

Buy শায়খ আবদুল কাদির জিলানি রাহ. Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 978-984-96143-6-4
- Number Of Pages: 148
- Language: বাংলা
- Edition: ২য়, এপ্রিল ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইসলামের ইতিহাস যাঁদের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে শায়খ আবদুল কাদির জিলানি রাহ. তাঁদের অন্যতম। শায়খ জিলানি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ইসলামের প্রতি আহ্বান, সমাজ থেকে শিরক-বিদআত দূরীকরণ, দীনি শিক্ষার প্রসার ও উম্মাহকে জিহাদের প্রতি উদ্বুদ্ধকরণে তাঁর আকর্ষণীয় পদ্ধতির কারণে। তাঁর কথায় হাজারো মানুষ পাপকাজ থেকে তাওবা করত; ইসলাম পালন ও টিকিয়ে রাখার জিহাদে ঝাঁপিয়ে পড়ত। আব্বাসি খিলাফতের সেই সময়টায় তাঁর এই কর্মযজ্ঞ বিশেষ গ্রহণযোগ্যতা লাভ করে। অনেকেই তাঁকে অনুসরণ করে দীনি দাওয়াত ও ব্যক্তিপরিশুদ্ধির কাজ করতে থাকে। তাঁর কাজ ও পদ্ধতির অনুসরণই একটা সময় ‘কাদিরিয়া তরিকা’ নামে প্রসিদ্ধি পায়। ভারত উপমহাদেশে যাঁরা ইসলাম প্রচারে কাজ করেছেন তাঁদের অনেকেই শায়খ জিলানির পদ্ধতি অনুসরণ করেছেন। ফলে উপমহাদেশে তিনি ‘বড়পির’ নামে সুপরিচিতি। এদিকে তাঁর প্রতি অতি ভক্তি থেকে মানুষের মুখে মুখে জন্ম নিয়েছে বানোয়াট নানা কল্পকাহিনি। বিশ্বখ্যাত ইতিহাসবিদ ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবি বিষয়টি লক্ষ করে রচনা করেছেন তাঁর বিশুদ্ধ জীবনচরিত। তথ্য ও বিশুদ্ধ বর্ণনার আলোকে তুলে ধরেছেন একজন সত্যিকার দায়ির কর্ম ও জীবনের উদ্দেশ্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)

দারুণ একটা বই, সবার পড়া উচিত










শায়খ আবদুল কাদির জিলানি রাহ. ছিলেন একজন ইতিহাস-বিখ্যাত ব্যক্তিত্ব, বড় আলিম ও সমাজসংস্কারক। তিনি ছিলেন শরিয়ত ও তরিকতের উচ্চমার্গীয় একজন ব্যক্তি। ছিলেন কুরআন-সুন্নাহর একনিষ্ঠ অনুসারী বিদআতমুক্ত সমাজ- সংস্কারক। তিনি সর্বদা চেষ্টা করেছেন কুরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে উম্মাহকে পরিশুদ্ধ করতে। উম্মাহকে ধর্মীয় শিক্ষা-দীক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি সব সময় সামনে রেখেছেন কুরআন ও বিশুদ্ধ হাদিস এবং সালাফগণের বক্তব্য, যার বিস্তারিত বিবরণ আপনারা এই বইয়ে পাবেন।
শায়খ আবদুল কাদির জিলানি রাহ. আব্বাসি খেলাফতের আমলে বড়পির হিসেবে যিনি প্রসিদ্ধি লাভ করেন তিনি হলেন শায়েখ আবদুল কাদির জিলানি রহি.। যিনি মানুষের মাঝে ইসলাহি বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মানুষকে আল্লাহর পথে ফিরাতে সাহায্য করেছেন, যাকে অনুসরণ করে দিগবিদিকে বিভিন্ন জায়গায় আলেমেরা মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন তিনি হলেন শায়েখ জিলানি। শায়েখ জিলানিকে নিয়ে জানতে আগ্রহী পাঠকদের জন্য এই বইটি অন্যতম।

বাজারে শায়খ আবদুল কাদির জিলানি রহিমাহুল্লাহকে নিয়ে বই আছে বেশকিছু, তবে আফসোসের বিষয় প্রায় সবগুলোই মিথ্যা বানোয়াট মনগড়া কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর। এসবের ভিড়ে এমন একটা অথেনটিক বইয়ের খুব বেশি প্রয়োজন ছিল। আল্লাহ আপনাদের উপর রহম করুন। শায়খের সম্পর্কে যারা অথেনটিক তথ্য জানতে চায় তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য...
অতি ছোটবেলা থেকেই একটা নাম হৃদয়ে গেথে আছে পাথরে খোদাই করা লিপির মত, বড়পির আব্দুল কাদির জিলানি রাহি.। ওয়াজে, বিভিন্ন বই পুস্তকে সবচে বেশি বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় এই মহান সাধককেই। অনেকদিন যাবত তালাশ করছিলাম নির্ভরযোগ্য কোনো লেখক তাঁর ব্যাপারে কিছু লিখেছেন কি না। সবশেষে এই বইয়ের সন্ধান পাই। শায়খ রাহি. কে জানার জন্য কোনো ধরণের বানোয়াট গল্পকাহিনি ছাড়া এটা ছাড়া আর কোনো বই বাজারে আছে বলে আমার জানা নাই। যারা শায়খকে জানতে আগ্রহী তারা অবশ্যই এই বইটিই পড়বেন।





















