

Buy প্রম্পট ইঞ্জিনিয়ারিং Online in Bangladesh
লেখক: এনামুল হক (প্রযুক্তি বিষয়ক)
- Author: এনামুল হক (প্রযুক্তি বিষয়ক)
- Publisher: অপেরা পাবলিকেশন
- Number Of Pages: 304
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
একটা সময় ছিল যখন মানুষ নিজের কাজ নিজেই করত— চিঠি লিখত, হিসাব করত, গল্প বলত। এরপর এলো কম্পিউটার, তখন মানুষ কম্পিউটার দিয়ে হিসাব করতে শিখল। তারপর এসেছে ইন্টারনেট, তখন মানুষ ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে শিখল।আর এখন হলো কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই যুগে যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলতে জানবে, তারাই এগিয়ে থাকবে। আর যারা জানবে না, তারাই পিছিয়ে পড়বে।সময়ের পরিবর্তনরে সাথে সাথে আমাদের জীবনে এখন প্রতিদিন নতুন নতুন কাজ আসছে। যার জন্য আমাদের প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হয়। এই সব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সাহায্য করতে পারে। কিন্তু সেই সাহায্য পেতে হলে আমাদের জানতে হবে কীভাবে তার সাথে কথা বলতে হবে। এই কথা বলার পদ্ধতিটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আর, এটা একটা সম্পূর্ণ নতুন দক্ষতা। যেকোনো প্রযুক্তিগত জ্ঞানই আমাদেরকে যুগের সাথে তাল মেলাতে সাহায্য করে। যেমন : আমরা শিখেছি কীভাবে সাইকেল চালাতে হয়, কীভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হয়, তেমনই এই তথ্য-প্রযুক্তির যুগে পিছিয়ে পড়তে না চাইলে, আমাদের অবশ্যই জানতে ও শিখতে হবে, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলতে হয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সহজ ও সাবলীলভাবে লেখা একটি বই
যারা এ আই প্রযুক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, কিনবা শিখতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তাদের জন্য প্রম্পট ইন্জিনিয়ারিং দারুন একটা বই। বইটি লেখনশৈলী ছাড়াও এর প্রোডাকশন কোয়ালিটি চমৎকার। লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠান উভয়ের জন্যই শুভকামনা।
প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্য অসাধারণ একটি বই! বাংলা ভাষায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে এটি একটি চমৎকার ও অত্যন্ত প্রয়োজনীয় বই। লেখক অত্যন্ত সহজবোধ্য ভাষায় এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিষয়গুলোকে উপস্থাপন করেছেন, যা যেকোনো পাঠককে ChatGPT-র মতো AI টুল ব্যবহারে দক্ষ করে তুলবে। বইটির বিষয়বস্তু যেমন সমৃদ্ধ, তেমনি এর ভাষাশৈলী, প্রমিত বানান এবং মুদ্রণ ও কাগজের মানও আন্তর্জাতিক মানের। ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমি বইটি থেকে এতটাই উপকৃত হয়েছি যে, এটি এখন আমার সার্বক্ষণিক রেফারেন্স গাইড। আমি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের যেমন এটি ব্যবহারের পরামর্শ দিচ্ছি, তেমনি সাধ্যমতো তাদের এবং বন্ধু-বান্ধবদেরও উপহার দিচ্ছি। AI-র দুনিয়ায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চাইলে এটি আপনার সংগ্রহের একটি 'মাস্ট-রিড' বই। অত্যন্ত সুপারিশযোগ্য!



























