ডেটা সায়েন্স
বই কালেকশন

Buy ডেটা সায়েন্স Online in Bangladesh

লেখক: ড. হাসিনুর রহমান খান

4.50
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. হাসিনুর রহমান খান
  • Publisher: সময় প্রকাশন
  • Number Of Pages: 184
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 378৳ 44014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই বইটির অন্যতম উদ্দেশ্য হলো ডেটা সায়েন্সের সাথে পাঠকদের, বিশেষ করে তরুণ উদীয়মান শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া এবং এই সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি করা। ডেটা সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রের অন্তর্নিহিত ধারণা, যুক্তি, সম্পর্ক এবং পদ্ধতিগুলোকে ব্যাখ্যা করার মাধ্যমে কিছু মৌলিক প্রশ্ন যেমন ডেটা সায়েন্স কী, কেন, কীভাবে এর সহজ উত্তর পাঠকের কাছে তুলে ধরা। ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং এবং পরিসংখ্যানগত মডেলিংয়ের মতো ডেটা সায়েন্সের মূল উপাদানগুলোকে এবং সংজ্ঞাগুলোকে গভীরভাবে বর্ণনা করা হয়েছে। ডেটা সংগ্রহ এবং প্রিপ্রসেসিং থেকে শুরু করে উন্নত বিশ্লেষণ পদ্ধতি, বিভিন্ন মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতির ব্যাখ্যা, ব্যবহারিক টিপস, এবং R প্রোগ্রামিং এর মাধ্যমে কতগুলো আকর্ষণীয় ডেটা সায়েন্স প্রজেক্ট কেস স্টাডি তুলে ধরেছেন। বইটি শুধুমাত্র ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রাথমিক বিষয়বস্তু শেখার একটি হাতিয়ার হিসেবেই কাজ করবে না, সেই সাথে তথ্যগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তথ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য আগ্রহী ব্যক্তিদের ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে। এই বইটি চমৎকার ভাবে ডেটা সায়েন্সের বিশাল ল্যান্ডস্কেপ নেভিগেট করার জন্য একটি ব্যাপক রোডম্যাপ অফার করেছে, যা ডেটা সায়েন্সে কর্মজীবন বিকাশের অত্যন্ত আগ্রহী যেকোনো নবীন অথবা উদীয়মান শিক্ষার্থীকে ডেটা সায়েন্স সম্পর্কিত বিষয়গুলোকে গভীরভাবে বোঝার ক্ষেত্রে আরো আস্থাশীল করে তুলবে। নতুন প্রজন্মের ডেটা সায়েন্স কেন্দ্রিক আকাঙ্ক্ষিত চিন্তাধারা এবং ক্যারিয়ার গঠনের শুরুর দিকের প্রয়োজনীয় সব নির্দেশনা থাকায় তাদের পেশা এবং কর্মজীবন বিকাশেও এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(7 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
SIAM HOSSAIN
SIAM HOSSAIN ভেরিফাইড
21 Feb 2025

An edxcellent book for beginners who want to get into Data science or related field. The thing I like the most is it's quite simply explained without any difficult terms but still gives a clear idea. Future possibilites and job sectors are also clearly explained here. In the end there are some examples given how it works (along with codes) so you can try out if you are interested. Recommended!

CreatingSlidesnow
CreatingSlidesnow ভেরিফাইড
28 Jul 2024

This is a very good book written in Bangla for any enthusiastic learner of data science in Bangladesh

Mahim Pramanik
Mahim Pramanik ভেরিফাইড
19 May 2024

বইটিতে ডেটা সায়েন্স এর গুরুত্বপূর্ণ দিক এবং বাস্তব জীবনে ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক ডেটা সায়েন্সের মৌলিক বিষয়গুলো এবং জটিল ধারণাগুলি সহজবোধ্য এবং স্পষ্ট ভাবে তুলে ধরেছেন, যার ফলে সর্বস্তরের পাঠক উপকৃত হবেন। এছাড়া বইটিতে ডেটা সায়েন্সের ধাপ গুলো এবং প্রয়োজনীয় কৌশলগুলো সহজ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। চমৎকার এই বইটির জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ। আপনার প্রচেষ্টা এবং পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

Abrar Haque
Abrar Haque ভেরিফাইড
03 Apr 2024

A good pick for the beginners.I learned a lot of new things about data science by reading this book. The book is quite easy to understand.if you are willing to know about data science in detail check this book out

Nayeem Shahriar
Nayeem Shahriar ভেরিফাইড
01 Apr 2024

উন্নত বিশ্বে ডাটা সায়েন্সের চাহিদা ও ফিল্ড দিন দিন বাড়লেও বাংলাদেশে এখনও তেমন গড়ে উঠেনি। ডাটা ও ডাটা সায়েন্স এর বৈশিষ্ট্য, প্রয়োগ ও সংশ্লিষ্ট খুটিনাটির সারাংশ বইটিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষত ব্যবহারিক পরিসংখ্যানই যে ডাটা সায়েন্সের প্রাণ তা বইটিতে গুছিয়ে বলা আছে। উদীয়মান ও অত্যাবশ্যক ফিল্ড হিসেবে যারা ডাটা সায়েন্সে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য প্রারম্ভিক পাথেয় হতে পারে এ বইটি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)