দিওয়ান-ই-হাফিজ
বই কালেকশন

Buy দিওয়ান-ই-হাফিজ Online in Bangladesh

লেখক: মোস্তাক আহ্‌মাদ

4.25
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোস্তাক আহ্‌মাদ
  • Publisher: রোদেলা প্রকাশনী
  • Isbn: 9789849063346
  • Number Of Pages: 416
  • Language: বাংলা
  • Edition: 2nd Published, 2023
৳ 499৳ 58014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"দিওয়ান-ই-হাফিজ" বইটির সম্পর্কে কিছু কথা: বিশ্বখ্যাত মরমী কবিদের অন্যতম শ্রেষ্ঠ কবি আল্লামা হাফিজ সিরাজী (র.)। শুধু মুসলিম দুনিয়া নয় বিশ্বকে অবাক করা কাব্য সাহিত্যের অন্যতম পুরােধা ব্যক্তিত্ব হাফিজের রচিত কবিতাগুচ্ছ দিওয়ান সৃষ্টিতত্ত্ব, প্রেমতত্ত্ব ও দর্শনের খনিরূপে সমগ্র দুনিয়ায় আলােচিত। তাই নির্দ্বিধায় বলতে গেলে ইরানের বুলবুল হাফিজ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মরমী কবি, দার্শনিক ও স্রষ্টাতত্ত্বের বিশারদ। হাফিজ জ্ঞানের বিশাল ভাণ্ডারে রয়েছে রহস্যের নানা অধ্যায় । গুপ্ত, সুপ্ত, ব্যক্ত-অব্যক্ত জ্ঞানের দ্যুতি ছড়িয়ে হাফিজ বিশ্বকে মাতিয়ে গেছেন তাঁর কাব্যের জাদুকরী ছন্দ মূৰ্ছনায়। মুসলিম রেনেসাঁর জোয়ারের সময় সমুদ্র উথিত এই রত্ন সমগ্র বিশ্বকে প্রকম্পিত করেছেন নুতন চিন্তার বীজ দিয়ে। অর্জন করেছেন অসাধারণ জয়প্রিয়তা ও প্রতিভার বিস্ময় মূর্তিতে আবির্ভূত হয়েছেন বিশ্ব দরবারে । মানব মনে তাঁর কবিতার স্পর্শ এমনই যে পাথরওঁ যেন মােমের কোমলতা পায়; এমনকি বিশ্বজয়ী বীর বর্বর পাথর আমির তৈমুরলঙ্গও যার ধ্বংস যজ্ঞে বিশ্ব প্রকম্পিত, রক্তপাত এবং রাজ্য জয় ছাড়া যিনি অন্যকিছু বুঝতেন না, তাঁরও হাতের এসব কাজ বন্ধ করে দিতে সমর্থ হয়েছিলেন হাফিজ; তাঁর রচিত দিওয়ানের জাদুকরী ছন্দের মােহবন্ধনে। তৈমুরলঙ্গ প্রেম ও গােলাপের দৃশ্য দেখে এতই বিমােহিত ও আকৃষ্ট হয়েছিলেন যে সমস্ত বর্বরতা ভুলে কিছু কালের জন্য হাফিজের প্রেম বাগানের মালি বনে গিয়েছিলেন। হাফিজের পূর্বে যাঁরা মহাকবি ফেরদৌসী ও খৈয়ামের সুকৃতির কথা জেনেছিলেন তাঁরা ইরানে ছুটে এসে শাহনামার বিশাল প্রাসাদের পাশে কিংবা ওমর খৈয়ামের গােলাপ ঝাড়ের উপত্যকা অতিক্রম করে পেয়ে গেলেন হাফিজকে, বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ কবি হাফিজ, তিনি সত্যিই বিশ্বের এক মহা বিস্ময়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.25
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Ashish Ghosh
Ashish Ghosh ভেরিফাইড
08 Feb 2025

অসাধারণ বাংলা ভাষায় এ ধরনের রচনাশৈলী জীবন দর্শন এবং হাফিজের দেওয়ান সংকলিত বই আসলেই খুবই দুর্লভ ।

noman sadik
noman sadik ভেরিফাইড
15 Oct 2019

এরকম বাজে বই আর পড়িনি। লেখন নিজে তো কিছুই লেখলো না। আরেকজনেরটা মেরে লেখক। কিনে পুরো টাকাই জ্বলে গেল। আমি মহাবিরক্ত

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)