ক্যারিয়ার ক্যারিশমা (সাফল্যের সাতপাঠ)
বই কালেকশন

Buy ক্যারিয়ার ক্যারিশমা (সাফল্যের সাতপাঠ) Online in Bangladesh

লেখক: নাজমুল হুদা

4.83
(29 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নাজমুল হুদা
  • Publisher: আলোঘর প্রকাশনা
  • Isbn: 978984341489
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2016
৳ 189৳ 21010% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শুনেছি আমাদের ভেতরের তাড়নাই অন্যের প্রেরণা; সফল ক্যারিয়ারের জন্য কোনটা বেশি প্রয়োজন? প্রিয়জন নাকি অন্যকেউ নেপথ্যের নায়ক হয়ে ক্যারিয়ারের কলকাঠি নাড়ে? পারিবারিক টানাপোড়েন বা পরিপার্শ্বিক পিছুটান থাকা সত্ত্বেও কীভাবে কেউ কেউ হয়ে উঠে সফল? আকাশসমান স্বপ্ন ও বড় লক্ষ্য নিয়ে মনন ও মগজে স্বপ্নের বীজ বপন করে বাবুই পাখির মতো কিভাবে স্বপ্ন-কারিগর হওয়া যায়? সুযোগের অপেক্ষায় সজাগ ও সক্রিয় থেকে প্রবল মনোবল, প্রয়োজনীয় প্রস্তুতি ও দৃঢ়তা ধরে রেখে সাফল্যের শিকড়ে প্রোথিত থাকার পথ কোনটা? ব্যর্থতার বৃত্তে বসবাস করেও কীভাবে সাফল্যের শীর্ষবিন্দুকে স্পর্শ করে স্বাদ আস্বাদন করা যায়? প্রত্যাশা ও প্রাপ্তির এই অসম সমীকরণ মিলিয়ে কাক্সিক্ষত ক্যারিয়ারের ক্যারিশমা জানাতেই সাফল্যের সাতপাঠ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(29 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
0%
3
5%
2
5%
1
0%
Jahidul Alam Fahad
Jahidul Alam Fahad ভেরিফাইড
20 Sep 2023

খুব ভালো।

Md Rayhan
Md Rayhan ভেরিফাইড
01 Dec 2020

বুক রিভিউ --------------- বইয়ের নামঃ ক্যারিয়ার ক্যারিশমা বইয়ের লেখকঃ নাজমুল হুদা রিভিউ লেখকঃ মোঃ রায়হান রিভিউ বিস্তারিতঃ ক্যারিয়ার গড়ার জন্য আপনার প্রয়োজন ভালো একটি পরিকল্পনা। এর মাধ্যমে আপনি সহজে প্রস্তুতি নিতে পারবেন। ক্যারিয়ার পরিকল্পনা করার ক্ষেত্রে নিজেকে কিছু প্রশ্ন করুন। তাহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় নিজের কাছে স্পষ্ট থাকতে পারবেন। আর ক্যারিয়ার এ সিদ্ধান্ত, পরিকল্পনা, সফলতা বিষয় নিয়ে কি দুশ্চিন্তায়? তাহলে আপনার জন্য রয়েছে এর প্যারসিট্যামল হিসেবে নিতে পারেন লেখক নাজমুল হুদা এর ক্যারিয়ার ক্যারিশমা বইটি আপনি পেয়ে যাবেন আপনার ক্যারিয়ার সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর সাথে ফ্রি পাচ্ছেন কিছু ক্যারিয়ারে সফল মানুষের কথা ও জীবননী,ক্যারিয়ারে তাদের সিদ্ধান্ত, পরিকল্পনা কি ছিলো, তাদের থেকে কি অনুস্বরন করতে পারেন। রয়েছে আপনার কল্পনায় থাকা দ্বিধা জাতীয় প্রশ্নের উত্তর। তাই আমি মনে করি ক্যারিয়ার রিলেটেড সকল সিদ্বান্ত নেওয়ার আগে একবার হলেও নাজমুল হুদা স্যারের এই বইটি একবার পড়া উচিৎ।

