পুঁপুঁ
বই কালেকশন

Buy পুঁপুঁ Online in Bangladesh

লেখক: তৃধা আনিকা

4.67
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তৃধা আনিকা
  • Publisher: ছাপাখানা প্রকাশনী
  • Isbn: 9789843501158
  • Number Of Pages: 32
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 138৳ 16014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"পুঁপুঁ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ছােটবেলায় আমি ভীষণ অঙ্ক ভয় পেতাম। অঙ্ক করতে আমার একদম ভালাে লাগতাে না। মাঝে মাঝে তাে অঙ্ক করার সময় আমি কেঁদেও ফেলতাম। তারপর আমার এক বন্ধু আমায় শেখালাে, অঙ্ক একদমই সােজা। ভয় পেলে অঙ্কটা আরাে কঠিন হয়ে যায়। তারপর থেকে আমি অঙ্ককে একদমই ভয় পাই না। বরং এখন আমার অঙ্ক করতে খুব মজা লাগে। এই বইয়ের নােটনও একদম অঙ্ক পছন্দ করে না। অঙ্ক বইটাই তার ছিড়ে ফেলতে ইচ্ছে করে। আর তারপরই নােটনের সাথে দেখা হয় পুঁপুঁর! এরপর কি হলাে? সেটাই আমরা গল্পে জানবাে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Naysha Nawar Nishkriti
Naysha Nawar Nishkriti ভেরিফাইড
16 Jun 2022

সুন্দর 💙

Sarina Rahman
Sarina Rahman ভেরিফাইড
04 Aug 2021

বাচ্চাদের জন্য বেস্ট একটি বই

Sidna Chowdhury
Sidna Chowdhury ভেরিফাইড
15 Apr 2021

ছোট বাচ্চাদের জন্য নিঃসন্দেহে একটি চমৎকার বই। তবে আমার মনে হয় বাচ্চাদের পাশাপাশি মায়েদেরও বইটা পড়া উচিত। প্রতিটা বাচ্চার জীবনেই এমন একটা পুঁপুঁর খুব বেশি প্রয়োজন। প্রথম বাচ্চাদের বই হিসেবে লেখক ভালো লিখেছেন খুব। আর বইয়ের ভেতরকার যে ইলাস্ট্রেটেড চরিত্রগুলো দেখানো হয়েছে প্রতি পেইজে পেইজে আমার মনে এগুলো দেখলে যেকোনো বাচ্চাই বইটি পড়ার প্রতি আগ্রহী হবে। ধন্যবাদ ছাপাখানা প্রকাশনী এবং তৃধা আনিকা আপুকে।

Bonna
Bonna ভেরিফাইড
26 Mar 2021

#পুঁপুঁ_অনুভূতি_কথন 🔹 ব‌ইয়ের প্রচ্ছদ টা খুব কিউট! নোটন সোনার হাসি হাসি মুখ। কি দারুন ঠোঁট বাঁকানো হাসি টা! বার বার ছোঁয়ে দেখেছি ব‌ইটা। 🔹 ব‌ইয়ের পেইজ কোয়ালিটি খুবই ভালো। ভিতরকার ইলাস্ট্রেশন করা চরিত্র গুলো দেখতে দারুন লেগেছে। #পাঠ_ প্রতিক্রিয়া 🔹 অংকে ভীতি থাকা এই আমি নোটনের মাঝে নিজেকে পেয়েছি যেন। আতঙ্কের নাম ছিল এই অংক। ব‌ই পড়ে বুঝতে পেরেছি কি মায়া নিয়ে আপু ব‌ই টা লিখেছে! নোটন বাচ্চা টা কে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি দারুন মিষ্টি করে কথা বলে! ওর কষ্ট টা খুব ভালো করেই অনুভব করেছি আমি। খারাপ লেগেছে ওর জন্য খুব। ওর জীবনে যেমন পুঁপুঁ এসেছে আমার জীবনে ও ছিল। সে আমার মা। আমার মা যেমন আমার পুঁপুঁ হয়েছে, তেমনি আমি ও আমার সন্তানের জীবনের পুঁপুঁ হবো ইনশাআল্লাহ। আমার মতে ব‌ই টা প্রতিটি বাচ্চা কে পড়তে দেওয়া উচিত। অংক ভীতি দূর করা ছাড়াও এখানে শিক্ষনীয় কিছু কথা ছিল, যা বাচ্চাদের ভবিষ্যতে কাজে দিবে। আমি নিজে ও ছোট বাচ্চা দেখলেই 'পুঁপুঁ' সেধে সেধে পড়তে বলেছি। ভবিষ্যতে এমন আরো ব‌ই চাই আপুর থেকে। আপাতত নিজেই বাচ্চা হয়ে ব‌ই পড়েছি, ইনশাআল্লাহ সামনে আমার পিচ্চু ও পড়বে। ♥️ 🔹 এটা খুব প্রিয় একটা লাইন~ "আমার তো এখন 'পুঁপুঁ' আছে।" ♥️

Novera Ahmed
Novera Ahmed ভেরিফাইড
20 Mar 2021

#রিভিউ_পুঁপুঁ “পুঁপুঁ” নামটা প্রথমেই দেখে মনে হয়েছিল কোনো বাঁশির শব্দকে ইন্ডিকেট করে দেয়া নাম। যে শব্দটা শুনলে কানের বারোটা বেজে যায়। কিন্তু বইটা যখন পড়লাম তখন অনুভব করলাম এখানে কানের কোনো ফাংশান নেই তবে মনের বারোটা বাজানোর ফাংশান আছে। আমরা যারা স্কুল পার করে এসেছি সবাই জানি কত ধরনের ছোট ছোট মানসিক অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। কেউ কেউ বাসা থেকে সাপোর্ট পায় আবার কারো ভাগ্যে সেটাও নেই। বাসা এবং স্কুল দুদিকেই পিষতে হয়। এ বিষয়টার একটা সূক্ষ দৃষ্টান্ত আপু মজার ছলে আমাদের অনুভব করিয়েছেন। একটা বাচ্চার জীবনে তার পরিবারের সদস্যদের ভূমিকা কত গুরুত্বপূর্ণ গল্পে গল্পে আমরা সেটাও জেনেছি। বইটা পড়ার পর মনে একটাই প্রশ্ন ছিল এটা কি আসলেই শুধুমাত্র বাচ্চাদের বই? আমার মন থেকে উত্তর এসেছে ‘না’। এটা মূলত বাচ্চাদের বই হলেও বড়দেরও পড়া উচিত। কারণ আমরা বড়রা অনেক সময় সহজভাবে অনেককিছু ভাবতে পারিনা। অনেক সময় এটাও বুঝতে পারিনা কেন একটা বাচ্চা পিছিয়ে পড়ছে। এমনকি বাচ্চাদের মনের অবস্থাটাও জানতে চাইনা অনেক ক্ষেত্রে। এই দিকগুলো বুঝার জন্য অন্তত বড়দেরও পুঁপুঁ পড়া জরুরি। বইটা পড়ে অবশ্য অঙ্ক নিয়ে অনেক মজার বিষয়ও নতুনভাবে আবারো জেনেছি। আর এই বইটা অবশ্যই সব বাচ্চাদের পড়া উচিত। বইটার সাবজেক্ট, প্লট, ইলাস্ট্রেশন সবকিছুই দারুণ। আমরা আরো অনেক এমন পুঁপুঁর মত বই চাই। Novera Ahmed

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)