

Buy দ্য আর্ট অব নট ওভারথিংকিং Online in Bangladesh
লেখক: শৌর্য কাপুর
- Author: শৌর্য কাপুর
- Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
যখন তুমি তোমার সম্ভাবনা, উদ্দেশ্য, ভালো কাজ এবং কঠোর পরিশ্রমের উপর আস্থা রাখতে শুরু করো, তখন তুমি অবশেষে খারাপটা আশা করা বন্ধ করে দাও।তুমি ভাবতে থাকো যে যদি কিছুই কাজ না করে তাহলে কী হবে কারণ তুমি জানো যে নতুন করে নতুন করে গড়ে তোলার জন্য যা যা দরকার তা তোমার আছে।যখন তোমার আত্মসম্মান বেশি থাকে এবং তোমার আত্মবিশ্বাস বেশি থাকে তখন অতিরিক্ত চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা হয়। যখন তুমি নেতিবাচক আত্ম-কথা বলার চেয়ে নিজেকে বেশি বিশ্বাস করতে শুরু করো, তখন তুমি নিজের সেই অংশগুলিকে সুস্থ করে তুলো যেগুলোর জন্য তুমি জানতেও না যে আরোগ্যের প্রয়োজন।এটি সাহসের একটি কাজ - নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে ত্যাগ করে নিজের শান্তি বেছে নেওয়া যা তোমাকে নিজের সাথে যুদ্ধে লিপ্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।এই বইটি তাদের জন্য যারা অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত অনুভব করে, অতিরিক্ত ভালোবাসে এবং মানুষের উপর অতিরিক্ত বিনিয়োগ করে। এটি তাদের জন্য যারা হারিয়ে যাওয়া, বিভ্রান্ত এবং ভুল বোঝাবুঝি বোধ করে।যদি তুমি চাও তাহলে এই বইটি কিনো:* নিজের সম্পর্কে ভালো বোধ করো।* অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করো।* নিজের সাথে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলো।* আপনার সম্ভাবনা এবং স্বপ্নের উপর বিশ্বাস করতে শিখো।* সবকিছু ভুল হলেও আশাবাদী থাকুন।এই বইটি আপনাকে ভালোবাসা, শোনা এবং বোঝার অনুভূতি দেবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই একবিংশ শতাব্দীর জীবনযাপন খুবই কঠিন আর জটিল। এই জটিল জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সবকিছুতে অতিরিক্ত ভাবনাচিন্তা করা। শত শত ভাবনার মোহনায় একটা লক্ষ্য স্থির করে সফলতার জন্য অবিরাম ছুটে চলা নিতান্ত সহজ কাজ নয়। কিন্তু কেমন হয়, যদি কেউ একজন সেই কঠিন বিষয়টা সহজ করে দেখিয়ে দেন! “দি আর্ট অব নট ওভারথিংকিং” বইয়ের লেখক শৌর্য কাপুর পুরো বই জুড়ে অতিরিক্ত ভাবনাচিন্তা ঝেড়ে ফেলার অনেকগুলো উপায় বলেছেন। কীভাবে আপনার ভেতরকার তলানিতে থাকা আত্মবিশ্বাস বাড়িয়ে নিবেন, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখবেন এবং কীভাবে নিজের ব্যক্তিগত উন্নতির জন্য বাস্তবিক পদক্ষেপ নিবেন তার বহুবিধ উপায় পাঠকদের উদ্দেশ্যে বিস্তারিত বলেছেন। লেখকের লেখার মধ্যে জাদু আছে। সুন্দর, মোহনীয় স্টাইলে কথা বলেন। কথাগুলো একেতো বাস্তবিক তার ওপর যুগোপযোগী। মনের ভেতর থেকে আসা প্রত্যেকটি কথা খুব সহজে হৃদয়ে টাচ করে। অনর্গল কথাগুলো পড়ে গেলাম। কেউ নিজেকে পরিবর্তন করতে চাইলে ছোট কলেবরের এই বইটা যথেষ্ট মনে করছি। বই থেকে কিছু কথা শেয়ার করবো: অতিরিক্ত ভাবনাচিন্তা হওয়ার সময় লেখক প্রিয় মানুষের সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন। সেটা যেকেউ হতে পারে। এছাড়া যাদেরকে নিয়ে আপনি খুব ভাবেন, গুরুত্ব দেন কিন্তু তারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে নিয়ে একটুও ভাবে না, সেসব বিষাক্ত মানুষের সঙ্গ ত্যাগ করার জন্য পরামর্শ দিয়েছেন। এদেরকে বাদ দিতে পারলেই আপনি সুখী হতে পারবেন। অতিরিক্ত ভাবনাচিন্তা কম হওয়া প্রসঙ্গে বলা হয়েছে, যখন আপনার আত্নসম্মান দৃঢ় হবে, আপনার আত্মবিশ্বাস আরো প্রখর হয়, তখন অতিরিক্ত চিন্তা নিয়ন্ত্রণে আসবে। আপনি অতিরিক্ত চিন্তা করেন কারণ আপনি মানুষকে গুরুত্ব দেন, আর তাদের আচরণ আপনাকে প্রভাবিত করে। মানুষকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে বলা হচ্ছে না। লেখক শুধু বলতে চান, নিজেকেও গুরুত্ব দিন। যাদের কথা আর কাজে আপনি কষ্ট পান, তাদের কথা অতিরিক্ত ভেবে নিজেকে কষ্ট দিতে নিষেধ করেছেন। পুরো বইতে আত্মউন্নয়নমূলক এমন বহু কথা আছে। যে কথাগুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সেতুর মতো সাহায্য করবে। বইটার অনুবাদ সাবলীল, ঝরঝরে, প্রাণবন্ত। প্রতিটি শব্দ, বাক্য যথোপযুক্ত অনূদিত হয়েছে। পড়া মাত্র লেখকের কথাগুলো বোঝা যাচ্ছে। অনূদিত বই না বললে আপনি বুঝতেও পারবেন না এটা অনূদিত বই। বই : দি আর্ট অব নট ওভারথিংকিং লেখক : শৌর্য কাপুর অনুবাদক : শিরিন রিতু প্রকাশনায় : Premium Publications Review From : Muhammad Ashraful






















