ব্যস্ত এই পৃথিবীতে শান্ত থাকার উপায়
বই কালেকশন

Buy ব্যস্ত এই পৃথিবীতে শান্ত থাকার উপায় Online in Bangladesh

লেখক: মনোয়ার হোসেন রনি

4.96
(65 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মনোয়ার হোসেন রনি
  • Publisher: অনন্য প্রকাশন
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 169৳ 24030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বই মানুষের মতোই—এক অনন্য সঙ্গী, যে নিঃশব্দে আমাদের জীবনের পথে পাশাপাশি হাঁটে। আমরা জীবনে অনেক মানুষের সান্নিধ্যে যাই, অসংখ্য মুখ চিনে নিই, তবুও সবাই আমাদের হৃদয়ে ছাপ ফেলে না। কেউ সময়ের সঙ্গে মিলিয়ে যায়, আবার কিছু মানুষ আমাদের অন্তরের গভীরে অমোচনীয় দাগ রেখে যায়।বইও তেমনই। অসংখ্য বইয়ের ভিড়ে কিছু বই আছে, যা আমাদের চিন্তাধারা, অনুভূতি ও আত্মার স্তরকে গভীরভাবে স্পর্শ করে যায়।“The Things You Can See Only When You Slow Down”—অর্থাৎ “যে জিনিসগুলি তুমি কেবল তখনই দেখতে পারো, যখন তুমি ধীরগতিতে থাকো।” দক্ষিণ কোরিয়ার সন্ন্যাসী ও লেখক হাইমিন সুনিম এই বার্তাকে জীবনের নীরব শিক্ষায় রূপ দিয়েছেন।প্রকাশের পর বইটি দক্ষিণ কোরিয়ায় টানা ৪১ সপ্তাহ বেস্টসেলার তালিকায় ছিল, এবং পরবর্তীতে এটি চীনা, থাই, ফরাসি ও ইংরেজিসহ বহু ভাষায় অনূদিত হয়েছে।আটটি অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা পাঠককে আহ্বান জানায় ধীর হতে, অনুভব করতে, এবং নিজের ভেতরের নীরবতায় প্রবেশ করতে। এটি কোনো উপন্যাস নয় যা একটানে পড়ে ফেলা যায়; বরং প্রতিটি লাইনকে অনুভব করতে হয়, প্রতিটি ভাবকে হৃদয়ে প্রবেশ করতে দিতে হয়।পড়ার সময় কলম হাতে নাও, মার্জিনে নোট লেখো, নিজের জীবনের সঙ্গে মিলে যাওয়া অংশগুলো চিহ্নিত করো। কারণ এই বই কেবল পড়ার জন্য নয়—এটি এক মননশীলতার অনুশীলন, ধীর গতিতে বাঁচার এক শিল্প, এবং অন্তরের নীরব দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের এক যাত্রা।প্রত্যাশা করি, প্রতিটি পৃষ্ঠা তোমার অন্তরে এক গভীর আলোকস্তম্ভের মতো আলো ছড়াবে।আর যদি এই বইয়ের কোনো অংশ তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবেই আমার তৃপ্তির স্বার্থকতা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.96
(65 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Moinuddin Sazzad
Moinuddin Sazzad ভেরিফাইড
17 Feb 2026

আমি ব্যক্তি মনোয়ার হোসেন রনি ভাই কে খুব কাছ থেকে দেখেছি কত আট বছর। সদা হাস্যজ্জল, অত্যন্ত অমায়িক, ধার্মিক ও পরোপকারী ব্যক্তিত্ব। উনার সামনে থেকে মন খারাপ করে রাখাটা অত্যন্ত কঠিন। এই বইয়ে যা কিছু লিখেছেন, তার চেয়ে বেশি কিছু শেখার সৌভাগ্য আমার হয়েছে ওনার সান্নিধ্যে থেকে। আমি সকলকে অনুরোধ করবো এই বইটি কিনুন ,পড়ুন এবং প্রিয়জনকে উপহার দিন। বিশাল আরশের মালিকের কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক প্রিয় রনি ভাইকে দীর্ঘ হায়াত দান করুন, সুস্থ রাখুন ।আমিন

