আব্বাসীয় খিলাফত ও আঞ্চলিক রাজবংশের ইতিহাস
বই কালেকশন

Buy আব্বাসীয় খিলাফত ও আঞ্চলিক রাজবংশের ইতিহাস Online in Bangladesh

লেখক: ড. এম. এম. শরিফুল বারী

4.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. এম. এম. শরিফুল বারী
  • Publisher: মেরিট ফেয়ার প্রকাশন
  • Isbn: 978-984-96519-8-7
  • Number Of Pages: 448
  • Language: বাংলা
  • Edition: 1st published
৳ 529৳ 5606% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

যুগ বিবেচনায় মধ্যযুগের শেষ ভাগে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক আব্বাসীয় খিলাফতের (৭৫০-১২৫৮ খ্রি.) শাসন খুবই তাৎপর্য বহন করে। এ সময় একক মুসলিম সাম্রাজ্যের প্রতিনিধিত্বকারী আব্বাসীয় খলিফাগণ এশিয়া ও আফ্রিকার বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের সার্বভৌম শাসন কায়েম রাখে। অন্যদিকে খ্রিষ্টান ইউরোপের বাইজান্টাইন শাসকগণ আব্বাসীয় খলিফাদের প্রতিদ্বন্দ্বী মুসলিম বিরোধী শক্তি হিসেবে চিরপ্রতিদ্ব›দ্বী থাকে।উভয়ের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সমসাময়িক সময়ের রাজনৈতিক আধিপত্যবাদের প্রমাণ বহন করে। এ সময়ে রাজনৈতিক শক্তি হিসেবে বিশ্বে মুসলিম বিশ্ব এবং ইউরোপের খ্রিষ্টান বিশ্ব সমাদৃত ছিল। সাম্যবাদী সমাজ, অর্থনীতি ও কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে মুসলিম সাম্রাজ্য ইউরোপের তুলনায় উন্নত রাষ্ট্র কাঠামো নিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এগিয়ে থাকে। শক্তিশালী কেন্দ্রীয় খিলাফত ও আঞ্চলিক রাজবংশের শাসনের ফলে জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা ও সংস্কৃতিতেও তারা অগ্রগামী হয়। তবে দ্বাদশ শতাব্দীতে পার্শ্ববর্তী মোঙ্গল সাম্রাজ্যের অভ্যুদয় এবং ইতিপূর্বেকার খ্রিস্টান বিশ্বের চাপিয়ে দেওয়া ক্রুসেড যুদ্ধ তাদের রাজনৈতিক শক্তিকে বিপর্যস্ত করে ফেলে। তবুও এ দীর্ঘ সময়ে সভ্যতা ও সংস্কৃতিতে আব্বাসীয়দের অগ্রগতি ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছে।আব্বাসীয় খিলাফতের গৌরবময় শাসন ও আঞ্চলিক রাজবংশের সমৃদ্ধ ইতিহাস জানতে আলোচ্য গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আব্বাসীয় খিলাফত ও আঞ্চলিক রাজবংশের ইতিহাস অন্তর্ভুক্ত থাকায় স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের এ কোর্সে পাঠ্যপুস্তকের যে ঘাটতি রয়েছে তা মেটাতে গ্রন্থটি সাহায্য করবে। এছাড়াও গ্রন্থটি আব্বাসীয় খিলাফত ও আঞ্চলিক প্রাদেশিক শাসনের ইতিহাস জানতে ইতিহাসপ্রেমীদের কৌতূহল মেটাবে। মূলত আব্বাসীয় শাসনামলের ঘটনাবলির দর্পণ হিসেবে গ্রন্থটি সকলের নিকট গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
MD Minhajul Islam Siam
MD Minhajul Islam Siam ভেরিফাইড
13 Oct 2024

পড়া হয়নি তবে দেখে ভালো লাগলো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)