

Buy সাঈদ আহমাদ এর যত গজল Online in Bangladesh
লেখক: সাঈদ আহমাদ (কলরব)
- Author: সাঈদ আহমাদ (কলরব)
- Publisher: সাবাহ পাবলিকেশন
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, November 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

💗💗
"মুফতি সাঈদ আহমদ" অনেক ভালো মানের আলিম ও অমায়িক একজন মানুষ। তিনি যেমন অমায়িক তার গজলও তেমন অমায়িক। প্রতিটি গজল যেন হৃদয়কাড়া ভাষা ও ভঙ্গিতে রচিত। তার গজলে ঈমানের তেজে প্রজ্বলিত। আল্লাহ ও নবীজী সা. ভালোবাসার উজ্জ্বল প্রতিক। প্রতিটি গজল শুনে যেন, মুমিনের ঈমান জ্বলে ওঠে প্রদীপ হয়ে। তাঁরই গজলের চমৎকার আয়োজন নিয়ে এসেছে সাবাহ পাবলিকেশন আপনার জন্য। "সাঈদ আহমদ এর মত গজল"
মাশাআল্লাহ। চমৎকার সকল হামদ নাতের সংকলন। হৃদয় জুড়ানো সকল লেখনী। আল্লাহ উত্তম প্রতিদান দিন। লেখায় বারাকাহ দান করুন। শর্ট পিডিএফে অনেকগুলো লেখা দেয়া আছে। প্রতিটি লেখাই চমৎকার।
সাঈদ আহমাদ এর যত গজল" বইটি সাঈদ আহমাদের কাব্য প্রতিভা ও গজল শিল্পের একটি উৎকৃষ্ট সংকলন। এটি গজল প্রেমিক ও সাহিত্য অনুরাগীদের জন্য একটি মূল্যবান সংগ্রহ। বইটির মাধ্যমে পাঠক সাঈদ আহমাদের কবিতার জগতে প্রবেশ করে প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতার গভীর অনুভূতি উপলব্ধি করতে পারবেন।
গজলের মোহনীয় সুর ও শব্দের মায়াবী জালে আবদ্ধ এক অনুপম সংকলন, যেখানে প্রেম, আবেগ, বেদনা ও আধ্যাত্মিক অনুভূতি এক অপূর্ব ছন্দে মিলিত হয়েছে। সাঈদ আহমাদের লেখনীতে গজলের শাশ্বত সৌন্দর্য ধরা দিয়েছে অনন্য রূপে, যেখানে প্রতিটি পঙক্তি হৃদয়ে ঝংকার তোলে, চিন্তাকে গভীর করে তোলে। কাব্যপ্রেমী ও সুরের পথিকদের জন্য এটি এক অবিস্মরণীয় পাঠ, যা বারবার পড়তে ইচ্ছে করবে! 🖊️ মোহাম্মদ আব্দুল্লাহ























