ওয়াবি সাবি
বই কালেকশন

Buy ওয়াবি সাবি Online in Bangladesh

লেখক: বেথ কেম্পটন

4.90
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বেথ কেম্পটন
  • Publisher: রুশদা প্রকাশ
  • Isbn: 9789849870326
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 280৳ 35020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই বই অতি সাধারণ উপাদান দিয়ে নান্দনিক জীবন তৈরীর বই। দৈনন্দিক জীবনে নান্দনিকতা, প্রশান্তির মূল উৎস খোঁজার বই। রুচি কাকে বলে, একটা জিনিস কেন রুচিশীল হয়, কীভাবে হয় সেটা আছে এই বইতে। সৌন্দর্য সৃষ্টি, নিজের চারপাশে সৌন্দর্য ছড়িয়ে দেয়ার পিছনে যে দর্শন আছে সেটাই ব্যাখ্যা করা হয়েছে এতে। ওয়াবি সাবি একটা জাপানি দর্শন। জাপানে এক কালে এখনকার মত এত ঐশ্বর্য ছিলনা, ঐশ্বর্য নিজ হাতে অর্জন করে নিয়েছে এরা। কিন্তু এরা এত মারাত্মক রকম পরিশ্রমী হয়ে গেল কীভাবে? কোথা থেকে এত কাজ করার আর মেধা অর্জনের শক্তি আসে? যখন কিছুই ছিল না, তখন কোথা থেকে তাগিদ আসত, কোথা থেকে উৎসাহ আসত? আত্মহত্যার জন্য আমাদের কাছে জাপানের কুখ্যাতি আছে। কিন্তু দেশটা যে বছরের পর বছর সুখী দেশের তালিকায় শীর্ষ দশে থাকে, সে খবর আমরা রাখিনা। কখনো ভেবে দেখেছেন জাপানি সব কিছু এত ডিটেইলে নজর দেয়া কেন? এত নিখুঁত কেন? অকল্পনীয় সব উদ্ভাবনের পাশাপাশি অবাক করা চমক থাকে এদের প্রত্যেকটা কাজে। শুধু প্রযুক্তির চমক দিয়ে এদেরকে বিচার করলে বিরাট একটা ভুল হবে। দৈনন্দিন জীবনে সব কলাকৌশল আর পদ্ধতি থাকে এদের। “Proof that Japan is living in the future” লিখে সার্চ করে দেখুন, অবাক হবেন। বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের প্রায় সব দেশেই এখন জাপানের সেই মধ্যযুগের দুঃসহ পরিস্থিতি। আমরা কি জাপানিদের কোন কৌশল, জীবনপদ্ধতি কাজে লাগাতে পারি?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.90
(6 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
17%
3
0%
2
0%
1
0%
Morshed Patwary
Morshed Patwary ভেরিফাইড
06 Oct 2024

আমার কাছে ইকিগাই থেকে বেশি ভালো মনে হয়েছে এই বইটি

Shahena Akter
Shahena Akter ভেরিফাইড
29 Mar 2024

ছোটো-ছোটো বিষয়/বস্তুতেও যারা সৌন্দর্য খুঁজে পায়, তাদের মানসিকতাও সুন্দর। বাঁচার জন্য এই সৌন্দর্যকে উপভোগ এবং উপলব্ধি করা আবশ্যক। 'ওয়াবি-সাবি' বইয়ে তেমনি ছোটোখাটো সৌন্দর্য উঠে এসেছে জাপানের বিভিন্ন গল্পগাঁথা ও ইতিহাস ঐতিহ্যের মধ্যে দিয়ে। অনুবাদক অনুবাদের ক্ষেত্রেও বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। অনুবাদের ক্ষেত্রে সাধারণত বাক্যবিন্যাস বুঝতে হোঁচট খেতে হয়, কিন্তু এই বইয়ে অনুবাদক সেই হোঁচট খাওয়া ব্যাপারটিকে হটিয়ে দিতে পেরেছেন। তাই পাঠক অনায়াসেই বইটি পড়ে শেষ করতে পারবেন।

Mohammad shihab
Mohammad shihab ভেরিফাইড
28 Mar 2024

বইটির বিষয়বস্তু অত্যন্ত চমৎকার। অনুবাদকের শব্দচয়নও অসাধারণ। ভালো লেগেছে অনেক। এই বই অতি সাধারণ উপাদান দিয়ে নান্দনিক জীবন তৈরীর বই। দৈনন্দিক জীবনে নান্দনিকতা, প্রশান্তির মূল উৎস খোঁজার বই। রুচি কাকে বলে, একটা জিনিস কেন রুচিশীল হয়, কীভাবে হয় সেটা আছে এই বইতে। সৌন্দর্য সৃষ্টি, নিজের চারপাশে সৌন্দর্য ছড়িয়ে দেয়ার পিছনে যে দর্শন আছে সেটাই ব্যাখ্যা করা হয়েছে এতে। অনেক সহজ ও সাবলীল ভাবে লেখা। লেখকের কাছে কৃতজ্ঞ এত সুন্দর একটি বই লিখে আমাদের কাছে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

samira sultana
samira sultana ভেরিফাইড
26 Mar 2024

একথায় অসাধারণ একটা বই ইকিগাই বইটির পর এই বইটি অনেক ভালে লেগেছে আমার কাছে

মৃনাল চন্দ্র
মৃনাল চন্দ্র ভেরিফাইড
26 Mar 2024

রুচির দুর্ভিক্ষ কথাটি শৈল্পিক শোনালেও আসলে তা মানসিক দারিদ্র্যই বটে। এই দারিদ্র্যকে স্পষ্টত ধরা যাবে জাপানি শব্দ 'ওয়াবি'র মাধ্যমে। অর্থাৎ ক্ষুদ্র অথবা তুচ্ছ বিষয়েও যখন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তখন আর রুচির দুর্ভিক্ষ থাকে না। আর 'সাবি' হলো এই জীবনবোধ তথা বহমান সময়চক্র। ওয়াবি-সাবিতে জাপানের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের টুকরো গাঁথা রয়েছে যা জীবনবোধকে এক অনন্যতায় পৌঁছানোর প্রচেষ্টমান। অনুবাদকের প্রশংসা করতেই হয়। ছোটো ছোটো বাক্যবিন্যাসে সাবলীল উপস্থাপনা পাঠককে আকৃষ্ট করে রাখবে বলেই আমার বিশ্বাস। ধন্যবাদ

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your query!

প্রশ্ন

hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your query!

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)