

Buy আত তুহফাতুস সানিয়্যাহ Online in Bangladesh
লেখক: ইয়াসিন আবদুর রউফ
- Author: ইয়াসিন আবদুর রউফ
- Publisher: Talbia Prokashon
- Isbn: 9789849686972
- Number Of Pages: 120
- Language: Bangla & Arabic
- Edition: 2nd Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
বস্তুত আত তুহফাতুস সানিয়্যা (التحفة السنية) কোন স্বতন্ত্র পুস্তিকা নয়; বরং আরবী ভাষা শিক্ষানবিশ তালিবে ইলম ভাইদের আরবী শব্দমালা ও নাহবী ও সারফী নিয়মাবলী সংক্ষপে হাতের নাগালে পাওয়ার এবং সহজে তা ইয়াদ রাখার জন্য একটি ক্ষুদ্রতম প্রয়াস মাত্র।ইতিমধ্যে কিতাবটি বিভিন্ন কওমী মাদ্রাসা ও আরবী কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠ্য হিসেবে সুখ্যাতি অর্জন করেছে।কিতাবটির বৈশিষ্ট্য :১. الطريق إلى العربية কিতাবের ১-৩ খন্ডের সকল শব্দার্থ ও মাসদারসমূহ। দ্বিতীয় সংস্করণে সকল শব্দের বহুবচনও সংযোজন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পাঠ সারসংক্ষেপ ও ব্যবহার পদ্ধতির নমুনাও তুলে ধরা হয়ছে।২. التمرين الكتابي এর সকল শব্দমালা। বহুবচনসহ।৩. উদাহরণসহ علم النحو ও علم الصرف এর গুরুত্বর্পূণ আলোচনা সমূহের সারাংশ।৪. আরবীতে চিঠিপত্র, জীবনবৃত্তান্ত ও দরখাস্ত লেখার নমুনা।৫. عدد ومعدود এর জটিল নিয়মাবলী সহজে ও সংক্ষেপে উপস্থাপন।৬. দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় বিরল- দুষ্প্রাপ্য কিছু শব্দমালার সংযোজন।৭. আরবীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি ও সংক্ষিপ্ত জীবনী লেখার নমুনা।৮. ঘটনা লেখার সংক্ষিপ্ত নমুনা। (যেমন হযরত সালমান ফারসী রা. ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ।)
রিভিউ ও রেটিং (Review & Rating)
মহান রাব্বুল আলামীন এর কোটি শুকর যে তিনি এরকম চমৎকার, উপকারী ও বহু মূল্যবান একটি বই আমাদের সকলকে পড়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বইটিতে কি আছে ? পড়লে কি হবে ? আদো কি কোন উপকার হবে ? এ সকল প্রশ্নের উত্তরে আমি বলব যে রাব্বিকারীম এর কসম বইটি পড়ে বিগত বছরগুলোতে আমাদের ব্যাচ, আমাদের পূর্বের ব্যাচ ও অন্যান্যরা যেভাবে উপকৃত হয়েছে আপনারাও ঠিক সেভাবেই উপকৃত হবেন ইনশাআল্লাহ তাছাড়াও সম্মানিত লেখক প্রত্যেক শব্দের جمع কোনটির সাথে কোনصلهএবং عدد و معدود এর জটিল ও কঠিন ব্যবহার যেভাবে পরিমার্জিতরূপে ও সহজে ফুটিয়ে তুলেছেন তা আপনাদের আরবি ভাষার প্রাথমিক শিক্ষার পথকে অনেকটাই সুগম করবে ইনশাআল্লাহ Don't judge a book by its cover
এই কিতাবের সবথেকে চমৎকার দিকটা হল, এসো আরবী শিখি এবং তামরিন কিতাবের সমস্ত মুফরাদাতগুলো বহুবচন সহ একসাথে করা রয়েছে। নিঃসন্দেহে এটা ১ম বর্ষের ছাত্রদের জন্য এবং পরবর্তী সময়ে ২য় বর্ষের জন্যও বেশ মুফিদ হবে। ব্যক্তিগতভাবে আমি আমার একাডেমি “An-Nahda Islamic Academy - NIA এর জন্য বইটা বরাবরই নিচ্ছি আর আমাদের শিক্ষার্থীরাও বেশ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ।
Ay kitabti onek upokari. Ay kitabti porle arbi vasha onktay shika jabe. Ja ami abong amr chatro vayera pereci. Amader sommanito ustaz ta ato sundor babe lekhece . Je ay ki tab ta porle arbi vasha shikha jabe ay ki ta be ak boxhoner shathe boho bacon o dewa hoye che. Shob miliye kitab to onk upokari. Ja porle apnara bujte parben
এই বইটি আরবি ভাষা প্রেমিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।এই বইয়ের পূর্ব সংস্করণ পাঠ করে আমি সহ আমার ছাত্র ভাইয়েরা ব্যাপকভাবে উপকৃত হয়েছি।এই বই এর সবচেয়ে ভালো দিক হলো লেখক সাহেব প্রায় প্রতিটি শব্দের বহুবচন দেয়ার চেষ্টা করেছেন, যা বইটির উপকারিতা হাজার গুনে বৃদ্ধি করেছে। পর্যায়ক্রমে এই বইটি আরবি ভাষা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি আশা করি।
অত্যন্ত উপকারী একটি বই প্রাথমিক আরবি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। পাশাপাশি যারা আরবি মোটামুটি পারে, তাদের জন্য অনেক উপযোগী আরবি নিয়মাবলী ব্যাকরণ সমূহ সংক্ষেপে সব এখানে উল্লেখ করা আছে। আরো অনেক কিছু।























