

Buy মির্জা গালিবের গজল Online in Bangladesh
লেখক: মির্জা গালিব
- Author: মির্জা গালিব
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789845250672
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: ৬ষ্ঠ মুদ্রণ, ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মির্জা গালিবের গজল" বইয়ের সংক্ষিপ্ত লেখা: একজন কবি তাঁর কল্পনা দিয়ে একজন দার্শনিকের ভাবনার অর্জনের চাইতে বড় কোনো সত্য তুলে ধরেছেন, এটা কোনো মামুলি ঘটনা নয়। কবির ভাষায় ''প্রতি পদক্ষেপে গন্তব্যের দূরত্ব আমার সামনে স্পষ্ট হয়, আমার গতি দেখে বিরান মরু আমার কাছ থেকে ছুটে পালায়'' উর্দু ও ফারসি থেকে ভাষান্তর এই বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

কিতাব: মির্জা গালিবের গজল ভাষান্তর ও ভূমিকা: Javed Hussen চাচা গালিব কে নিয়ে বাংলায় এমন মনের খোরাক জাগানিয়া কিতাব আছে তা আমার জানা ছিলোনা। আমি বইয়ের রিভিউ করতে হয় কীভাবে জানিনা। আমি শুধু আমার নিজের কথা বলছি। এই জিনিস খানা আমি হাতে পাওয়ার পর থেকে কাছাকাছি রাখি। বিছানায়, টেবিলের এক পাশে, ব্যাগের ভেতরে। যেভাবে তাকে পেতে সহজ হয় সেভাবে রাখি। এ এক ঘোর। একবার ডুবে গেলে আর ওঠা যায় না। ঊর্দু কিংবা ফার্সি গজলে ঢোকার আগে আমাকে প্রথমে জাভেদ ভাইয়ের ভূমিকার দরিয়া পার হতে হয়েছে। মাঝ দরিয়ায় গিয়ে মনে হলো - মুঝে নেহি বাপাস যানা এই বুঝি আমাদের গালিব! এ তো ঘরের পাশের দোস্তি, গালিব তো আমার চিরচেনা বন্ধু। এতকাল যাকে জেনেছি উপরে উপরে, জাভেদ হুসেন তাকে আমার কাতারে নামিয়ে পরিচয় করালেন। ভূমিকা আরেকটু নাহয় লম্বা হতো, কী হতো তাতে! ১৩ নম্বর পৃষ্ঠায় গেলে চোখে পড়ে - "যখন শহরের দরজা ভাঙা হলো, দুই পক্ষে বিষম লড়াই হলো। দুইদিকে অনেক মানুষ মারা পড়লো। তাদের কেউ আমার বন্ধু ছিলো, কেউ অনুরাগী, কেউ নিতান্ত পরিচিত সুখ দুঃখের সাথী। হায়! আর কি কখনো তাদের দেখা পাবো! লোকে বলে কেয়ামতের দিনে সব মৃতের পরস্পরের সাথে দেখা হবে। সে দেখাও কি ছাই দেখা! সেখানে তো সব আলাদা আলাদা কাতারে দাঁড়াবে। শিয়া এক কাতারে, সুন্নি আরেক, পাপীরা এক কাতারে তো পূণ্যবানেরা আরেক কাতারে। আমার তো সবার মধ্যেই বন্ধু ছিলো। " কী দারুণ একটা প্রাচীণ সূতোর শেকড় যেন খুঁজে পেলাম গালিবের সাথে। শুধু শুধু তো আর সে আমার ঘরের বন্ধু সেটা বলছিনা। আমার অগোছালো না বলতে পারা কথা দুশো বছর আগে বলে গিয়েছেন কি আবেগে! অথচ আমি নিজেকে ভাবতাম আধুনিক কালের একজন। প্রেমের গালিব, পাপীর গালিব, খোদার গালিব। গালিব কার নয়? নিজের ঘর কে ফতেহপুর সিক্রি জামে মসজিদ হয়তো এজন্যই বলতেন, ঘর মানে আসলেই ঘর নাকি তার হৃদয়? যেখানে প্রবেশাধিকার রয়েছে সমগ্র মানব জন্মের। আর গজলে প্রবেশ করার পর আমার আর রক্ষা নেই। থেকে থেকে মনে হয়, যাই দুটো লাইন পড়ে আসি। ফারসি আমি বুঝিনা। তাই ফারসির পুরোটাই জাভেদ ভাইয়ের অনুবাদ ইস্তেমাল করে পড়েছি। ওনার অনুবাদ মাশাল্লাহ। সে হোক ঊর্দু বা ফারসি। ঊর্দু তে এসে যে জগতে হারিয়েছি সে জগৎ কেবল মশহুর গালিবের জগৎ নয়। মেরা ভি। ঊর্দু ভাষা পৃথিবীর মিষ্টতম ভাষার মধ্যে একটা। উগ্র জাতীয়তাবাদ এবং ধর্ম বেচা টুইস্টেড উগ্রবাদীদের হাত থেকে ঊর্দু কে বাংলায় পাঠ্য করে দেবার জন্য, সাধারণের উপযোগী করে দেবার জন্য জাভেদ হুসেন আজীবন আমার প্রিয় লেখক দের একজন হয়ে থাকবেন। কিতাব খানা প্রথমা থেকে বের হয়েছিলো। সম্ভবত তখন ৩০০ টাকা দিয়ে কিনেছিলাম। পাঁচ ছয় মাস আগে পড়া। গজলের কথা বাদ ই দিলাম, শুধু জাভেদ ভাইয়ের ভূমিকার সুবিচার করতে গেলেও এই কিতাবের দাম হওয়া উচিৎ ছিলো ৫০০ টাকা কমপক্ষে।



অসম্ভব সুন্দর বই

"মির্জা গালিবের গজল" একটি অসাধারণ সাহিত্যকর্ম যা বাংলার পাঠকদের জন্য মির্জা গালিবের গভীর অনুভূতি ও দার্শনিক চিন্তা প্রকাশ করেছে। গালিবের গজলসমূহ প্রেম, দুঃখ, জীবন ও শাশ্বত বাস্তবতার নিখুঁত মেলবন্ধন। তার লেখনীতে রয়েছে এক ধরনের মধুর বেদনা ও বিষাদ, যা পাঠককে আত্মমগ্ন করে রাখে। বইটির ভাষা ও শব্দচয়নে রয়েছে এক অনন্য সুর, যা পাঠককে এক নতুন অনুভূতির সঙ্গে পরিচিত করায়। মির্জা গালিবের গজল প্রেমিক এবং সাহিত্যের দর্শনপ্রেমীদের জন্য একটি অমূল্য রচনা।

Love this
Good























