কুরআন থেকে আরবি শিখি - ১ম খন্ড
বই কালেকশন

Buy কুরআন থেকে আরবি শিখি - ১ম খন্ড Online in Bangladesh

লেখক: আমিনুল মোহায়মেন

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আমিনুল মোহায়মেন
  • Publisher: হাওলাদার প্রকাশনী
  • Number Of Pages: 200
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 301৳ 35014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আল কুরআনের যেটুকু আপনার মুখস্থ আছে, তাকে ব্যবহার করে আরবি ভাষার জগতে আপনাকে প্রবেশ করতে সাহায্য করা হচ্ছে এই বইয়ের উদ্দেশ্য। কীভাবে? ভাষাবিদদের মতে, শিশুর ভাষা শেখার ধাপ চারটি: প্রথম ধাপ: উক্ত ভাষায় কথা বলা বা বাক্য উচ্চারণ করতে শেখা; দ্বিতীয় ধাপ: উচ্চারিত বাক্যের অর্থ জানা; তৃতীয় ধাপ: বাক্যের মধ্যকার শব্দগুলোর অর্থ জানা; এবং চতুর্থ ধাপ: শব্দগুলোকে পর পর বসিয়ে বাক্য গঠনের নিয়ম জানা। এই হিসেবে আপনি আরবি শেখার প্রথম দুটি ধাপ নিজের অজান্তেই সম্পন্ন করে ফেলেছেন। আপনি আল-কুরআন থেকে কম বেশি মুখস্থ করেছেন এবং সালাতের সময়ে তা পাঠ করে থাকেন। ছোট ছোট সুরার অর্থও আপনি জানেন। এখন বাকি থাকে দুটি ধাপ - বাক্যের মধ্যকার শব্দগুলোর অর্থ জানা এবং শব্দগুলোকে পর পর বসিয়ে বাক্য গঠনের নিয়ম শেখা, যা এই বইটির উপজীব্য। প্রতি ওয়াক্ত সালাতে পঠিত কুরআন মজীদের ছোট ছোট সুরার আয়াত বিশ্লেষণ করে, শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে, আরবি ভাষার বুনিয়াদি নিয়মগুলো এই বইতে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিদিন এক ঘন্টা সময় দিলে এক মাসে আরবি ভাষার প্রাথমিক নিয়মগুলো আপনি আত্মস্থ করতে পারবেন, ইনশা আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
আসিফ রায়হান
আসিফ রায়হান ভেরিফাইড
21 Sep 2024

অনেক দিন ধরে কুরআনের আরবী শেখার চেষ্টা করছিলাম। প্রথমে ধাক্কা খেয়েছি ব্যকরণ শিখতে গিয়ে। তারপর চেষ্টা করলাম কুরআনের শব্দাবলী মুখস্ত করতে। কিন্তু ডিকশনারী মুখস্ত করে ভাষা শেখা আরো কঠিন। প্রতিদিন কয়েকটি করে শব্দ শেখার চেষ্টা করি, কিন্তু আবার ভুলে যাই। এই বইটা সেই হিসেবে বেশ কার্যকরী। সচরাচর পঠিত ছোট সুরাগুলোর শব্দ ভেঙে ভেঙে আরবি শেখানো হয়েছে। যেমন সুরা ফাহিতার শব্দগুলো ভেঙে ভেঙে একবার যখন পড়লাম, সেই শব্দের অর্থগুলো মনে রাখতে কষ্ট হয়নি। কেননা, এই সুরাটি বার বার নামাজে পড়েছি। একটা সুরা পড়েই মনে হচ্ছে, আরবী ভাষার কিছুটা ধরতে পারছি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, প্রতিটা শব্দ বুঝে যখন নামাজে সুরা ফাতিহা পড়ছি, তখন যেভাবে হৃদয় নাড়া দিচ্ছে, তা আগে কখনো হয়নি। লেখকের জন্য দোয়া রইলো। এভাবে পুরো কুরআন শরীফের সকল সুরার আয়াত ও শব্দার্থগুলো নিয়ে আলোচনা করে বই প্রকাশ করার অনুরোধ রইলো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)