অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড
বই কালেকশন

Buy অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড Online in Bangladesh

লেখক: মোহাম্মদ অংকন

5.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ অংকন
  • Publisher: লেখাচিত্র প্রকাশনী
  • Isbn: 9789843503466
  • Number Of Pages: 64
  • Language: বাংলা
  • Edition: ২য় প্রকাশ, ২০২৪
৳ 169৳ 20016% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ শিশুরা একে-অন্যের দেখাদেখি কাজ করতে পছন্দ করে। বন্ধু ওমন করছে তো আমাকেও করতে হবে। ওভাবেই মনে হয় ভালো করা সম্ভব। ঠিক এই ধারণা থেকে ‘অ্যা কমপিট রুটিন অব অ্যা চাইল্ড'র কনসেপ্ট সাজানো হয়েছে। বইটিতে ‘অমি’ চরিত্রের মাধ্যমে ‘একজন আদর্শ শিক্ষার্থীর রুটিন কেমন হতে পারে ধারণা থেকে যে বা যারা বইটি পড়বে, সে বা তারা অনুপ্রেরণা পাবে। নিজেকে যখন অমি'র বিপরীতে দাঁড় করাবে, তখন সে/তারা আত্ম-উন্নয়নে মনোযোগি হতে শিখবে এবং ফলাফল ইতিবাচক হবে। - মোহাম্মদ অংকন

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Angkon CO DMP
Angkon CO DMP ভেরিফাইড
19 Feb 2024

thanks to all

Lekhachitro Prakashoni
Lekhachitro Prakashoni ভেরিফাইড
25 Aug 2022

তরুণ লেখকদের মধ্যে মোহাম্মদ অংকন এখন পরিচত একটি নাম। পত্র-পত্রিকার ছোটোদের পাতা ও শিশু-কিশোর ম্যাগাজিনে লেখালেখির মধ্যদিয়ে শিশুসাহিত্য চর্চা শুরু হওয়া এই লেখক ছোটোদের জন্য মজার ও শিক্ষামূলক বই লিখে চলেছেন। সম্প্রতি (সেপ্টেম্বর-২০২১)‘লেখাচিত্র প্রকাশনী’ থেকে বের হয়েছে শিশুদের জন্য তাঁর ভিন্নধর্মী বই ‘অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড’। বাংলা ও ইংরেজি ভাষায় আলাদাভাবে লেখা বই দুটির প্রচ্ছদ করেছেন প্রীতিলতা চক্রবর্তী ও অলংকরণ করেছেন আল মারুফ আবদুল্লাহ। ঝকঝকে কাগজ, চমৎকার বাঁধাইয়ে বাজারজাতকৃত বইয়ের প্রতিটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। রয়েছে ২৫% ছাড়। রকমারি ডটকম, বইবাজার ডটকমসহ বেশ কিছু অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক জানান। বই দুটি লেখা ও প্রকাশ সংক্রান্ত বিষয়ে লেখক মোহাম্মদ অংকন-এর সাথে কথা হয়। তিনি জানান, ‘শিশুরা একে-অন্যের দেখাদেখি কাজ করতে পছন্দ করে। ঐ বন্ধু ওমন করছে তো আমাকেও করতে হবে। ওভাবেই মনে হয় ভালো করা সম্ভব। ঠিক এই ধারণা থেকে ‘অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড’র কনসেপ্ট সাজানো হয়েছে। বইটিতে ‘অমি’ চরিত্রের মাধ্যমে ‘একজন আর্দশ শিক্ষার্থীর রুটিন কেমন হতে পারে ধারণা’ থেকে যে বা যারা বইটি পড়বে, সে বা তারা অনুপ্রেরণা পাবে। নিজেকে যখন অমি’র বিপরীতে দাঁড় করাবে, তখন সে/তারা আত্ম-উন্নয়নে মনোযোগী হতে শিখবে এবং ফলাফল ইতিবাচক হবে।’ তিনি আরও বলেন, ‘যারা শিশুদের বই উপহার দেওয়ার জন্য বই খোঁজেন, তাদের জন্য এই বই দুটো নিঃসন্দেহে ভালো হবে। শিশুরা নিজে থেকে বই কিনতে পারেনা। অভিভাবক হয়ে তাদেরকে বই কিনে দিন। মোবাইল, ইন্টারনেটে আসক্তি নয়, পাঠ্যবইয়ের পাশাপাশি আউট বই পড়ার অভ্যাস গড়ে উঠুক।’ ‘লেখাচিত্র প্রকাশনী’র প্রকাশক মো. মেহেদি হাসান মুন্সী আরও বলেন, ‘আমি শিশুদের খুব ভালোবাসি। সে ভালোবাসার জায়গা থেকে শিশুদের জন্য খুব দরকার এমন একটা বই (বাংলা ও ইংরেজি) বের করেছি লেখাচিত্র প্রকাশনী থেকে। লেখাচিত্র প্রকাশনী বই দুটো বিক্রির বিষয়ে ভীষণ আশাবাদী।সচেতন পাঠক/অভিভাবক, আপনাদের শিশুদের জন্য এক কপি বই সংগ্রহ করে উপকৃত হতে পারেন।’ শিশুদের জন্য ভালো এই বইটি প্রকাশ করতে পেরে তিনি খুব আনন্দিত এবং ভবিষ্যতে লেখাচিত্র প্রকাশনীর এই ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবার আশা ব্যক্ত করেন। –সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ : সাপ্তাহিক আমোদ

