জোছনা মেখো রোদ
বই কালেকশন

Buy জোছনা মেখো রোদ Online in Bangladesh

লেখক: জাহিদ হাসান ওয়াসিক

5.00
(39 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জাহিদ হাসান ওয়াসিক
  • Publisher: বই অঙ্গন প্রকাশন
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 3rd Edition
৳ 224৳ 26014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“খোদা আর কত তুফানে দাঁড়াইলেআমার নাম হবে হিমালয়অথচ আমি তো চেয়েছিলাম শিমুলতুলার জীবন।”সৃষ্টিকর্তার কাছে একটি নরম শিমুলতুলার জীবনের প্রার্থনা দিয়ে শুরু তরুণ কবি জাহিদ হাসান ওয়াসিকের লিখা প্রথম কাব্যগ্রন্থ ‘জোছনা মেখো রোদ’।যেই গ্রন্থে লেখক তার শব্দ-ছন্দের বুননে চেষ্টা করেছেন মানুষের জীবন, জীবনসংগ্রাম, কোলাহল, কলরব, নীরবতা, প্রেম, বিরহ, বিপ্লব প্রত্যেকটা অনুভুতির এক অপূর্ব উপাখ্যান রচনা করতে।তিনি যেমন একটি সহজ জলফড়িংয়ের জীবন প্রার্থনা করেছেন তেমনি আবার লিখেছেন-“ভয় করি না বুলেট গ্রেনেড, মিছিলেই আমি রবো”লিখেছেন “ভাঙতে আইলে গড়বো আরো, মারতে আইলে বাঁচবো তত।”অন্যায়ের বিরুদ্ধে তার আওয়াজে তিনি ক্ষমা রাখেননি কোনোরূপ।আবার তার ‘গোলাপ যার অস্ত্র’ কবিতায় উনি কেবল ভালোবাসাকেই তার অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। যাবতীয় বিষাদ, ক্ষোভের প্রতিবাদে ‘ভালোবেসে’ নিতে চেয়েছেন তার প্রতিশোধ।এছাড়া একজন প্রেমিকের চাতক রূপে প্রেম চেয়ে যাওয়াকেও সুনিপুন কালিতে বর্ণনা করে গেছেন তিনি একের পর এক কবিতায়। লিখেছেন প্রেমিকার প্রত্যাখান কিভাবে তাকে ব্যথিত করে, তোলপাড় করে দেয় তার দুনিয়া।প্রেমিকাকে ভালোবেসে তার সমস্ত জীবন সেই মানুষের বেণীতে বেঁধে দিতে চেয়েছেন, চেয়েছেন প্রিয়তমার শত বিষাদ চুরি করে নিজে গিলে ফেলতে সেই হেমলক।তিনি লিখেছেন কিভাবে আলো নিভে গেলে মানুষ একা, কিভাবে কারো দূর্দিনে কেউ থাকে না পাশে।তার লিখা থেকে বাদ যায়নি সুদূর ফিলিস্তিনও। দৃঢ় প্রতিজ্ঞা ফুটিয়ে তুলেছেন আল আক্বসা একদিন মাজলুমের হবে। লিখেছেন পিতা মাতার দীর্ঘায়ুর আবেদন। লিখেছেন সুদিনের অভিপ্রায়।এসকল অনুভূতি ও যাপিত জীবনের সেলাইয়েই বাঁধা হয়েছে ওয়াসিকের “জোছনা মেখো রোদ”।লেখক তার কল্পনায় জীবন আর তার বিপ্লব,সংগ্রাম কে ‘রোদ’ আর প্রেমকে ‘জোছনা’ কল্পনা করে তার প্রথম কাব্যগ্রন্থের নাম রেখেছেন ‘জোছনা মেখো রোদ’।রোদে উত্তপ্ত সকল আত্মাকে আহবান করেছেন প্রেমের কোমল জোছনাডোবা পরশ মাখতে। শিরোনাম কবিতায় লিখেছেন—“মিছিল মশাল নিভাও খানিকসামলে রাখো ক্রোধপ্রেমের দোহাই একটু তুমিজোছনা মাখো রোদ”

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(39 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Kefayatulllah saad
Md. Kefayatulllah saad ভেরিফাইড
31 Mar 2026

নামটার মতোই সুন্দর একটা বই। যখন খুব বেশি হতাশায় ভুগি, তখন এই লাইনটা স্মরণ হলেই হৃদয় তৃপ্তি খুঁজে পায়। ❝আমি সিজদাহতে চোখ বুজে দেখি আল্লাহ তোমার নামে অন্ধকারও কতইনা আলোকিত❞ -ওয়াসিক বই: জোছনা মেখো রোদ।

ra3****com
ra3****com ভেরিফাইড
30 Mar 2026

জোছনা মেখো রোদ বইয়ের নামটা শুনতেই দারুণ লাগে।যদিও কবিতার প্রতি আমার তেমন আগ্রহ ছিলো না।তবুও লেখকের কবিতা আগে থেকে পড়তাম বলে বই কিনে ফেলি।বইয়ের কবিতাগুলো এত সুন্দর।প্রেম,দ্রোহ,বিচ্ছেদ সব বিষয়ের কবিতায় ভরপুর বইটি। এককথায় অসাধারণ একটি বই।

