

Buy আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ এর - জীবন ও কর্ম Online in Bangladesh
লেখক: মুফতী আমীন পালনপুরী
- Author: মুফতী আমীন পালনপুরী
- Publisher: মাকতাবাতুল বুশরা
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
আজ ফজর নামাযের পর মোবাইলে হযরত পালনপুরি রাহিমাহুল্লাহর মৃত্যু- সংবাদপেলাম। কয়েকদিন অসুস্থতার পর মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহামহিম আল্লাহর নিকট প্রার্থনা করছি- আল্লাহ নিজ অনুগ্রহে তাঁকে সর্বোচ্চ জান্নাত দান করুন। তার পরিবার-পরিজন ও সংশ্লিষ্ট সকলকে সবরে জামিল অবলম্বনের তাওফিক দান করুন। মানবীয় চিন্তা-ভাবনা এ বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না যে, নশ্বর এ ধরাতে আগমনের পর প্রথম শ্বাসের মাধ্যমেই জীবনযাত্রা শুরু হয়। প্রতিশ্রুত সময় এলে সবকিছু ছেড়ে চিরস্থায়ী পরপারে পাড়ি দিতে হয়। জীবন-মৃত্যু এ ধরার অপরিবর্তনশীল আবশ্যকীয় বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ। যারা এলো, ইহকালীন- পরকালীন মর্যাদা লাভ হোক বা না হোক, পরপারে পাড়ি দিতে হয়। পালাবার পথ হোক, পর কারোর নেই। কেউ এ থেকে বাঁচতে পারবে না। কারও জন্য কোন সুযোগ থাকবে না।





















