বিক্রয়কর্মীর দিনরাত
বই কালেকশন

Buy বিক্রয়কর্মীর দিনরাত Online in Bangladesh

লেখক: মুহিব আহমেদ

3.78
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহিব আহমেদ
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849532460
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 179৳ 20011% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘‘বিক্রয়কর্মীর দিনরাত"বইটির ভূমিকা: ‘তুমি বেশি বােঝাে?'_ এ কথা শুনে শুনে আমি বড় হয়েছি। আমার শিশুমনের ওপর এ কথাটি খুব চেপে বসেছে। এখনাে মনে হয় আমি কি আসলেই বেশি বুঝি? যতই দিন যাচ্ছে, ততই বুঝতে পারছি আমার জ্ঞানের পরিধি কত কম। সময়ের সঙ্গে নিজের জ্ঞানের স্বল্পতা আরও প্রকট হচ্ছে। এ আমার বিনয় নয়, বাস্তবতা। এই কিছুদিন আগে যা জানতাম বা যা ঠিক মনে করতাম, তা-ই আজ ভুল মনে হচ্ছে। কালের সঙ্গে হয়তাে আজকের ভাবনাকেও একদিন ভুল মনে হতে পারে। হয়তাে এইই মানব চরিত্র, যা সময়ের সঙ্গে শিক্ষা নেয়। ২০২০ সালের করােনা মহামারির কঠিন সময় আসার আগে সেলস। নিয়ে যা ভাবতাম আজ ক্ষেত্রবিশেষে তার প্রায় বিপরীত ভাবছি। সামনের দিনগুলােতে আরও নতুন কী কী দেখব, সে অপেক্ষায় আছি। আমার এমন ভাবনার জগৎ থেকে সেলসের কাজে নিয়ােজিত কর্মীদের জন্য একটি বই লেখা কতটা ঠিক হলাে জানি না। তবে এতটুকুই বলি যে আমি কোনাে তত্ত্ব বলার চেষ্টা করিনি। আমি শুধু তা-ই বলেছি, যা সময়ের সঙ্গে চারপাশ থেকে আমি শিখেছি। শিখতে চাইলে নাকি পিপড়া থেকেও শেখা যায়। সেই সাহসে নিজের অভিজ্ঞতাটুকু লিখেছি। আমি যতটুকু দেখেছি, ততটুকুই লিখেছি। সেলসের কাজে যে খুব শখ করে চলে এসেছিলাম তা নয়। মূলত সহজে চাকরি পাওয়া যায় বলেই এই পেশায় এসেছিলাম। কিন্তু কাজ করতে করতে সেলসে যে বৈচিত্র্য, নান্দনিকতা আর শৈল্পিক উপস্থাপনা দেখেছি, তাতে মুগ্ধ হয়েছি। সবচেয়ে ভালাে লাগে প্রতিনিয়ত নতুন

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.78
(7 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Faysal Hasan
Faysal Hasan ভেরিফাইড
01 Oct 2021

akdom faltu akta boi

Mehedi Hasan
Mehedi Hasan ভেরিফাইড
07 May 2021

একজন বিক্রয়কর্মীর পেশা নিয়েই বইটি। কীভাবে আমরা নিজেদের একজন বিক্রয়কর্মী হিসেবে গড়ে তুলবো।কেমন হবে আমাদের পোশাক-পরিচ্ছেদ,আচরণ, শিক্ষা, ট্রেনিং, অবজারভেশন পাওয়ার সহ আরে অন্যান্য স্কিল।কীভাবে পণ্য বা সেবার গুনোগত মান তুলে ধরে কাস্টোমার হ্যান্ডেলিং এর মাধ্যমে বিক্রয় বাড়ানো যায় যা লেখক তার নিজের জীবন থেকে শেয়ার করেছেন। নতুন বিক্রয় কর্মীর জন্য বইটি সেলস এ বেসিক ধারনা দিবে বলে আমি মনে করি😊🙂

Fahmida Nahar
Fahmida Nahar ভেরিফাইড
12 Apr 2021

একজন নবীন বিক্রয়কর্মীর কাছে এই বইটি কতটা গুরুত্বপূর্ণ সেটা না পড়লে হয়তো বুঝতাম না। তবে নিজস্ব মতামত থেকে বলছি একজন সফল বিক্রয়কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক জ্ঞান থাকা দরকার এবং কি কি জ্ঞান থাকা দরকার লেখক খুবই সুন্দরভাবে এই বইটিতে ফুটিয়ে তুলেছেন। গতকাল যখন বইটি পড়ে শেষ করলাম নিজের ভুল গুলো একটু হলেও বুঝতে পারলাম যেহেতু আমি ও একজন বিক্রয়কর্মী। আশা করি বইটি পড়ে "টাকা টা উসুল হলো" এই কথাটাই প্রথমে মনে আসবে। লেখকের জন্য শুভকামনা রইলো।

Mohammad Noore Alam Siddiki
Mohammad Noore Alam Siddiki ভেরিফাইড
11 Apr 2021

বইটিতে বর্ণিত বিক্রয়কর্মী হিসেবে অভিজ্ঞতাসমূহ পেশাগত উন্নয়নে যথেষ্ট সহায়ক হবে।

mahmud
mahmud ভেরিফাইড
11 Apr 2021

লেখক কে আমি চিনি না, আগে নাম ও শুনিনি। কিন্তু বইটি পড়ে লেখকের প্রেমে পড়ে গেলাম। বইটির প্রতিটি পাতায় পাবেন এক অনন্য মোটিভেশন। যা আপনার চিন্তা ধারা বদলে দেবে। আল্লাহ্ রব্বুল আলামীন লেখক ও বই সংশ্লিষ্ঠ সবাইকে যাজায়ে খাইর দান করুন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)