Habibur Rahman Hasan
Habibur Rahman Hasan ভেরিফাইড
19 Mar 2026

অসাধারণ একটা বই। কবি যে কোন জাদু দিয়ে ওনার লেখা এই কবিতা গুলো লিখেছেন তা অজানা হলেও, কবিতা গুলোর জাদু অসাধারণ। তবে এটার আগের প্রচ্ছদ টা বেশি সুন্দর ছিলো 😐

Muntasir Muhammad
Muntasir Muhammad ভেরিফাইড
19 Mar 2026

"জোছনা মেখো রোদ" একটি আধুনিক কবিতার সংকলন, যেখানে প্রেম-বিরহ, বিদ্রোহ, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের কান্না, জুলাই বিপ্লবের দৃশ্যপট এবং মানবজীবনের নানাবিধ রূপ তুলে ধরা হয়েছে। কবি তার অনুভূতিগুলো কাব্যের শক্তিশালী ভাষায় প্রকাশ করেছেন, যা পাঠকের মনে গভীরভাবে নাড়া দেয়। বইটি ৫০টি ছোট-বড় কবিতা ও ৪০টি কাপলেট নিয়ে গঠিত, যার প্রতিটিতেই কবির নিজস্ব অনুভূতি, চিন্তাভাবনা ও বাস্তবতার প্রতিফলন দেখা যায়। প্রেমের কোমলতা থেকে শুরু করে বিদ্রোহের উত্তাল স্রোত—সবকিছুই কাব্যিক ব্যঞ্জনায় ফুটে উঠেছে এই সংকলনে। ❝ আধুনিক ইংরেজ কবি অডেন কবিতাকে বলেছেন— ‘মেমোরেবল স্পিচ’।❞ তাঁর এই সংজ্ঞা কবিতার পরিধি ও ব্যঞ্জনাকে নতুন মাত্রায় বিস্তৃত করেছে। সেই আলোকে, কবি জাহিদ হাসান ওয়াসিকের কাব্যগ্রন্থ ‘জোছনা মেখো রোদ’ এক জীবন্ত স্মৃতিসংলগ্ন উচ্চারণ। ইতিহাসের সচেতন স্পর্শ, সময়ের গভীর অনুধাবন, প্রেমের অনির্বচনীয় অনুভূতি এবং জীবনের রঙিন আখ্যান—সবকিছুই তিনি কাব্যিক সৌন্দর্যে রূপ দিয়েছেন, যা পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি তোলে।" প্রেম-বিরহ, বিদ্রোহ, স্বাধীনতা, ফিলিস্তিনের নিপীড়নের করুণ চিত্র—সবকিছুই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। কবি কেবল প্রেমের কবিই নন, তিনি একজন প্রতিবাদী কণ্ঠও। বাংলাদেশ ও বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছেন তাঁর লেখায়। ফালাস্তিনের যন্ত্রণার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন হৃদয়বিদারক ভাষায়। "জোছনা মেখো রোদ" কেবল একটি কবিতার সংকলন নয়, এটি অনুভূতি, ইতিহাস ও প্রতিবাদের সংমিশ্রণে এক অনন্য সৃষ্টি। এখানে প্রেম যেমন আছে, তেমনই আছে বিদ্রোহের তীব্রতা। রয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আবার রয়েছে মানবজীবনের দুঃখবোধ ও আত্মোপলব্ধি। কবির জন্য রইলো শুভকামনা—তাঁর সাহিত্যজীবন আরও সমৃদ্ধ হোক!

سدى سلطانى
سدى سلطانى ভেরিফাইড
18 Mar 2026

এমন একটা বই এটা আমার কাছে যেটা পড়ে কবিতার প্রতি আরো আগ্রহ বেড়ে গিয়েছে। নিয়ম করে রুমমেটকে সাথে নিয়ে কবিতাগুলো পড়া হয়, ভালো লাগার চরণগুলোয় তো বারবার আওড়াতে থাকি।কবিতার প্রথম কোনো বই যেটা সংগ্রহে রাখতে রুমমেট কে ইনফ্লুয়েন্স করেছি এবং সেও খুব আগ্রহী, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি উনার দুটো বই ই আমার এবং আমার রুমমেটের সংগ্রহে থাকবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)