দিওয়ান-ই-শামস-ই-তাবরিজ
বই কালেকশন

Buy দিওয়ান-ই-শামস-ই-তাবরিজ Online in Bangladesh

লেখক: মাওলানা জালাল উদ্দিন রূমী (রহঃ)

4.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা জালাল উদ্দিন রূমী (রহঃ)
  • Publisher: র‌্যামন পাবলিশার্স
  • Isbn: 984703500042x
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 6th Printed, 2016
৳ 129৳ 15014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভূমিকা অধ্যাপক রেনল্ড নিকলসন সম্পাদিত ও ভাষান্তরিত ‘দিওয়ান ই শামস্‌ ই তাবরিজ’ গ্রন্থটি সুহৃদ জুনায়েদ ১৯৭৭ সালে লন্ডনে সংগ্রহ করেন । তাঁর সমৃদ্ধ সুঠি সাহিত্য সংগ্রহের মধ্যে এই বইটির আমি খোঁজ পাই। প্রথম থেকেই বইটিকে সমকালীন বাঙালী পাঠকদের কাছে উপস্থাপন করতে আমি প্রলুব্ধ ও তাড়িত হই। কারণ প্রকৃতভাবে সুফিবাদ বাংলাদেশে উপস্থাপিত হচ্ছে না, আমরা কেবল এর বিকৃত রূপের সঙ্গে পরিচিত । এটিকে ভাষান্তর করার জন্য অনেকের কাছে বিফলে ঘোরাফেরা করার পর মৌলানা আ.না.ম. মাকছুদ আলী, প্রবীর চন্দ, দিলরুবা মিজু, মারুফা বেগম এবং হাবিবুল ইসলাম বাবুলকে সেটি সমার্জিত করতে দিই। তাঁদের মূল্যবান অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। ভূমিকার কবিতাটি প্রবীর চন্দ কর্তৃক আনুপূর্বিক রূপান্তরিত। বইটি মুদ্রণের সকল পর্যায়ে হাবিবুল ইসলাম বাবুলের সহযোগিতা পাই সবচাইতে বেশি। প্রকাশক সৈয়দ ফয়েজুর রহমান ও সৈয়দ রহমত উল্লাহরও ধন্যবাদ প্রাপ্য। কবিতাগুলো অনুবাদ জুন ১৯৯৭ সালের দিকেই শেষ হয়ে যায়। তারপর গ্রন্থটি কম্পোজ শুরু হয়। কিন্তু অভাবনীয়ভাবে এই কাজ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে শাহবাজী সিলসিলার গদিনশিন সৈয়দ হোসেন শাহবাজী ৯ আগস্ট ১৯৯৭ আমাকে The Way of passion গ্রন্থটি দেন। আমি চমৎকৃত হয়ে লক্ষ করি যে, বইটি প্রথম পরিচ্ছেদ সুন্দর একটি ভূমিকা হিসেবে কাব্যগ্রন্থটিতে সংযোজিত হতে পারে। পাঠকেরাও হয়তো স্বীকার করবেন যে, কাব্যগ্রন্থটির একটি প্রেক্ষিত এন্ড্রু হার্ভের উদ্ধৃতি দ্বারা সৃষ্ট হয়েছে। অধ্যাপক নিকলসন বলেছেন, রুমীর কবিতার রস গ্রহণ করতে হলে আখ্যান, কথোপকথন , ধর্মবিষয়ক বক্তব্য, কোরানের অংশ এবং দার্শনিক তত্ত্ব অতিক্রম করতে হবে। কাব্যের ভাষান্তর করা প্রকৃত অর্থে সম্ভব নয়। দেশকাল ও ভাষার ব্যবধান অতিক্রম করে সম্পূর্ণ নতুন এক পাঠকশ্রেণীর কাছে রুমীকে তুলে ধরার প্রচেষ্টা একপ্রকার ধৃষ্টতা। তবে হার্ভে বলেছেন, বর্তমানকালে রুমীকে জানা খুবই প্রয়োজন। তাঁর বক্তব্য পরের পরিচ্ছেদে দ্রষ্টব্য। পুনরায় উল্লেখ করছি, আমি কবি নই। তবুও যাঁর কৃপায় পঙ্গও গিরিলঙ্ঘন করে তাঁর উপরর ভরসা করেই আমি এই দুরূহ কাজে হাত দিয়েছিলাম। যদি কিছুটাও সফল হয়ে থাকি সেটা তাঁরই কৃপা। রুমীর অন্যতম এই কাব্য-সংকলন ভাষান্তরের মাধ্যমে ইরানের গোলাপবাগানের ঘ্রাণ যদি বাংলার সুমিষ্ট ইক্ষুক্ষেত্রে ভেসে আসে তবেই আমাদের সার্থকতা। সৈয়দ খলিলউল্লাহ

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
0%
3
17%
2
0%
1
17%
Nilanto Srabon
Nilanto Srabon ভেরিফাইড
07 Mar 2025

ধন্যবাদ

Hl media
Hl media ভেরিফাইড
31 Aug 2022

Akdom baja

Rafshan Jahan
Rafshan Jahan ভেরিফাইড
21 Jul 2022

moderate

Rana Rashed
Rana Rashed ভেরিফাইড
24 Jun 2022

সুন্দর বই

Abdul Mustofa Rahim Rizwan
Abdul Mustofa Rahim Rizwan ভেরিফাইড
03 Oct 2021

মাশা-আল্লাহ

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

প্রশ্ন

hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)