Khalaque Newaz Bhuiyan
Khalaque Newaz Bhuiyan ভেরিফাইড
07 Feb 2026

“বাল্যবন্ধুকে ছোটবেলা থেকে চিনি—সবসময়ই ওর ভেতরে একটা আলাদা শান্ত স্বভাব ছিল। আজ সেই মানুষটাই ‘ব্যস্ত শহরে শান্ত থাকার উপায়’ নামে বই লিখেছে। এই বই শুধু কিছু টিপসের তালিকা নয়, এটা যেন শহরের কোলাহলের ভেতর একটা নরম শ্বাস নেওয়ার জায়গা। আমরা যারা প্রতিদিন ট্রাফিক, কাজের চাপ, দৌড়ঝাঁপে ক্লান্ত—তাদের জন্য বইটা সত্যিই একটুকরো মানসিক আশ্রয়। বন্ধু, তোমার জন্য গর্ব হয়। বইটা অনেকের জীবনে শান্তির দরজা খুলে দিক—এই কামনা রইলো।” 🌿📖

880****035
880****035 ভেরিফাইড
06 Feb 2026

যে বই আমাদের অন্ধ বা বন্ধ করতে শেখায় না, সেই বই নিছক কোন পাঠের বস্তু নয়, বরং জ্ঞানের অতৃপ্ত ক্ষুদা নিবারণের এক অনন্ত যাত্রার এক সোপান। এখানে জীবনকে দেখা হয় ধীরতার দীপশিখায়, যেখানে বঙ্কিমের মতো জীবনের আত্মানুসন্ধান আছে, রবীন্দ্রনাথের মতো মানব মরমি নীরবতা আছে, আবার নজরুলের মতো মানব মনজগত জাগ্রত করার প্রশ্নও আছে। প্রতিটি পৃষ্ঠা পাঠককে থামতে শেখায়, ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই দেখি, না কেবল চোখ বুলাই? এ গ্রন্থ মনে করিয়ে দেয়, জীবনের গভীর সৌন্দর্য শব্দের কোলাহলে নয়, নীরবতার স্পর্শে ধরা দেয়। যে পাঠক এই লেখায় নিজেকে খুঁজে পায়, সে বুঝবে, ধীরে চলাই কখনো কখনো সবচেয়ে সাহসী অগ্রযাত্রা। এক কথায় দারুণ, অতুলনীয়, সাবলীল এবং সুপাঠ্য!

hos****com
hos****com ভেরিফাইড
06 Feb 2026

বই রিভিউ (সংক্ষিপ্ত): “ব্যস্ত এই পৃথিবীতে শান্ত থাকার উপায়” বইটি মানসিক প্রশান্তি ও আত্মউন্নয়নের সহজ ও বাস্তবধর্মী নির্দেশনা দেয়। লেখক মনোযোগ, ধৈর্য ও ইতিবাচক চিন্তার মাধ্যমে ব্যস্ত জীবনে শান্তি খুঁজে পাওয়ার পথ সুন্দরভাবে তুলে ধরেছেন। ভাষা সহজ ও অনুপ্রেরণামূলক হওয়ায় পাঠক সহজেই বিষয়গুলো গ্রহণ করতে পারেন। ব্যক্তিগত উন্নয়ন ও মানসিক স্থিরতা খুঁজছেন এমন সবার জন্য বইটি উপকারী।

Moh'd Hanif
Moh'd Hanif ভেরিফাইড
04 Feb 2026

ব্যস্ত পৃথিবীতে শান্ত থাকতে কাজের মাঝে খানিক বিরতি নিয়ে গভীর শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, মাইন্ডফুলনেস বা ধ্যান, ডিজিটাল ডিভাইস থেকে দূরত্ব, সৃজনশীল কাজ, পর্যাপ্ত ঘুম এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো জরুরি. মানসিক চাপ কমাতে অহেতুক দুশ্চিন্তা পরিহার, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নিজের যত্নের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন-মনোয়ার হোসেন রনির ব্যস্ত এই পৃথিবীতে শান্ত থাকার উপায় বইটি পড়ে আমার এই অনুভূতি হয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)