

Buy বাংলায় বিসমিল্লাহ-১ Online in Bangladesh
লেখক: মাওলানা আবু তাহের মেছবাহ
- Author: মাওলানা আবু তাহের মেছবাহ
- Publisher: দারুল কলম
- Isbn: 9789849066323
- Number Of Pages: 56
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
“বাংলায় বিসমিল্লাহ-১" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আল্লাহ তা'আলার বে-ইনতিহা শােকর, তারই অপার অনুগ্রহে আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বাংলায় বিসমিল্লাহ’ জাতির ‘পুষ্পকলি’দের হাতে অর্পণ করার সৌভাগ্য হলাে । জগতের কোন কাজ কারীমের করম এবং রাহীমের রহম’ ছাড়া সম্পন্ন হয় না, হতে পারে না; এ শাশ্বত সত্য বহুবারের মত এবারও আমার জীবনে সমুদ্ভাসিত হলাে। কীভাবে?! আমার কলমের এ ছােট্ট কর্মটি সম্পন্ন হয়েছে আজ থেকে প্রায় ত্রিশবছর আগে, যখন আমার বয়স ত্রিশের নীচে । আমি তখন নূরিয়ার শিক্ষক এবং আমার প্রিয় হযরত হাফেজ্জী হুযুর রহ. তখনাে যিন্দেগির কাফেলায় আলাের মশাল হাতে রাহবাররূপে বিদ্যমান। একান্তে এবং মজলিসে অনেকবার তিনি আমাকে বলেছেন, বিশেষ করে হজ্বের সফরে- নূরানী প্রাইমারি মক্তব’-এর নেছাব তাড়াতাড়ি তৈয়ার করাে । অন্তহীন মর্মজ্বালা নিয়ে মাঝেমধ্যেই তিনি বলতেন, 'কাউমের মগজগুলা দুশমন দখল কইরা নিতেছে। এগুলাকে হেফাযত করার এইটাই একমাত্র উপায়। আসলে তিনি বলতে চেয়েছেন অন্তত প্রাথমিক স্তরে দ্বীনী শিক্ষা ও জাগতিক শিক্ষার দুর্ভাগ্যজনক বিভাজন থেকে জাতিকে উদ্ধার করার সুচিন্তিত ও সুপ্রাজ্ঞ প্রয়াস-প্রচেষ্টা গ্রহণের কথা, যা বলতে যত সহজ, কার্যত ততই জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। তাে তাঁর আদেশ পালনের প্রথম উদ্যোগরূপেই লেখা হয়েছিলাে বাংলায় বিসমিল্লাহ'। খসড়া পাণডুলিপিটি যখন তাঁর হাতে তুলে দিলাম, তিনি এত খুশী হলেন এবং এত দো'আ দিলেন যে, ভাবলে এখনাে হৃদয়ের গভীরে পরম প্রশান্তি অনুভব করি । ‘বিসমিল্লাহ' নামটি তাঁর খুবই পছন্দ হয়েছিলাে এবং তিনি নেছাবের বাকি কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পাদন করার আদেশ দিয়েছিলেন। কিন্তু .. কিসমতে ছিলাে না, হলাে না; তাঁর জীবদ্দশায়ও না, পরেও না। এমনকি উপায়-উপকরণ বিদ্যমান থাকার পরাে এ ছােট্ট বইটি সুদীর্ঘ তিন দশকেও কালাে হরফের মাধ্যমে আলাের মুখ দেখতে পায়নি; অথচ এরমধ্যে কত কিছু লেখা হলাে, কত কিছু ছাপা হলাে এবং মাদরাসাতুল মাদীনাহ ও মাদানী নেছাব কত দূর পথ অতিক্রম করলাে! এটাই হলাে কুদরতের কারিশমা, যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এবং পড়ে না! সুতরাং তােমার শােকর হে আল্লাহ! শিশুজীবনে প্রাথমিক শিক্ষা, বিশেষত হরফপরিচয় - হােক তা আরবি বা বাংলা - কত যে নাযুক ও সংবেদনশীল বিষয় তা যে কোন চিন্তাশীল ব্যক্তি বুঝতে পারেন । সুতরাং এখানে সে আলােচনার প্রয়ােজন নেই। শুধু বলবাে, এক্ষেত্রে প্রয়ােজনীয় মৌলিক ও সৃজনশীল কাজ যে কারণেই হােক কমই হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

মাশাল্লাহ, ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং উপযোগী একটি বই।
মাশাআল্লাহ অনেক উপকারী

অসাধারণ একটি বই
অসাধারণ! শিশুদের বাংলা ভাষা শিক্ষার বিপ্লব মূলক কাজ।
দারুণ একটা বই