Mohammad Angkon
Mohammad Angkon ভেরিফাইড
24 Nov 2021

শিশুদের আত্মন্নোয়নমূলক বই ‘অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড’ এম কামিল আহমেদ আজকের শিশু আগামীর কর্ণধার। শিশুরা ফুলের মতো। গৌরবময় কীর্তিতে সৌরভ ছড়িয়ে চারিদিক সুরভিত করতে পারে তারা। সেইসাথে শিশুরা অনুকরণপ্রিয়। তাই শৈশব অবস্থায় শিশুমনে যা গেঁথে যাবে তার রেশ থাকবে আজীবন। অর্থাৎ ছোটোকাল থেকেই শিশুদের দিকে বিশেষ নজর রাখা জরুরি। একজন শিশু কীভাবে সুন্দর ও স্বপ্নীল আগামীর স্বপ্ন বুনে এগিয়ে যেতে পারে তারই আদর্শ নমুনাস্বরূপ বই ‘অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড’। শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন রচিত শিশুদের আত্মন্নোয়নমূলক বইটি প্রতিটি কোমলমতি শিশুর জন্য হতে পারে আদর্শ পাঠ। বইটিতে অমি চরিত্রের মাধ্যমে লেখক সুচারুরূপে দেখিয়েছেন একজন আদর্শ শিশুর দৈনন্দিন জীবনের অলিখিত রুটিন। বইটিতে রয়েছে মোট পাঁচটি অধ্যায়। প্রতিটি অধ্যায়ে লিপিবদ্ধ হয়েছে মজাদার সব ঘটনাক্রম। গদবাঁধা নিয়মে পড়ালেখাতেই সাফল্য নয়, আবার সারা দিন লিখিত রুটিনে চোখ বুজে থাকলেও শিশুমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির সমূহ সম্ভাবনা থাকে। লেখক সুনিপুণভাবেই অমি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সাফল্য লাভের আসল উপায়। পথ দেখিয়েছেন নীতি-নৈতিক হওয়ার। অমি বিশ্বাস করে অলিখিত রুটিনে। ছকবাঁধা কিছু ভালোবাসে না সে। তার মতে, নিয়মানুযায়ী সবকিছু করলে আত্মনির্ভরশীল হওয়া যায় এবং এটিই সফলতা লাভের মূল রহস্য। শ্রেণিকক্ষে সর্বদা মনোযোগী অমি কখনো কখনো ‘লিটল টিচার’ হয়ে সকলকে পড়া বুঝিয়ে দেয় দারুণ দক্ষতায়। দিনভর লেখাপড়া করা অপছন্দনীয় অমির। বিশ্রাম আর বিকেলে খেলাধুলায় বেশ মনোযোগী সে। কেননা, ভগ্ন স্বাস্থ্য এবং ভগ্ন মন নিয়ে ভালো ফল আশা করা যায় না। তাছাড়া, পরীক্ষার আগে অতিরিক্ত চাপে কাহিল হতে হয় না তাকে। কারণ, প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করলে চাপের কিছুই নেই। পরীক্ষায় কেবল প্রথম হওয়াই তার মুখ্য উদ্দেশ্য নয়। মানুষের মতো মানুষ হয়েই মানুষের কল্যাণে কাজ করতে চায় অমি। এজন্য সবকিছুতে ভারসাম্য বজায় রেখে অমির পথচলা। যেথায় বাদ যায়নি কোনো কিছুই। সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, অবসরে সমাজের উন্নয়নে কাজ করা, বাবা-মা’র কাজে সহায়তার মানসিকতা এবং আত্মীয়দের খোঁজ রাখা। আসলে একটা শিশু ছেলেবেলায় যেভাবে গড়ে ওঠবে তার ওপরই নির্ভর করবে ভবিষ্যৎ। তাই লেখক নিঁখুত প্রচেষ্টায় মলাটবন্দী করেছেন শিশুতোষ এই বইয়ের প্রতিটি লাইন যা প্রতিটি শিশুর জন্য উদাহরণস্বরুপ। অত্যন্ত সাবলীলভাবে এবং প্রয়োজনীয় চিত্রের সহায়তায় রচিত বইটি পাঠে শিশুমনে আসুক ইতিবাচক পরিবর্তন। বইটি বাংলা ও ইংরেজিতে লেখা হয়েছে। লেখকের জন্য অবারিত শুভেচ্ছা রইল। বইয়ের নাম : অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড লেখক : মোহাম্মদ অংকন প্রকাশন : লেখাচিত্র প্রকাশনী প্রচ্ছদ : প্রীতিলতা চক্রবর্ত্তী মূল্য : ২০০ টাকা রিভিউদাতা : এম কামিল আহমেদ, শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অমি
অমি ভেরিফাইড
30 Sep 2021

রকমারিকে ধন্যবাদ। চমৎকার বইগুলো হাতে পেয়েছি।

Ahmad Mahadi
Ahmad Mahadi ভেরিফাইড
30 Sep 2021

শিশুদের জন্য অসাধারণ একটি বই।অভিভাবকরা তাদের শিশুদের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারেন। উপকৃত হবেনই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)