

Buy আল-কুরআনের শব্দসমূহ Online in Bangladesh
লেখক: ইমরান হেলাল
- Author: ইমরান হেলাল
- Publisher: Penfiled Publication
- Isbn: 9789849718079
- Number Of Pages: 440
- Language: Bangla & Arabic
- Edition: 2nd Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
কুরআন বুঝার জন্য আমরা অনেক কোর্স করি বা অনেক বই পড়ি। কিন্তু দেখা যায়, অনেক সময়ই আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ কুরআন পড়ার সময় বুঝতে পারার যোগ্যতা অর্জন হয় না। এর একটি অন্যতম বড় কারণ হলো কুরআনের শব্দার্থ ভালোভাবে মুখস্থ না থাকা। সেক্ষেত্রে সমাধান যে কুরআনের শব্দার্থ মুখস্থ করা তা আর বলার বাকি থাকে না। তবে এখানে কিছু ব্যাপার থাকে; যেমন হাজার হাজার শব্দ মুখস্থ করা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন শব্দগুলো মনে রাখা। এই মুখস্থ করা ও মনে রাখা কেন্দ্রিক না সমস্যা ও জটিলতাগুলোর কথা মাথায় রেখেই রচনা করা হয়েছে ‘كَلِمَاتُ القُرآنِ’ বা ‘আল-কুরআনের শব্দসমূহ’ বইটি। এতে কুরআনে ব্যবহৃত শব্দগুলো আয়াতাংশের সাথে উল্লেখ করা হয়েছে আর একই সাথে লিস্ট করা হয়েছে সমার্থক ও বিপরীতার্থক শব্দ। শেষের দিকে কাছাকাছি উচ্চারিত শব্দসমূহ একসাথে দেখানো হয়েছে। আশা করা যায়, ভালো কোনো ব্যাকরণের বই থেকে বাক্যগঠনের নিয়ম শিখে এই বই অধ্যয়ন করলে একজন পাঠক অতি দ্রুত আরবিতে কুরআন বুঝতে পারবেন ইন শা আল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

কুরআনের সাথে হৃদয়ের সম্পর্ক দৃঢ় করতে এবং আরবি শব্দভাণ্ডারের সৌন্দর্য উপলব্ধি করতে ‘আল-কুরআনের শব্দসমূহ’ বইটি এক অমূল্য রত্ন।"_

মনে মনে আমি এরকম একটি বই ই খুজছিলাম। কেউ কুরআনের শব্দার্থ শিখতে চাইলে এই বইটি পড়া উচিত। লেখক কে এবং সম্পাদক কে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আমিন।