Shahin Mahmud
Shahin Mahmud ভেরিফাইড
24 Nov 2020

"ক্যারিয়ার ক্যারিশমা " বইটি শ্রদ্ধেয় নাজমুল হুদা স্যার একটি জীবনের প্রয়োজন বিষয়ক অত্যাধিক নান্দনিক বই। এখানে জীবনে চলার পথে সুন্দর দিকনির্দেশনামূলক অনুপ্রেরণা দেওয়া আছে। আমি সত্যিই খুবই আনন্দিত বইটি পড়ে যা জীবনে চলার পথে খুবই উৎসাহ দিবে।

Shahadat Hossain
Shahadat Hossain ভেরিফাইড
17 Nov 2020

ক্যারিয়ার ক্যারিশমা (সাফল্যের সাতপাঠ) প্রথমে নাজমুল হুদা স্যার কে অনেক ধন্যবাদ জানাই,আমাদের মাঝে এমন সুন্দর একটা বই উপস্থাপন করার জন্য। বইটা আমি আমার জন্মদিন এর উপহার হিসাবে পেয়েছিলাম। আমার বই খুব পছন্দ তা বইটা খুব ভালো ভাবেই পড়া শেষ করলাম , বইটার প্রতিটা অংশ খুব সুন্দর ভবে আলোচনা করা হয়েছে, তিনি সফলতার উৎস এবং উৎসাহ , পরিবার , পরিবেশ শিক্ষাকেন্দ্রিক , স্বপ্ন নির্মাণ ও লক্ষ্য নির্ধারণ , প্রত্যহিক প্রস্তুতি পরিকল্পনা, কর্মক্ষেত্রে করণীয় কৌশল ,উদ্যেগ ও উদ্যম , ব্যর্থবৃত্তে সফল্যের সাদ, প্রত্যয়, প্রত্যশা ও পার্থনা, তিনি তার লেখনিতে আমাদেন ক্যরিয়ার কে রিলে দৌর এর সাত্থে তুলনা করেন, ব্যর্থতার গ্লানি মুছে ফেলে কিভাবে সামনে এগিয়ে যেতে হয়, কিভাবে জীবনকে সাফল্যের উচ্চ শিখরে পৌছাতে হয় তার পথ তিনি দেখিয়ে ‍দিয়েছেন।বইটির মধ্যে বর্ণনাকৃত , লেগে থাকার লড়াই,সততা, নেতৃত্ব, সহমর্মিতা, ধ্যান ও ধৈর্যের কথা বইটিকে একটি দর্শগত ভাব দিয়েছ। তরুনদের জন্য অসাধার একটা বই। আমি বইটা পড়ে অনেক উপকৃত হেয়েছি।

MD Faisal Ahamed
MD Faisal Ahamed ভেরিফাইড
16 Nov 2020

সাফল্য’ কোন মরীচিকা নয়। সারাজীবন অধরা থেকে যাবে এমন কোন অসাধ্য বস্তুও নয়। তারপরও কেন আমাদের চারপাশে এত এত মানুষ সারাজীবন হা-হুতাশ করে যায় সাফল্যের দেখা না পেয়ে? কেন কবিতার সেই “দেখিস, একদিন আমরাও!” কথাটা অনেকের জীবনে কোনদিন সত্যি হয় না? উত্তরটা খুব সহজ! বিন্দু বিন্দু জলকণা থেকে যেমন বিশাল এক সমুদ্রের গর্জন উঠে, প্রতিদিন একটু একটু সাধনা আর সংকল্পের ছোঁয়ায় একজন সাধারণ মানুষও মহীরুহে পরিণত হয়ে উঠেন। প্রতিভা বা মেধার দোহাই দিয়ে আসলে কিছু হয় না। ইতিহাসের স্মরণীয় বরণীয় ব্যক্তিরা আমার তোমার মতই একেকজন পৃথিবীর আলো হাওয়ায় বেড়ে ওঠা মানুষ, ভিনগ্রহের আগন্তুক নন। প্রচেষ্টা আর সাধনায় তাঁরা ছাড়িয়ে গেছেন অন্যদের প্রতিদিন একটু একটু করে। একটুখানি উদ্যোগ নিলে তুমিও পারবে একদিন তাঁদের কাতারে নাম লেখাতে। আর এই উদ্যোগ নিতে যা যা দরকার, সেসব দিকনির্দেশনা নিয়েই এই বইটি। ক্যারিয়ারে ক্যারিশমাটিক কিছু করতে চাইলে অবশ্যই এমন বইগুলো পড়া উচিত। সফল ক্যারিয়ারের স্বপ্ন দেখতে বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)