। এই বইয়ে ৪২টি নিবন্ধ স্থান পেয়েছে। তার মথ্যে ৩৯টি প্রকাশিত হয়েছিল ১৯৭২-৭৩ সালে তৎকালে দেশে সর্বাধিক প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায়। অর্থাৎ আমাদের স্বাধীনতা অর্জনের এক দেড় বছরের মধ্যেই এই মনীষী লেখক উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। যে স্বাধীনতা অর্জনের জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছে। সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছে। সে স্বাধীনতা ব্যর্থ তল্পিবাহক শাসকেরা কিভাবে বিপন্ন করে তুলেছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)