

Buy ভালোবাসার চাদর Online in Bangladesh
লেখক: ফারজানা মিতু
- Author: ফারজানা মিতু
- Publisher: সমগ্র প্রকাশন
- Isbn: 9789843327178
- Number Of Pages: 55
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফারজানা মিতু কবিতা লেখেন হৃদয়ের গভীর থেকে, অন্তর্লীন আনন্দ-বেদনার অনুভূতি থেকে। তার কবিতায় তাই অনুরনন ওঠে মানবিক আকাঙ্খা ও চিরায়ত অপেক্ষার। প্রেম জাগ্রত হয় তার বাক্যরাজি থেকে এবং স্পর্শ করে পাঠকের চেতনাকে, স্পর্শাতীত প্রাপ্তির আনন্দে মনকে বিহ্বল করে তোলে। তার কবিতার সঙ্গে হয়ত অনেকেই পরিচিত নন- কিন্তু তার উচ্চারিত পংক্তিমালা ওই প্রাপ্তি থেকে পাঠকের তাই মনে হয়, তিনি যেন অনেক দিনের চেনা। শুধু এই প্রেম-হৃদয়-মানবিক প্রবৃত্তিই নয়, দেশ-কাল-সমাজের চালচিত্রও নীরবে উঠে আসে ফারজানা মিতুর কবিতাতে। তিনি যখন বলে ওঠেন, ‘তোমাকে পাবার জন্য/ অনন্তকাল মিছিলে যাব আমি’, তখন তা কেবল প্রেম নয়, সামাজিক কমিটমেন্টকেও সকলের সামনে তুলে ধরে।এটিই ফারজানা মিতুর প্রথম কবিতার বই। এ কবিতাগুলো আসলে তার হৃদয়ের রক্তক্ষরণের অনুবাদ, এ তার অনুভূতির প্রত্যাশাহীন প্রকাশ। সহজেই তাই তা আমাদের মনে গেঁথে যায়, আমাদের আনমনা করে তোলে এবং বর্ণনাতীত প্রাপ্তির সমুদ্রে দোলাতে থাকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
"ভালোবাসার চাদর" এই বই এর সবগুলো কবিতা ভালো। ভালো লাগে নাই এমন কবিতা আমি একটাও খুঁজে পাই নাই এই বইটিতে।। শুধু আমি না আমার Wife ও এই বইটি পড়ে রীতিমতো কবির ভক্ত হয়ে গেছে। কিন্তু খুব কষ্ট হল যখন আজকে আমি এর আমার সহধর্মী গেলাম কবির আরেকটা বই " তোমার সঙ্গে বহুদুর " কিনতে ৪০৯-৪১০ নং গদ্য পদ্য স্টল এ। গিয়ে আমরা কবিতার বই চাইলাম নতুন কিছু কিন্তু স্টল এর লোক আমাদের নতুন কবিতার বই ঠিক-ই দিলেন কিন্তু ফারজানা মিতু বই দিলেন না, পড়ে আমরা দেখলাম আমাদের যে যে বই দিলেন তা সবগুলোই গদ্য পদ্য হতে বের হওয়া বই, পড়ে সাজানো বই এর মাঝ হতে নিজেই আমরা খুঁজে " তোমার সঙ্গে বহুদুর " বইটা নিয়ে কিনে আনলাম। আমি জানি না ওনারা এই কাজটি কেন করলেন হয়তো ফারজানা মিতুর এই বইটি অন্য প্রকাশনা হতে বের হওয়া তাই হয়তো।। কিন্তু আমার মতে এইটা তো হবার কথা না, উচিৎ না এইটা করা কারণ ওনারা যদি বই আমাদের মত পাঠকের হাতে তুলে না দেন তাহলে আমরা কিনবো কি করে। এমন করে তো ভালো ভালো লিখা হতে আমরা বঞ্চিত হবো। আর যারা ভালো লিখেন তারা উৎসাহ হারাবেন যে ওনাদের বই বিক্রি হছে না বলে কিন্তু আসলে তো ওনাদের দোষ নাই, দোষ তাদের যারা বই পরিবেশনার মত এমন একটি কাজ নিজে তুলে নিয়েছেন।। আশা করবো আমার এই লিখাটি পড়ে যারা এমন পরিবেশনার সাথে জড়িত তারা যাতে একটু বুঝতে পারেন তাদের ভুল। ধন্যবাদ ।।
ফারজানা মিতু’র “ভালোবাসার চাদর’’ বইটির কথা যদি বলতে যাই তাহলে আমি নিজের আনুভুতি বলে হয়তো শেষ করতে পারবো না। বই-এর এক একটি কবিতা যেন এক একটির চেয়ে সুন্দর।কবিতাগুলো পড়ে মনে হয়েছে আমি আমার জীবনের একটা প্রতিরূপ দেখতে পারছি। বেশির ভাগ সময় আঁতকে উঠেছি, বার বার নিজের অজান্তেই বলে উঠেছে “ওমা এইতো দেখছি আমারি জীবনের কথা’’। আমার মতে খুব কবি পাড়ে এমন করে লিখতে, এমন করে মানুষের ভিতরে দাগ কেটে নিতে। বিশেষ করে এই যান্ত্রিক যুগে এমন কবি পাওয়া আসলে অনেকটাই ভাগ্যের বেপার।কবিতাগুলো পড়ে আমি কখনও কেঁদেছি, কখনো হেসেছি, কখনো বা নিরবাক- প্রকাশ করার মত কিছুই খুঁজে পাইনি। আমি এই বইটিতে প্রেমিক প্রিমিকার ভালোবাসার পরকাস পায়েছি, পায়েছি ভালোবাসার মান-অভিমান, দুঃখ, হাসি-কান্না, পায়েছি দেশপ্রেম, পায়েছি ভাই বোনের ভালোবাসা, স্বাধীনতার এতো বছর পরেও বীরাঙ্গনার কথা। সব মিলিয়ে চমৎকার একটি বই। আশা করি আমার মত অন্য সবার এই বইটি পড়ে ভালো লাগবে। অনেক শুভ কামনা দিয়ে আরও অনেক নতুন নতুন বই এর অপেক্ষায় রইলাম।
কবিতাগুলোর সহজ ভাষাই এই বইটির প্রান! তুমি, আমি নািক দেশ; আমার লজ্জা হয়; নারী; কারন আমি মেয়ে কবিতাগুলো আমাকে আপন করে নিয়েছে কবি তার লেখনী দিয়ে। বিশেষ করে 'বীরঙ্গনা' পাঠকের তৃষ্ণা বাড়াবে। অপেক্ষায় থাকবো বইমেলা ২০১৫ এর বিশেষ চমকের জন্য!
আমি এই বইয়ের সব কবিতা পরেছি, একাধারে পরে যাবার মতো কবিতা...সহজ ভাষায় লিখা সুন্দর কিছু অনুভুতি...অনেক ভালো লাগলো। বীরাঙ্গনা কবিতায় যেভাবে যুদ্ধের সময়কার কথা ফুতে উঠসে সত্যি অপূর্ব। ভালো লেগেছে ঘোর,রঙ, অনুযোগে অনুভব,খুব ইচ্ছে হয় সহ অনেকগুলো কবিতা। যেন চিরচেনা আমাদের সব কষ্ট আবেগ,অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রকমারি কে,পরের বইয়ের জন্য অপেক্ষা করবো।























